RCTV Logo স্পোর্টস ডেস্ক
১৪ মে ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন

মেসি ম্যাজিকে ৮ গোলের থ্রিলারে জিতল মিয়ামি

ছবিঃ সংগৃহীত

আমেরিকান মেজর লিগ সকারে (এমএলএস) নিজের দুর্দান্ত ফর্ম ধরে রেখেছেন লিওনেল মেসি। সর্বশেষ ম্যাচে দ্রুততম সময়ে ১০০ গোল-অ্যাসিস্টের রেকর্ড গড়ার পর এবার জোড়া গোল ও একটি অ্যাসিস্ট করে ইন্টার মিয়ামিকে রোমাঞ্চকর জয় এনে দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। এফসি সিনসিনাতির মাঠে ৩-২ গোলে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত ৫-৩ ব্যবধানে জয় তুলে নেয় মিয়ামি।

বৃহস্পতিবারের (১৪ মে) ম্যাচে মেসি চাইলে হ্যাটট্রিকও পেতে পারতেন। ম্যাচের শেষ দিকে তার নেওয়া শট পোস্টে লেগে প্রতিপক্ষ গোলরক্ষকের গায়ে স্পর্শ করে জালে ঢোকে। শুরুতে সেটিকে মেসির গোল হিসেবে ধরা হলেও পরে সেটি আত্মঘাতী গোল হিসেবে ঘোষণা দেয় এমএলএস কর্তৃপক্ষ। ফলে অল্পের জন্য ৬১তম ক্যারিয়ার হ্যাটট্রিক হাতছাড়া হয় বিশ্বকাপজয়ী এই তারকার।

চলতি মৌসুমে এটি তৃতীয় ম্যাচ, যেখানে তিনটি গোলে সরাসরি অবদান রাখলেন মেসি। এখন পর্যন্ত এমএলএসে তার গোলসংখ্যা দাঁড়িয়েছে ১২-তে। টপ স্কোরারের তালিকায় তিনি রয়েছেন দ্বিতীয় স্থানে। অন্যদিকে পেশাদার ক্যারিয়ারে তার মোট গোল এখন ৯১০ এবং অ্যাসিস্ট ৪১১টি।

টিকিউএল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে ইন্টার মিয়ামি। বল দখল ও আক্রমণে এগিয়ে থাকা সফরকারীরা ১৭টি শট নেয়, যার মধ্যে ৬টি ছিল লক্ষ্যে। বিপরীতে সিনসিনাতি ১০টি শটের মধ্যে লক্ষ্যে রাখতে পারে ৩টি।

ম্যাচে প্রথম গোলটি আসে মেসির পা থেকেই। ২৪তম মিনিটে প্রতিপক্ষ ডিফেন্ডারের ভুলে পাওয়া বল সহজেই জালে জড়িয়ে দলকে এগিয়ে দেন তিনি। তবে ৪১তম মিনিটে কেভিন ডেনকির পেনাল্টি গোলে সমতায় ফেরে সিনসিনাতি। দ্বিতীয়ার্ধের শুরুতে পাভেল বুচার গোল করে স্বাগতিকদের এগিয়ে নিলেও ছয় মিনিট পর লুইস সুয়ারেজের পাস থেকে দুর্দান্ত শটে আবার সমতা ফেরান মেসি।

৬৪তম মিনিটে এভান্ডারের দূরপাল্লার শটে আবারও এগিয়ে যায় সিনসিনাতি। তবে এরপরই ঘুরে দাঁড়ায় মিয়ামি। মাতেও সিলভেট্টির গোলে সমতা ফেরানোর পর সেট-পিস পরিস্থিতিতে জার্মান বারতেরামে গোল করে দলকে এগিয়ে দেন।

শেষদিকে মেসির শট পোস্টে লেগে গোলরক্ষকের গায়ে স্পর্শ করে জালে ঢুকলে স্কোরলাইন দাঁড়ায় ৫-৩। যদিও পরে সেটিকে আত্মঘাতী গোল হিসেবে রেকর্ড করা হয়।

এখন পর্যন্ত এমএলএসের নিয়মিত মৌসুমে ৬৫ ম্যাচে মেসির গোল ৬১টি, সঙ্গে রয়েছে ৪২টি অ্যাসিস্ট।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসি ম্যাজিকে ৮ গোলের থ্রিলারে জিতল মিয়ামি

ঈদযাত্রার দ্বিতীয় দিনের টিকিট বিক্রি হচ্ছে আজ

হাতীবান্ধা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

গাজীপুরে টিকটক করার সময় ট্রেনে কাটা পড়ে ২ যুবকের মৃত্যু

রংপুরসহ দেশের ১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

আজ ১৪ মে, দিনটি কেমন যাবে আপনার?

নামাজের সময়সূচি – ১৪ মে ২০২৬

কোরবানি পশুর চামড়ার দাম বাড়ল

লালমনিরহাটে সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন বিষয়ক প্রেস ব্রিফিং

সুন্দরগঞ্জে কুকুরের কামড়ে আরো এক জনের মৃত্যু, মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৫

১০

কুড়িগ্রামে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১১

লালমনিরহাটে স্বামীর গলা কাটার অভিযোগ, আটক স্ত্রী

১২

গাইবান্ধায় ১৯ তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

১৩

৪ মাস ২৩ দিন পর সচল হচ্ছে রৌমারী-চিলমারী ফেরি চলাচল

১৪

মাদকবিরোধী অভিযানে দেশসেরা লালমনিরহাট জেলা পুলিশ

১৫

ঠাকুরগাঁওয়ে ১১ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার

১৬

আইজিপির হাত থেকে ‘এক্সেমপ্লারী গুড সার্ভিস ব্যাজ’ পেলেন এএসপি জয়ন্ত কুমার

১৭

নাটোরে মাদক কারবারিদের তথ্য সংগ্রহে গিয়ে হামলার শিকার র‍্যাবের ৫ সদস্য

১৮

বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

১৯

২৭তম বিসিএসের বঞ্চিত আরও ৯৬ জনকে নিয়োগ

২০