পরীক্ষামূলক
LIVE TV

জাতীয় যুবশক্তির আংশিক কেন্দ্রীয় কমিটি গঠন, সহ-সাংগঠনিক সম্পাদক হলেন দিনাজপুরের আরিফ মুন

‎২৫ এপ্রিল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর অঙ্গসংগঠন জাতীয় যুবশক্তির আংশিক কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। দলের কেন্দ্রীয় আহ্বায়ক জনাব মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব জনাব আখতার হোসেনের অনুমোদনক্রমে আগামী দুই বছরের জন্য এই কমিটি অনুমোদন দেওয়া হয়।

‎এনসিপির অস্থায়ী কার্যালয় (রূপায়ন ট্রেড সেন্টার, বাংলামোটর, ঢাকা) থেকে জারি করা স্মারক নং এনসিপি/যে ট/২০২৫-২০২৯/১৬ অনুযায়ী এই কমিটি ঘোষণা করা হয়েছে।

‎নতুন কমিটিতে কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন দিনাজপুরের কৃতী সন্তান আরিফ মুন। এর আগে তিনি এনসিপি জাতীয় যুবশক্তি,কেন্দ্রীয় সংগঠক,হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর এই অর্জনে দিনাজপুর জেলায় আনন্দের আবহ বিরাজ করছে। স্থানীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা এটিকে জেলার জন্য গর্বের বিষয় হিসেবে দেখছেন।

‎সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, তরুণ নেতৃত্বের মাধ্যমে জাতীয় যুবশক্তি আগামী দিনে আরও সুসংগঠিত ও গতিশীল ভূমিকা পালন করবে এবং দেশের রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক অবদান রাখবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন