RCTV Logo লালমনিরহাট প্রতিনিধি
২৯ এপ্রিল ২০২৬, ৫:৫৪ অপরাহ্ন

‎লালমনিরহাটে ব্র্যাক সীডের GAP বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ছবিঃ আরসিটিভি

‎লালমনিরহাটে ব্র্যাক সীডের উদ্যোগে উত্তম কৃষি চর্চা (GAP) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

‎লালমনিরহাট পৌরসভার হলরুমে ব্র্যাক সীডের আয়োজনে “উত্তম কৃষি চর্চা (Good Agricultural Practices-GAP) এর মাধ্যমে টেকসই, নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন” শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

‎মঙ্গলবার (২৯ এপ্রিল) আয়োজিত এ কর্মশালায় ব্র্যাক সীডের প্রায় ৫০ জন ডিলার ও রিটেইলার অংশগ্রহণ করেন।

‎কর্মশালায় গুড এগ্রিকালচার প্রাকটিস (GAP) প্রয়োগের মাধ্যমে নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন নিশ্চিতকরণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এতে কৃষকদের মধ্যে আধুনিক ও টেকসই কৃষি প্রযুক্তি ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাক লালমনিরহাট জেলার সমন্বয়ক মো. আশরাফ হোসেন। নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাক সীড অ্যান্ড এগ্রো এন্টারপ্রাইজ, রংপুরের মো. রশিদুল ইসলাম। তিনি বীজ, সার ও জৈব বালাইনাশকের সঠিক ব্যবহার নিয়েও দিকনির্দেশনা দেন।

‎প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মো. মতিউল আলম, অতিরিক্ত উপ-পরিচালক (শস্য), কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, লালমনিরহাট। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রডাক্ট ম্যানেজার (বীজ আলু) এ এস এম কৃষিবিদ মো. নাজমুল হক।

‎কর্মশালার সার্বিক তত্ত্বাবধান ও সঞ্চালনায় ছিলেন মো. আবু নোমান সিদ্দিক, টেরিটোরি সেলস অফিসার, লালমনিরহাট। এছাড়াও ব্র্যাক সীডের সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শব্দ দূষণ রোধে লালমনিরহাটে ভ্রাম্যমাণ আদালত, ১০ যানবাহনকে জরিমানা

ভদ্রতার দিন শেষ, রাইফেল হাতে ইরানকে হুমকি ট্রাম্পের

‎লালমনিরহাটে ব্র্যাক সীডের GAP বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

সংরক্ষিত নারী আসনের ৪৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী

মাদক মামলায় ইউপি চেয়ারম্যানের ৫ বছর কারাদণ্ড

সুস্থ জীবনের আহ্বানে লালমনিরহাটে শব্দ সচেতনতা দিবস পালিত

বিরল সীমান্তে ৪৯ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার

লিটারে ৪ টাকা বাড়ল বোতলজাত তেলের দাম

পঞ্চগড়ে স্কুলে এসে মৃত্যুর কোলে ঢলে পড়ল ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী

পিএসএলের ফাইনালে খেলবেন নাহিদ, তামিমকে ধন্যবাদ জানাল পেশোয়ার

১০

স্কুলছাত্রী অদিতা হত্যা মামলায় গৃহশিক্ষক রনির মৃত্যুদণ্ড

১১

মৌলিক সুবিধা দেশের সব অংশেই গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী

১২

জাতীয় সংসদের অধিবেশন শুরু

১৩

হিশামের বিষয়ে পুলিশকে আগেই সতর্ক করেছিল পরিবার

১৪

বজ্রপাতে প্রাণ গেল বাবার, কোল থেকে ছিটকে প্রাণে বাঁচল মেয়ে

১৫

জাতীয় গ্রিডে পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ পেতে সময় লাগবে প্রায় ১০ মাস

১৬

৯ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে বায়ার্নকে হারাল পিএসজি

১৭

বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম

১৮

সিরিজ জয়ের ম্যাচে কেমন হবে বাংলাদেশের একাদশ

১৯

দেশের ১৭ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা

২০