RCTV Logo আরসিটিভি ডেস্ক
৯ মে ২০২৬, ১২:২৪ অপরাহ্ন

বিএনপিসহ তিন সংগঠনের সঙ্গে মতবিনিময়ে প্রধানমন্ত্রী

ছবিঃ সংগৃহীত

বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের শীর্ষ নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (৯ মে) সকালে ১০:৪৫ মিনিটে রাজধানীর খামারবাড়িস্থ কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশে (কেআইবি) প্রবেশ করেন তিনি।

দলীয় সূত্র জানায়, বিএনপি, বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতাদের অংশগ্রহণে আয়োজিত এ মতবিনিময় সভায় চলমান রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক কার্যক্রম, আগামী দিনের রাজনৈতিক কৌশল এবং সরকারের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

সভাস্থলে সকাল থেকেই বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ করা যায়। এ সময় দলীয় স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

মতবিনিময় সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর, কয়েকজন মন্ত্রী-প্রতিমন্ত্রী এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন বলে জানা গেছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জে হামে আক্রান্ত ৪৩৭, হাসপাতালে ভর্তি ৫৫, নতুন শনাক্ত ১২

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার, সর্বোচ্চ সতর্কতা জারি

মুখ্যমন্ত্রীর শপথ নিলেন শুভেন্দু অধিকারী

বিশ্বকাপের ১ মাস আগেই স্কুল ছুটি, ক্ষুব্ধ অভিভাবকেরা

বিএনপিসহ তিন সংগঠনের সঙ্গে মতবিনিময়ে প্রধানমন্ত্রী

কলেজছাত্র ওয়াকিমুলের তৈরি স্মার্ট কারে চড়ে উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী

সারাদেশে দমকা হাওয়াসহ বৃষ্টির আভাস

নেইমারকে বিশ্বকাপে দেখতে চান মেসি

দারুণ ফিফটিতে জন্মদিন রাঙালেন মুশফিক

নতুন সেনাপ্রধান নিয়োগ দিল ভারত

১০

মেসির চোখে বিশ্বকাপ জয়ের দৌড়ে এগিয়ে যারা  

১১

কাপাসিয়ায় একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

১২

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল ভারত

১৩

দেশে পৌঁছেছে নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ

১৪

আজ ০৯ মে, দিনটি কেমন যাবে আপনার?

১৫

নামাজের সময়সূচি – ০৯ মে ২০২৬

১৬

ইরানের গুপ্তচর সন্দেহে ৩ ইসরায়েলি সেনা গ্রেপ্তার

১৭

৬ মিনিটের জন্য অন্ধকারে ঢাকা পড়বে পৃথিবীর একাংশ

১৮

ইন্দোনেশিয়ায় ভয়াবহ অগ্ন্যুৎপাত, অনেকে নিখোঁজ

১৯

উৎপাদনে ফিরল ইস্টার্ন রিফাইনারি, শনিবার থেকে সরবরাহ শুরু

২০