RCTV Logo আরসিটিভি ডেস্ক
১৩ মে ২০২৬, ৬:৪৯ অপরাহ্ন

কোরবানি পশুর চামড়ার দাম বাড়ল

ছবিঃ সংগৃহীত

আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ঢাকায় কোরবানির পশু গরুর প্রতি বর্গফুট লবণযুক্ত চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে ৬২ থেকে ৬৭ টাকা। আর ঢাকার বাইরে গরুর প্রতি বর্গফুট লবণযুক্ত চামড়ার দাম নির্ধারণ করা হয় ৫৭ থেকে ৬২ টাকা। গত বছর তুলনায় এবার ঢাকা ও ঢাকার বাইরে গরুর চামড়ার দাম প্রতি বর্গফুটে ২ টাকা করে বেড়েছে।

এছাড়া, খাসির চামড়া প্রতি বর্গফুট ২৫-৩০ টাকা এবং বকরির চামড়া ২২ থেকে ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। গত বছর প্রতি বর্গফুট খাসির চামড়ার দাম ২২ থেকে ২৭ টাকা ছিল এবং ২০ থেকে ২২ টাকা ছিল বকরির চামড়া।

কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ নিয়ে বৈঠক শেষে বুধবার (১৩ মে) ব্রিফিংয়ে এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

তিনি জানিয়েছেন, কুরবানির পশুর চামড়া যেন নষ্ট না হয়, সেজন্য জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের মাধ্যমে মাঠপর্যায়ে সরকারি ব্যবস্থাপনায় লবণ পৌঁছে দেওয়া হবে। সংরক্ষণের জন্য মাংস ব্যবসায়ীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সেইসঙ্গে মাদ্রাসায়ও প্রশিক্ষণ দেয়া হয়েছে। প্রশিক্ষণ ও লবণ দেওয়া বাবদ সরকারের খরচ হবে ২০ কোটি টাকা।

বাণিজ্যমন্ত্রী আরও জানালেন, পরিস্থিতি বিবেচনায় ওয়েটব্লু চামড়া রফতানির বিষয়ে চিন্তা-ভাবনা করা হচ্ছে। চামড়া পাচাররোধে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকতে বলা হয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোরবানি পশুর চামড়ার দাম বাড়ল

লালমনিরহাটে সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন বিষয়ক প্রেস ব্রিফিং

সুন্দরগঞ্জে কুকুরের কামড়ে আরো এক জনের মৃত্যু, মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৫

কুড়িগ্রামে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

লালমনিরহাটে স্বামীর গলা কাটার অভিযোগ, আটক স্ত্রী

গাইবান্ধায় ১৯ তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

৪ মাস ২৩ দিন পর সচল হচ্ছে রৌমারী-চিলমারী ফেরি চলাচল

মাদকবিরোধী অভিযানে দেশসেরা লালমনিরহাট জেলা পুলিশ

ঠাকুরগাঁওয়ে ১১ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার

আইজিপির হাত থেকে ‘এক্সেমপ্লারী গুড সার্ভিস ব্যাজ’ পেলেন এএসপি জয়ন্ত কুমার

১০

নাটোরে মাদক কারবারিদের তথ্য সংগ্রহে গিয়ে হামলার শিকার র‍্যাবের ৫ সদস্য

১১

বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

১২

২৭তম বিসিএসের বঞ্চিত আরও ৯৬ জনকে নিয়োগ

১৩

বিশ্বকাপে আর্জেন্টিনার ২২ ফুটবলার চূড়ান্ত, বাকি ৪ জন কারা

১৪

ইসরায়েলের গুপ্তচরকে ফাঁসিতে ঝোলাল ইরান

১৫

শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে লম্বা ছুটি, ১৬-২৩ দিনের অবকাশ পাচ্ছে শিক্ষার্থীরা

১৬

ঈদুল আজহা উপলক্ষে ২৩ মে’র ট্রেনের টিকিট বিক্রি শুরু

১৭

আজ ১৩ মে, দিনটি কেমন যাবে আপনার?

১৮

নামাজের সময়সূচি – ১৩ মে ২০২৬

১৯

চীনের আকাশে উড়ছে ‘উইন্ড টারবাইন’

২০