লালমনিরহাট প্রতিনিধি 

“আর নয় শব্দদূষণ, চাই সুস্থ জীবন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে লালমনিরহাটে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।পরে জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ রাশেদুল হক প্রধান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রাসেল মিয়ার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার আসাদুজ্জামান, জেলা পরিষদ প্রশাসক এ কে এম মমিনুল হক এবং সিভিল সার্জন ডা. আব্দুল হাকিম।
সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন পরিবেশ অধিদপ্তর, লালমনিরহাটের সহকারী পরিচালক বিজন কুমার রায়। তিনি শব্দদূষণের ক্ষতিকর প্রভাব ও এর প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।
এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, স্কাউট সদস্য, সমাজকর্মী ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন