RCTV Logo লালমনিরহাট প্রতিনিধি
২৯ এপ্রিল ২০২৬, ৫:১০ অপরাহ্ন

সুস্থ জীবনের আহ্বানে লালমনিরহাটে শব্দ সচেতনতা দিবস পালিত

ছবিঃ আরসিটিভি

“আর নয় শব্দদূষণ, চাই সুস্থ জীবন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে লালমনিরহাটে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।পরে জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ রাশেদুল হক প্রধান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রাসেল মিয়ার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার আসাদুজ্জামান, জেলা পরিষদ প্রশাসক এ কে এম মমিনুল হক এবং সিভিল সার্জন ডা. আব্দুল হাকিম।

সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন পরিবেশ অধিদপ্তর, লালমনিরহাটের সহকারী পরিচালক বিজন কুমার রায়। তিনি শব্দদূষণের ক্ষতিকর প্রভাব ও এর প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।

এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, স্কাউট সদস্য, সমাজকর্মী ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিপিএলে বাড়ছে দল সংখ্যা

রূপপুরের ৯০ শতাংশ ঋণই রাশিয়ার, পরিশোধে যতটা সময় পাবে বাংলাদেশ

রাতের মধ্যে ১১ অঞ্চলে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

শব্দ দূষণ রোধে লালমনিরহাটে ভ্রাম্যমাণ আদালত, ১০ যানবাহনকে জরিমানা

ভদ্রতার দিন শেষ, রাইফেল হাতে ইরানকে হুমকি ট্রাম্পের

‎লালমনিরহাটে ব্র্যাক সীডের GAP বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

সংরক্ষিত নারী আসনের ৪৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী

মাদক মামলায় ইউপি চেয়ারম্যানের ৫ বছর কারাদণ্ড

সুস্থ জীবনের আহ্বানে লালমনিরহাটে শব্দ সচেতনতা দিবস পালিত

বিরল সীমান্তে ৪৯ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার

১০

লিটারে ৪ টাকা বাড়ল বোতলজাত তেলের দাম

১১

পঞ্চগড়ে স্কুলে এসে মৃত্যুর কোলে ঢলে পড়ল ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী

১২

পিএসএলের ফাইনালে খেলবেন নাহিদ, তামিমকে ধন্যবাদ জানাল পেশোয়ার

১৩

স্কুলছাত্রী অদিতা হত্যা মামলায় গৃহশিক্ষক রনির মৃত্যুদণ্ড

১৪

মৌলিক সুবিধা দেশের সব অংশেই গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী

১৫

জাতীয় সংসদের অধিবেশন শুরু

১৬

হিশামের বিষয়ে পুলিশকে আগেই সতর্ক করেছিল পরিবার

১৭

বজ্রপাতে প্রাণ গেল বাবার, কোল থেকে ছিটকে প্রাণে বাঁচল মেয়ে

১৮

জাতীয় গ্রিডে পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ পেতে সময় লাগবে প্রায় ১০ মাস

১৯

৯ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে বায়ার্নকে হারাল পিএসজি

২০