RCTV Logo আরসিটিভি ডেস্ক
২৫ এপ্রিল ২০২৬, ২:০০ অপরাহ্ন

রংপুরে সড়ক সংস্কারের দাবিতে মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন

ছবিঃ সংগৃহীত

রংপুর নগরীর জাহাজ কোম্পানি মোড় থেকে সাতমাথা পর্যন্ত সড়কের দ্রুত সংস্কারের দাবিতে মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে নগরীর জাহাজ কোম্পানি মোড়ে এই মানববন্ধনের আয়োজন করে মহানগর নাগরিক কমিটি। মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন।

এ সময় বক্তব্য রাখেন মহানগর নাগরিক কমিটির সদস্য সচিব পলাশ কান্তি নাগ,  স্থানীয় ব্যবসায়ী পার্থ বোস, জাহাজ কোম্পানির শপিং কমপ্লেক্স দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ রিপন ইসলাম, জিএল রায় রোড ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক  সেলিম চৌধুরী, নাগরিক কমিটির সদস্য  মাহফুজুর রহমান প্রমুখ।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, জাহাজ কোম্পানি থেকে সাতমাথা রাস্তা সংস্কারের জন্য স্থানীয় প্রশাসনকে বারবার আল্টিমেটাম দেওয়ার পরেও প্রায় দুই বছরের কাছাকাছি হতে চলছে রাস্তার কোনো দৃশ্যমান উন্নয়ন হয়নি। বাজেট পাস হয়েছে মর্মে বিভিন্ন কথা শোনা গেলেও গত দিনগুলোতে এবং আজ, কাল করে শুধু কালক্ষেপণ করা হয়েছে।

বক্তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়লেও সিটি করপোরেশন পুনঃনির্মাণ কিংবা সংস্কারে কোনো উদ্যোগ নিচ্ছে না। ফলে এই রাস্তা দিয়ে চলাচলকারী প্রতিদিন পঞ্চাশ হাজারেরও বেশি মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। এই পরিস্থিতিতে সিটি করপোরেশনের দায়িত্বহীনতার অভিযোগ তুলেছেন তারা। এ সময় নতুন প্রশাসকের কাছে দ্রুত রাস্তাটি সংস্কারের কাজ শুরুর দাবিও জানান তারা।

এ বিষয়ে রংপুর সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আজম আলী বলেন, ওই রাস্তাটি পুনঃনির্মাণের টেন্ডার হয়েছে। এখন অ্যাসেসমেন্ট এর কাজ চলছে।  দ্রুতই রাস্তাটি পুননির্মাণে কার্যাদেশ দেওয়া হবে এবং কাজ শুরু হবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে টানা ১৩৪৪ ঘণ্টা ধরে ইন্টারনেট বিপর্যয়

ঠাকুরগাঁওয়ে রাস্তা সংস্কারে অনিয়মের অভিযোগ, ঘটনাস্থল পরিদর্শনে জেলা প্রশাসক

রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ পরিদর্শন করলেন নেপালের রাষ্ট্রদূত

বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

জোরপূর্বক বিয়ের চাপে প্রাণ গেল তরুণীর

জ্বালানি তেলের মূল্য বাড়লেও উৎপাদন ও রপ্তানি কমেনি: বাণিজ্যমন্ত্রী

যান্ত্রিক ত্রুটিতে আবারো বন্ধ বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন

ডায়াবেটিস ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে উপকারী যেসব পানীয়

সংযোগ সড়ক বন্ধে লালমনিরহাটের বিএনপি কলোনির হাজারো মানুষের ভোগান্তি

দেশে হাম ও হাম সন্দেহে শিশু মৃত্যু আড়াইশ ছাড়াল

১০

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ মৃত্যু

১১

গাইবান্ধার ঐতিহ্যবাহী মীরের বাগানে ‘ইচ্ছা পূরণের মেলা’ মিলেছে শত শত নারী পুরুষ 

১২

রাজিবপুরে ইটভাটার ধোঁয়ায় ৪০ বিঘা জমির ধান নষ্টের অভিযোগ

১৩

নীলফামারীতে বালু বোঝাই ট্রাক্টরের ধাক্কায় ভ্যান চালকের মৃত্যু 

১৪

চলতি বছরেই হবে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী

১৫

কলেজ শিক্ষার্থীর রেসিং কার চালিয়ে উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী

১৬

২০ বছর পর নির্বাচন হচ্ছে গাজার এক শহরে

১৭

যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে ইসরাইলি হামলা, নিহত ৬

১৮

রংপুরে সড়ক সংস্কারের দাবিতে মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন

১৯

‘জুলাই গণঅভ্যুত্থান আবারও প্রমাণ করেছে, রাষ্ট্রের প্রকৃত মালিক জনগণ’

২০