RCTV Logo আরসিটিভি ডেস্ক
২৯ এপ্রিল ২০২৬, ৫:১৬ অপরাহ্ন

মাদক মামলায় ইউপি চেয়ারম্যানের ৫ বছর কারাদণ্ড

মাদক মামলায় হুমায়ুন আহমেদ কবির নামে এক ইউপি চেয়ারম্যানকে ৫ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি আরও ৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

বুধবার (২৯ এপ্রিল) দুপুরে লালমনিরহাট অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রওশন আলম এ আদেশ দেন।

সাজাপ্রাপ্ত হুমায়ুন আহমেদ কবির জেলার আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান। মামলার এজাহার সূত্রে জানা গেছে, ইউপি চেয়ারম্যান হুমায়ুন আহমেদ কবির ২০১২ সালের ১৬মে একটি পিকাপ ভ্যান বোঝাই ভুট্টা নিয়ে লালমনিরহাট থেকে ঢাকার উদ্দেশে নিয়ে যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে জেলা শহরের পুরান বাসস্ট্যান্ড এলাকায় পুলিশ ওই পিকআপটি তল্লাশি করে বিশেষ কায়দায় রাখা ৩৪৪টি নিষিদ্ধ ফেনসিডিলের বোতল উদ্ধার করে।

এসময় পুলিশ ইউপি চেয়ারম্যান হুমায়ুন আহমেদ কবির এবং সেকেন্দার আলী (৪৫) নামে তার এক সহযোগীকে আটক করে। পরে লালমনিরহাট সদর থানার এসআই আসাদুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। পরে ওই মামলায় তাদের জেলহাজতে পাঠানো হয়। ওই মামলার দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে বুধবার আদালতের বিচারক এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি অ্যাডভোকেট জিন্নাত আরা ফেরদৌসী রোজি জানান, ইউপি চেয়ারম্যান হুমায়ুন আহমেদ কবিরকে ৫ বছরের কারাদণ্ড, ৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত বিচারক। বুধবার বিকালেই তাকে কারাগারে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শব্দ দূষণ রোধে লালমনিরহাটে ভ্রাম্যমাণ আদালত, ১০ যানবাহনকে জরিমানা

ভদ্রতার দিন শেষ, রাইফেল হাতে ইরানকে হুমকি ট্রাম্পের

‎লালমনিরহাটে ব্র্যাক সীডের GAP বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

সংরক্ষিত নারী আসনের ৪৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী

মাদক মামলায় ইউপি চেয়ারম্যানের ৫ বছর কারাদণ্ড

সুস্থ জীবনের আহ্বানে লালমনিরহাটে শব্দ সচেতনতা দিবস পালিত

বিরল সীমান্তে ৪৯ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার

লিটারে ৪ টাকা বাড়ল বোতলজাত তেলের দাম

পঞ্চগড়ে স্কুলে এসে মৃত্যুর কোলে ঢলে পড়ল ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী

পিএসএলের ফাইনালে খেলবেন নাহিদ, তামিমকে ধন্যবাদ জানাল পেশোয়ার

১০

স্কুলছাত্রী অদিতা হত্যা মামলায় গৃহশিক্ষক রনির মৃত্যুদণ্ড

১১

মৌলিক সুবিধা দেশের সব অংশেই গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী

১২

জাতীয় সংসদের অধিবেশন শুরু

১৩

হিশামের বিষয়ে পুলিশকে আগেই সতর্ক করেছিল পরিবার

১৪

বজ্রপাতে প্রাণ গেল বাবার, কোল থেকে ছিটকে প্রাণে বাঁচল মেয়ে

১৫

জাতীয় গ্রিডে পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ পেতে সময় লাগবে প্রায় ১০ মাস

১৬

৯ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে বায়ার্নকে হারাল পিএসজি

১৭

বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম

১৮

সিরিজ জয়ের ম্যাচে কেমন হবে বাংলাদেশের একাদশ

১৯

দেশের ১৭ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা

২০