RCTV Logo স্পোর্টস ডেস্ক
২৯ এপ্রিল ২০২৬, ৮:০৩ অপরাহ্ন

সিপিএলে বাড়ছে দল সংখ্যা

ছবিঃ সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজের সবচেয়ে জমকালো ঘরোয়া আসর ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল)। এই ফ্র্যাঞ্চাইজি লিগটির আসন্ন আসরে বাড়ছে দল সংখ্যা। নতুন দল হিসেবে যুক্ত হচ্ছে জ্যামাইকা কিংসেন। ফলে প্রথমবারের এই টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছে সাতটি দল।

মূলত জ্যামাইকার প্রতিনিধিত্ব করবে দলটি। এর আগে জ্যামাইকা তালাওয়াস নামে একটি দল খেলেছে এই টুর্নামেন্টে। কিন্তু ২০২৩ সালে সেটি বিলুপ্ত হয়ে যায়। এবার জ্যামাইকা কিংসম্যান নামে নতুন ফ্যাঞ্চাইজিটি এই অঞ্চলের প্রতিনিধিত্ব করবে।

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামতে যাচ্ছে নতুন এই দল। যেখানে মুখোমুখি হবে জ্যামাইকা কিংসেন এবং অ্যান্টিগা ও বারবুডা ফ্যালকনস। এই ম্যাচটি হবে নতুন ভেন্যু হিসেবে যুক্ত হতে যাওয়া সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইনসের আর্নোস ভেল স্টেডিয়ামে।

এ প্রসঙ্গে সিপিএলের প্রধান নির্বাহী পিট রাসেল বলেন, ‘আমরা বার্বাডোজে ফাইনাল সপ্তাহ আয়োজনের বিষয়ে অত্যন্ত উৎসাহিত। টুর্নামেন্টের ১৪ বছরের ইতিহাসে সবচেয়ে বড় ও স্মরণীয় ফাইনাল উপহার দেওয়ার পরিকল্পনা রয়েছে আমাদের। প্রতি বছরই আমরা মানোন্নয়নের চেষ্টা করি এবং আমি আত্মবিশ্বাসী যে ২০২৬ সংস্করণটি এযাবৎকালের সেরা হতে যাচ্ছে।‘

আগামী ৭ আগস্ট পর্দা উঠবে সিপিএলের এবারের আসরের।  ফাইনাল ম্যাচ হবে ২০ সেপ্টেম্বর। এবারের আসরে মোট ৩৯টি ম্যাচ হবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিপিএলে বাড়ছে দল সংখ্যা

রূপপুরের ৯০ শতাংশ ঋণই রাশিয়ার, পরিশোধে যতটা সময় পাবে বাংলাদেশ

রাতের মধ্যে ১১ অঞ্চলে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

শব্দ দূষণ রোধে লালমনিরহাটে ভ্রাম্যমাণ আদালত, ১০ যানবাহনকে জরিমানা

ভদ্রতার দিন শেষ, রাইফেল হাতে ইরানকে হুমকি ট্রাম্পের

‎লালমনিরহাটে ব্র্যাক সীডের GAP বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

সংরক্ষিত নারী আসনের ৪৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী

মাদক মামলায় ইউপি চেয়ারম্যানের ৫ বছর কারাদণ্ড

সুস্থ জীবনের আহ্বানে লালমনিরহাটে শব্দ সচেতনতা দিবস পালিত

বিরল সীমান্তে ৪৯ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার

১০

লিটারে ৪ টাকা বাড়ল বোতলজাত তেলের দাম

১১

পঞ্চগড়ে স্কুলে এসে মৃত্যুর কোলে ঢলে পড়ল ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী

১২

পিএসএলের ফাইনালে খেলবেন নাহিদ, তামিমকে ধন্যবাদ জানাল পেশোয়ার

১৩

স্কুলছাত্রী অদিতা হত্যা মামলায় গৃহশিক্ষক রনির মৃত্যুদণ্ড

১৪

মৌলিক সুবিধা দেশের সব অংশেই গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী

১৫

জাতীয় সংসদের অধিবেশন শুরু

১৬

হিশামের বিষয়ে পুলিশকে আগেই সতর্ক করেছিল পরিবার

১৭

বজ্রপাতে প্রাণ গেল বাবার, কোল থেকে ছিটকে প্রাণে বাঁচল মেয়ে

১৮

জাতীয় গ্রিডে পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ পেতে সময় লাগবে প্রায় ১০ মাস

১৯

৯ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে বায়ার্নকে হারাল পিএসজি

২০