RCTV Logo স্পোর্টস ডেস্ক
২৬ এপ্রিল ২০২৬, ১:৩২ অপরাহ্ন

বিশ্বকাপ ফাইনালের টিকিটের মূল্য ২৮ কোটি!

ছবিঃ সংগৃহীত

২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপ ফাইনালের একেকটি টিকিটের মূল্য উঠেছে প্রায় ২৩ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ২৮.২১ কোটি। তবে চাইলেও আপনি খুব বেশি টিকিট কিনতে পারবেন না। মাত্র চারটি টিকিটই পাবেন, যার একেকটির মূল্য ২৮ কোটি টাকা। কিন্তু কেন এত দাম উঠল?

আগামী ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনাল। সেখানে লোয়ার ডেকে গোলের পেছনে ১২৪তম ব্লকের ৪৫ নম্বর সারির ৩৩-৩৬ নম্বর আসনগুলোর দাম ফিফার পুনঃবিক্রয় সাইটে দেখে চোখ কপালে উঠেছে ফুটবলভক্তদের! আসলে পুনঃবিক্রয়ের ক্ষেত্রে টিকিটের মূল্য কত হবে, তা ফিফা নিয়ন্ত্রণ করে না। তবে ক্রেতা ও বিক্রেতার থেকে ২৫ শতাংশ করে অর্থ ফিফা নিয়ে থাকে। সেখানে একেকটি টিকিটের দাম ২৮ কোটি টাকা। যেহেতু গোলের পেছনে, তাই এর দাম আরও বেশি উঠছে বলে মনে করা হচ্ছে। এখানেই শেষ নয়। নিচের ডেকের ১৪৬ নম্বর ব্লকের ৩২ নম্বর সারির ৩৩ নম্বর করিডোরের আসনের দাম উঠেছে ২ লাখ ৭ হাজার ডলার। অন্যদিকে সবচেয়ে উপরের তৃতীয় ডেকের শেষ সারির ৩১০ নম্বর ব্লকের ২৬ নম্বর সারির ২৩ নম্বর ক্যাটাগরি দুইয়ের একটি আসনের দাম চাওয়া হয়েছে ১ লাখ ৩৮ হাজার ডলার। বৃহস্পতিবার পর্যন্ত পুনঃবিক্রয় সাইটে ফাইনালের সর্বনিম্ন মূল্যের টিকিটের দাম ছিল ১০ হাজার ৯২৩.৮৫ ডলার। ফাইনালের ‘ক্যাটাগরি-১’ টিকিটের দাম ছাড়িয়েছে প্রায় ১০ হাজার ৯৯০ ডলার।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘোড়াঘাটে বৃদ্ধাকে বেঁধে হত্যা, লুটের মালসহ তিনজন আটক

৫ মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল

আগামী দুইদিন ৮ বিভাগে কালবৈশাখী ঝড়ের শঙ্কা

বিশ্বকাপের পর রিয়ালের দায়িত্ব নিতে পারেন স্কালোনি, দাবি সংবাদমাধ্যমের

ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে প্রাণহানি বেড়ে ১৪

রিয়ালে প্রথম ১০০ ম্যাচে কে এগিয়ে—এমবাপে নাকি রোনালদো?

সারাদেশে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

১৫ বিজিবির বিশেষ অভিযানে ভারতীয় মাদকসহ বিপুল চোরাচালান পণ্য জব্দ

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

স্কুলে যাওয়ার পথে তুলে নিয়ে ধর্ষণ, অজ্ঞান অবস্থায় ফেলে যায় রাস্তার ধারে

১০

আবারও বাড়ল তেলের দাম

১১

চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে মাইক্রোবাস, ৩ জনের মৃত্যু

১২

মমেক হাসপাতালে হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু

১৩

সৌদি আরব পৌঁছেছেন ৩৬৯৯৬ হজযাত্রী, ৬ জনের মৃত্যু

১৪

দেশে কমেছে স্বর্ণের দাম, আজকের বাজারদর কত

১৫

হাসির আড়ালে লুকানো কষ্ট: ঢাকী বানিয়ে কোনো রকমে বেঁচে আছেন কামিনি দাস

১৬

জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

১৭

বিশ্বকাপের ঠিক আগে বড় ধাক্কা, চোটে পড়লেন এমবাপ্পে

১৮

ইরানের নতুন প্রস্তাবে খুশি নন ট্রাম্প

১৯

নীলফামারীতে বৃদ্ধসহ শিয়ালের কামড়ে আহত ৭ 

২০