RCTV Logo ঠাকুরগাঁও প্রতিনিধি
১৫ মে ২০২৬, ১:৪৬ অপরাহ্ন

ঠাকুরগাঁও সরকারি বিদ্যালয়ের মাঠ থেকে এসএসসি পরীক্ষার উত্তরপত্র উদ্ধার

ছবিঃ আরসিটিভি

ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের বড়মাঠ থেকে চলমান এসএসসি পরীক্ষার ৫০টি উত্তরপত্র উদ্ধার হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বড়মাঠের উত্তর–পূর্ব কোণের শহীদ মিনারের পাশ থেকে খাতাগুলো উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, গতকাল সন্ধ্যায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের বড়মাঠে ঘোরাঘুরির করছিলেন কয়েকজন যুবক। সে সময় খাতাগুলো একজনের নজরে আসে। কাছে গিয়ে দেখেন, সেগুলো চলমান এসএসসি পরীক্ষার বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের উত্তরপত্র। ৫ মে সেই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তিনি দ্রুত পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ খাতাগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব মোতাহার উল আলম বলেন, পরীক্ষা শেষে কেন্দ্র থেকে উত্তরপত্রগুলো বোর্ডে পাঠিয়ে দেওয়া হয়। পরে বোর্ড থেকে তা মূল্যায়নের জন্য সংশ্লিষ্ট শিক্ষকদের হাতে তুলে দেওয়া হয়। গতকাল বোর্ড থেকে বাংলাদেশ ও বিশ্বপরিচয় পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের জন্য শিক্ষকদের বিতরণ করা হয়েছে। বাড়ি ফেরার পথে হয়তো অসাবধানতাবশত সেগুলো পড়ে যেতে পাড়ে। তবে মূল্যায়নের জন্য যে শিক্ষক উত্তরপত্রগুলো পেয়েছিলেন, তাঁকে আরও সতর্ক থাকা উচিত ছিল।

এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, খবর পেয়ে বড়মাঠে গিয়ে এসএসসি পরীক্ষার উত্তরপত্রের একটি বান্ডিল উদ্ধার করে পুলিশ থানায় নিয়ে আসে। সেখানে বাংলাদেশ ও বিশ্বপরিচয় পরীক্ষার ৫০টি উত্তরপত্র ছিল। সেগুলো বর্তমানে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

ঠাকুরগাঁও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) সরদার মোস্তফা শাহীন বলেন, কার দায়িত্বে থাকা অবস্থায় এসব খাতা মাঠে গেল, তা খতিয়ে দেখতে সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোবিন্দগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালত: ৬ দোকানিকে ২১ হাজার টাকা জরিমানা

ইন্দোনেশিয়ায় অবৈধ স্বর্ণের খনিতে ভূমিধস, নিহত ৫

চোরাই দুই মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ২

ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদে নৌকাডুবি, তারা মিয়া নামের একজন নিহত

লোডশেডিং ব্যবস্থাপনা এবং দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী

‎হাতীবান্ধায় আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেপ্তার, কারসহ বিপুল সরঞ্জাম উদ্ধার

লালমনিরহাটে স্কুলের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করলেন পুলিশ

ছাত্রদলের বিক্ষোভ-ভাঙচুরের পর নাটোরে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ ফল স্থগিত

বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সভাপতির সাথে ঠাকুরগাঁওয়ে মতবিনিময় সভা

ঠাকুরগাঁওয়ের নাট্যমঞ্চ থেকে রাজনীতির মহামঞ্চ, বঙ্গভবনের পথে মির্জা ফখরুল

১০

নাটোরে সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

১১

এনজো ফার্নান্দেজকে নিয়ে চেলসির চূড়ান্ত সিদ্ধান্ত

১২

সিংড়ায় মাদক সেবনের অপরাধে ৩ জনকে বিভিন্ন মেয়াদে সাজা

১৩

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে আনন্দ

১৪

গাইবান্ধায় মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধ বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

১৫

এ্যানি স্বরাষ্ট্রমন্ত্রী, সালাহউদ্দিন এলজিআরডি মন্ত্রী

১৬

মেঘনা নদীতে ডুবে গেল ট্রলার, ৬ জেলে উদ্ধার

১৭

সীমান্ত সুরক্ষায় বিজিবির সক্ষমতা বাড়াতে পঞ্চগড়ে নতুন বিওপি স্থাপন

১৮

যুক্তরাষ্ট্রে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

১৯

সরকার থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল

২০