RCTV Logo স্পোর্টস ডেস্ক
২ মে ২০২৬, ৭:০৬ অপরাহ্ন

শেষ ম্যাচ হেরে নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজ ভাগাভাগি করল বাংলাদেশ

ছবিঃ সংগৃহীত

দারুণ এক জয় দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। এরপর সিরিজের দ্বিতীয় ম্যাচটি বৃষ্টিতে ভেসে যায়। শেষ ম্যাচেও হানা দিয়েছে বেরসিক বৃষ্টি। তাতে ম্যাচের দৈর্ঘ্য কমেছে, তবে ফলাফল এসেছে। ডিএল মেথডে বাংলাদেশকে ৬ উইকেটে হারিয়েছে কিউইরা। ফলে ১-১ এ সিরিজ ভাগাভাগি করেছে দুই দল।

মিরপুরে টস হেরে আগে ব্যাট করতে নেমে বৃষ্টি বিঘ্নিত ১৫ ওভারের ম্যাচে ১৪ ওভার ২ বল খেলে সবকটি উইকেট হারিয়ে ১০২ রান করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৩৩ রান করেন তাওহিদ হৃদয়। জবাবে ১১ ওভার ৪ বলে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় নিউজিল্যান্ড।

অল্প পুঁজি নিয়েও ভালোই লড়াই করেছে বোলাররা। বিশেষ করে পেসাররা। নতুন বলে শরিফুল ইসলাম দুর্দান্ত ছিলেন। ইনিংসের দ্বিটিয় ওভারে দুই উইকেট নিয়ে দারুণ শুরু করেন। চতুর্থ ওভারে ফিরে আবারো উইকেটের দেখা পান এই বাঁহাতি পেসার।

পঞ্চম ওভারে বোলিংয়ে এসে উইকেট পার্টিতে যোগ দেন শেখ মেহেদি। তাতে ৩৩ রানেই টপ অর্ডারের চার ব্যাটারকে হারিয়ে বিপদে পড়ে কিউইরা। তবে বেভন জেকবস কাউন্টার অ্যাটাকে রীতিমতো ঝড় বইয়ে দেন। ২৯ বলে ফিফটি করে বাংলাদেশকে ম্যাচ থেকে ছিটকে দেন তিনি। শেষ পর্যন্ত ৩১ বলে অপরাজিত ৬২ রান এসেছে তার ব্যাট থেকে।

এর আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা মন্দ হয়নি বাংলাদেশের। তবে পাওয়ার প্লের শেষের আগের দুই ওভারে বড় ধাক্কা লাগে তাদের ব্যাটিং লাইনে। ১০ বল ও ১৪ রানের মধ্যে তিন উইকেট হারায় তারা। বৃষ্টি নামার আগে ৬ ওভারের পাওয়ার প্লেতে তাদের রান ৩ উইকেটে ৪৩।

সপ্তম ওভারে চার বল শেষে বৃষ্টির কারণে খেলা বন্ধ ছিল প্রায় দুই ঘণ্টা। তখন ৬.৪ ওভারে তাদের সংগ্রহ ৫০ রান। লিটন দাস ২৫ ও তাওহীদ হৃদয় ২ রানে অপরাজিত ছিলেন। বৃষ্টি বন্ধ হওয়ার পর মাঠ শুকানোর চেষ্টা চালিয়ে যান মাঠকর্মীরা। বিকেল সাড়ে চারটায় ম্যাচ শুরু হয়। ফলে ম্যাচের ইনিংস কমে হয়েছে ১৫ ওভারের।

বৃষ্টির পর খেলা মাঠে গড়ালে আরো একবার ভালো শুরু পায় বাংলাদেশ। তবে ২৬ রানে থামেন লিটন। এরপর আরেক সেট ব্যাটার হৃদয়ও ফিরেছেন। তার ব্যাট থেকে এসেছে ৩৩ রান। লিটন-হৃদয়ের বিদায়ের পর ধস নামে বাংলাদেশের ইনিংসে। শামীম-সাইফউদ্দিনদের কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি। ফলে কোনোরকমে একশ ছুঁয়ে অলআউট হয় বাংলাদেশ।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ ম্যাচ হেরে নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজ ভাগাভাগি করল বাংলাদেশ

কৃষি ও পরিবেশের উন্নয়নে মৃত খাল খনন কার্যক্রম শুরু — এমপি বাবুল

বুড়িমারী স্থলবন্দর পরিদর্শনে ভারতের সহকারী হাইকমিশনার

রংপুর জেলা পুলিশের পীরগাছা থানার অভিযানে জাল টাকাসহ ২ জন আটক

লালমনিরহাটে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

চীন ও ভারত থেকে এলো ৫৩ হাজার টন ডিজেল

ইনজুরিতে পড়লেন আলভারেজ

ঈদে আসছে আদর-পূজার ‘নাকফুলের কাব্য’

১০২ রানে অলআউট বাংলাদেশ

নবদিগন্তের সূচনা, নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১০

দেশজুড়ে কালবৈশাখীর শঙ্কা, ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১১

যশোরে সিরিজ খাল পুনঃখনন শুরু, ১৭ গ্রামে মিলবে জলাবদ্ধতা থেকে মুক্তি

১২

বৃষ্টির পর খেলা শুরু, সাজঘরে অধিনায়ক লিটন

১৩

এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরে নেওয়ার পরিকল্পনা

১৪

হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু

১৫

বার্সেলোনায় নতুন চুক্তি করছেন ফ্লিক

১৬

রংপুরে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ৪৯

১৭

পুলিশ সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা

১৮

সৌদি আরবে পৌঁছেছেন ৪২,৩৪২ বাংলাদেশি হজযাত্রী

১৯

হাওড়াঞ্চলের পানি আরও বাড়ছে, ডুবছে কৃষকের স্বপ্ন

২০