RCTV Logo আরসিটিভি ডেস্ক
২ জুন ২০২৬, ৭:৪৪ অপরাহ্ন

তিন বছরের শিশুকে নিপীড়নের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

গ্রাফিক্সঃ আরসিটিভি

শরীয়তপুরের দেওভোগে তিন বছরের এক কন্যাশিশুকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে হাসান মোল্লা (৬৫) নামের এক বৃদ্ধের বিরুদ্ধে। স্থানীয়রা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন।

সোমবার (১ জুন) বিকালে শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের দেওভোগ এলাকায় এ ঘটনা ঘটে। পরে তাকে রাতেই থানায় লিখিত অভিযোগ করে শিশুটির পরিবার।

অভিযুক্ত হাসান মোল্লা ওই এলাকার মৃত মোহাম্মদ মোল্লার ছেলে।

স্থানীয়, ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, তিন বছরের ওই শিশুটি হাসান মোল্লার প্রতিবেশী। সোমবার বিকালে গোসলের কথা বলে শিশুটিকে ডেকে নিয়ে যায় হাসান। গোসলের ছলে হাসান মোল্লা শিশুটির স্পর্শকাতর বিভিন্ন জায়গায় হাত দেয় বলে অভিযোগ উঠে।

এদিকে একই সময় পুকুরের অপর পাশে গোসলরত কয়েকজন মেয়ে বিষয়টি দেখতে পেয়ে শিশুটির পরিবারকে জানায়। পরে শিশুটির মা দ্রুত সেখানে গিয়ে অভিযুক্ত হাসান মোল্লার কাছ থেকে তার মেয়েকে বাসায় নিয়ে আসেন।

এদিকে বিষয়টি জানাজানি হলে গা-ঢাকা দেয় অভিযুক্ত হাসান মোল্লা। পরে স্থানীয়রা তাকে বাড়ির অদূরে একটি জঙ্গল থেকে আটক করে একটি ঘরে তালা মেরে অবরুদ্ধ করে রাখে। পরবর্তীতে জরুরি সেবা ৯৯৯ নাম্বারে কল করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই বৃদ্ধকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় রাতে ভুক্তভোগীর পরিবার থেকে যৌন নিপীড়নের অভিযোগ এনে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।

ভুক্তভোগী শিশুটির মা বলেন, আমি প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে দেখি হাসান মোল্লা আমার মেয়েকে পানির মধ্যে নিয়ে ঝাপটে ধরে বসে আসে। সে আমার মেয়ের লজ্জাস্থানে হাত দিয়েছে। আমি যদি সঠিক সময়ে না যেতাম আমার মেয়েকে মেরেও ফেলতে পারত। আমি এ ঘটনার বিচার চাই।

শিশুটির বাবা অভিযোগ করে বলেন, উনি (হাসান মোল্লা) এর আগেও এমন কাজ করেছেন। তার বিষয়ে সবাই জানে। আমার মেয়েকে আজ খারাপ কিছু করার উদ্দেশ্যেই নিয়ে গিয়েছিল। আমি চাই ওনার কঠিন বিচার হোক।

যদিও অভিযুক্ত হাসান মোল্লার দাবি ওই পরিবারটির সঙ্গে তার জায়গাজমি নিয়ে বিরোধ চলছিল। তাই তাকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ করা হচ্ছে বলে জানান তিনি।

এ ব্যাপারে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, এক শিশুকে যৌন নিপীড়নের শিকার হয়েছে বলে খবর পেয়ে ঘটনাস্থল যাই। সেখানে গিয়ে সত্যতা পেলে ওই লোককে আটক করে থানায় নিয়ে আসি। ভুক্তভোগী পরিবারের থেকে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এ ব্যাপারে তদন্তসাপেক্ষে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিন বছরের শিশুকে নিপীড়নের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

ইমামদের আর্থিক ও সামাজিক অবস্থান সুসংহত করতে কাজ করছে সরকার : হুইপ দুলু

চিকিৎসাধীন দিনাজপুর-২ এর সংসদ প্রার্থী ও প্রবীণ শিক্ষকের খোঁজ নিলেন জেলা জামায়াতের আমির

বাবা-মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ

সিআইডির প্রধান হলেন ডিআইজি আলি আকবর

৪০০ বছরের ‘জিনের বাদশা’ সেজে ২১ লাখ টাকা আত্মসাৎ: নেপথ্যের সেই মহাপ্রতারক গ্রেপ্তার

খেলাপি ঋণ তিন মাসে বেড়েছে ৩১,৪৮৭ কোটি টাকা

বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা বুধবার

বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্মৃতি ম্যুরাল ‘বাংলার ঈগল’ উদ্বোধন

নাগেশ্বরীতে বাঁশের সাঁকো ভেঙে ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন

১০

এলপি গ্যাসের দাম কমল, সন্ধ্যা থেকে কার্যকর

১১

হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

১২

রুলি নাকি মুসো, আর্জেন্টিনার গোলপোস্টে মার্টিনেজের বিকল্প কে?

১৩

নীলফামারীতে গরমে হাসাপাতালে বাড়ছে রোগী, চাহিদমত মিলছে না ঔষধ 

১৪

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের সার্বিক সেবার মানোন্নয়নের লক্ষ্যে সভা অনুষ্ঠিত

১৫

রোহিঙ্গা জনগোষ্ঠীর দীর্ঘমেয়াদি উপস্থিতি বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ

১৬

ইসলামী ব্যাংকিং ব্যবস্থা ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে মানবন্ধন কর্মসূচি পালন করেছে ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম

১৭

আজই শেষ হতে পারে ১৮ সাক্ষীর সাক্ষ্য

১৮

গাইবান্ধায় গাছে ঝুলন্ত অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

১৯

২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি আবারও পরিবর্তন হতে পারে: শিক্ষামন্ত্রী

২০