RCTV Logo বিনোদন ডেস্ক
২৬ এপ্রিল ২০২৬, ১২:১৪ অপরাহ্ন

শিশুদের দিয়ে ভোট আদায়ের চেষ্টা, বিজয়ের বিরুদ্ধে আইনি ব্যবস্থা

ছবিঃ সংগৃহীত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা ও ‘তামিলগা ভেট্রি কাঝাগাম’ (টিভিকে) দলের প্রধান বিজয়ের বিরুদ্ধে শিশুদের ব্যবহার করে নির্বাচনী ফায়দা লুটের অভিযোগ উঠেছে। শিশুদের মাধ্যমে তাদের বাবা-মায়ের ওপর ভোট দেওয়ার চাপ সৃষ্টির অভিযোগে বিজয়ের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে ‘বিদুথালাই চিরুথাইগাল কাচ্চি’ (ভিসিকে)।

এই ঘটনায় দলটির কোয়েম্বাটোর জেলা সংগঠক সি জি এম বালাকৃষ্ণান শনিবার কোয়েম্বাটোর পুলিশের কাছে একটি অভিযোগ জমা দিয়েছেন।

বিজয়ের সমাবেশে নিহতের পরিবারের জন্য ক্ষতিপূরণ ঘোষণা

গত ২১ এপ্রিল চেন্নাইয়ে আয়োজিত একটি জনসভায় বিজয়ের দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে অভিযোগের সূত্রপাত। জনসভায় হাজির হয়ে শিশুদের উদ্দেশে বিজয় বলেছিলেন, বাড়ির ছোট বাচ্চারা যেভাবে চকলেটের জন্য বাবা-মায়ের কাছে বায়না ধরে, ঠিক সেভাবেই যেন তারা বিজয় মামাকে ভোট দেওয়ার জন্য বাবা-মা ও আত্মীয়দের কাছে জেদ ধরে। বিজয়ের কথায় জনসভায় হাততালি পেলেও, রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তীব্র সমালোচনা।

ভিসিকে নেতা বালাকৃষ্ণান সংবাদমাধ্যমকে তার নিজের পরিবারের এক তিক্ত অভিজ্ঞতার কথা জানিয়ে দাবি করেন, তার পাঁচ বছর বয়সী সন্তান টেলিভিশনে বিজয়ের বক্তব্য শোনার পর থেকে তাকে বিজয়কে ভোট দেওয়ার জন্য চাপ দিচ্ছে। এমনকি ভোট না দিলে সে পড়াশোনা, খাওয়া এবং ঘুম বন্ধ করে দেওয়ার হুমকিও দিয়েছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, সন্তানের মন ঘোরাতে তাকে গ্রামের বাড়িতে পাঠিয়ে দিতে হয়েছে।

থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯, মুখ খুললেন অভিনেতা

বালাকৃষ্ণান আরও অভিযোগ করেন, বিজয় শিশুদের তার রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন, যা ভারতীয় আইনে শিশু অধিকারের পরিপন্থী। শিশুদের মনে রাজনৈতিক প্রভাব তৈরি করা এক ধরনের মানসিক নির্যাতন। ফলে শিশুস্বাস্থ্যের ক্ষতি বিবেচনা করে বিজয়ের বক্তব্যের ভিডিওগুলো সামাজিক মাধ্যম থেকে সরিয়ে ফেলার দাবি জানিয়েছেন তিনি।

বিজয়ের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে ভিসিকে। এদিকে দলের লিখিত অভিযোগ জমা দেওয়ার পর রাজ্য পুলিশ বিজয়ের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে।

বিজয়সহ তিনজনের বিরুদ্ধে মামলা, ভিডিও বার্তায় যা বললেন অভিনেতা

এদিকে তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে রেকর্ডসংখ্যক ভোট দেওয়ায় ভোটারদের এবং বিশেষ করে শিশুদের ধন্যবাদ জানিয়েছেন টিভিকে প্রধান ও জনপ্রিয় অভিনেতা বিজয়। এক পোস্টে বিজয় বলেন, ‘ভোটকেন্দ্রগুলোতে মানুষের ভিড় দেখে মনে হচ্ছিল কোনো মন্দিরে উৎসব চলছে।’

তরুণ প্রজন্ম এবং নারীদের উদ্দেশে তিনি লেখেন, সাধারণত রাজনীতির ব্যাপারে যারা অনীহা প্রকাশ করেন, তাঁরাও প্রয়োজনে এবং পরিবর্তনের আশায় ঘর থেকে বেরিয়ে এসেছেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহ মেডিক্যালে হামে আরো এক শিশুর মৃত্যু

খুলে যাচ্ছে নেইমারের বিশ্বকাপ সম্ভাবনার দুয়ার

রংপুরসহ ৩ বিভাগে ভারী বৃষ্টির আভাস, জলাবদ্ধতার শঙ্কা

আকাশসীমা নজরদারিতে যুগান্তকারী যুগে বাংলাদেশ

কিস্তির টাকা আদায়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধরের অভিযোগ

যুদ্ধবিধ্বস্ত গাজায় একদিনে ৩০০ যুগলের বিয়ে

২১ মাসে ৩ বার প্রাণে বাঁচলেন ট্রাম্প

যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিশ্বকাপ ফাইনালের টিকিটের মূল্য ২৮ কোটি!

সীমান্তে মানবিক উদ্যোগ: লালমনিরহাটে শিক্ষার্থীদের পাশে ১৫ বিজিবি

১০

জাতীয় যুবশক্তির আংশিক কেন্দ্রীয় কমিটি গঠন, সহ-সাংগঠনিক সম্পাদক হলেন দিনাজপুরের আরিফ মুন

১১

গেটাফেকে হারিয়ে শিরোপার খুব কাছে বার্সেলোনা

১২

ছাউনি ফুটো, বৃষ্টি হলেই রংপুর স্টেশনের প্ল্যাটফর্মে জমে পানি

১৩

সুষ্ঠু হচ্ছে এসএসসি, ডিসেম্বরেই সব পরীক্ষা শেষ করার পরিকল্পনা সরকারের

১৪

বাসের বর্ধিত ভাড়া কার্যকর আজ থেকে

১৫

শিশুদের দিয়ে ভোট আদায়ের চেষ্টা, বিজয়ের বিরুদ্ধে আইনি ব্যবস্থা

১৬

এফএ কাপের ফাইনালে উঠল ম্যানচেস্টার সিটি

১৭

ইরানে আঠা কারখানায় ভয়াবহ আগুন

১৮

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীদের মিলনমেলা

১৯

৩৬ বলের সেঞ্চুরিতে সূর্যবংশীর যত রেকর্ড

২০