পরীক্ষামূলক
LIVE TV

শব্দ দূষণ রোধে লালমনিরহাটে ভ্রাম্যমাণ আদালত, ১০ যানবাহনকে জরিমানা

শব্দ দূষণ নিয়ন্ত্রণে লালমনিরহাট সদরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর, লালমনিরহাট জেলা কার্যালয়।

মঙ্গলবার (২৯ এপ্রিল ২০২৬) লালমনিরহাট সদর উপজেলার লালমনিরহাট-রংপুর মহাসড়কে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নিষিদ্ধ ঘোষিত হাইড্রোলিক হর্ন ব্যবহার এবং অনুমোদিত মাত্রার অতিরিক্ত শব্দ উৎপন্নের দায়ে ১০টি যানবাহনের বিরুদ্ধে ১০টি মামলা দায়ের করে মোট ৫ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

এ সময় ১৯টি নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন জব্দ করে তা ভেঙে ফেলা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মোস্তাক আহমেদ কপোত, শরিফুল ইসলাম, নওশাদ আলম ও আল আমিন। প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মোঃ গোলাম আসিফ রহমান।

অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক বিজন কুমার রায়। এছাড়া আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, শব্দ দূষণ রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন