RCTV Logo আরসিটিভি ডেস্ক
২২ এপ্রিল ২০২৬, ১:৫০ অপরাহ্ন

গাইবান্ধায় মজুতে রাখা ডিজেলে ডুবে প্রাণ গেল শিশুর

ছবিঃ সংগৃহীত

গাইবান্ধার সাদুল্লাপুরে বাড়িতে রাখা ডিজেল ভর্তি ড্রামে পড়ে আরাফ প্রামাণিক নামের তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি।

শিশু আরাফ প্রামাণিক উপজেলার ধাপেরহাট ইউনিয়নের পালানপাড়া গ্রামের আশিকুর রহমান বাবু প্রামাণিকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ধাপেরহাট ইউনিয়নের পালানপাড়া গ্রামের আশিকুর রহমান বাবুর একটি ট্রাক রয়েছে। গাড়ির জন্য একটি ড্রাম কেটে ডিজেল সংরক্ষণ করেন তিনি। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে বাড়ির বারান্দায় খেলছিল আরাফ। একপর্যায়ে বারান্দায় রাখা ডিজেল ভর্তি ড্রামে পড়ে যায় সে। পরিবারের সদস্যরা বুঝতে পেরে দ্রুত উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে শিশুটি মারা যায়।

ধাপেরহাট ইউনিয়ন পরিষদের সদস্য মেহেদী হাসান একরামুল বলেন, ডিজেলে ডুবে আহত আরাফ প্রামাণিক নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকালে শিশুটির মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছায়।

সাদুল্লাপুর থানাধীন ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ স্বপন কুমার সরকার বলেন, ডিজেলে ডুবে এক শিশুর মৃত্যুর ঘটনাটি লোকমুখে শুনেছি। এ ধরনের ঘটনা খুবই বেদনাদায়ক।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কৃষিকে লাভজনক খাতে রূপান্তরে সরকারের বহুমুখী পরিকল্পনা রয়েছে

১৫ বিজিবির অভিযানে ভারতীয় গাঁজাসহ বিপুল মাদক ও মালামাল জব্দ

সৈয়দপুরে বিহারি ক্যাম্পে বকেয়া ৬৬ কোটি টাকা বিদ্যুৎ বিল 

এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ

গাইবান্ধায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন 

গাইবান্ধায় মজুতে রাখা ডিজেলে ডুবে প্রাণ গেল শিশুর

দেড় মাস বয়সী বাচ্চা কোলে থাকা যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগমের জামিন

মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য বড় সুখবর

‘জুলাই থেকে শিক্ষার্থীদের ব্যাগ-ড্রেস দেওয়া শুরু’

৩৬ টাকা কেজিতে ধান, ৪৯ টাকায় সিদ্ধ চাল কিনবে সরকার

১০

পাবনায় সন্ত্রাসীদের হামলায় ওসিসহ ৫ পুলিশ সদস্য গুলিবিদ্ধ

১১

এসএসসি পরীক্ষার্থীদের হাতঘড়ি ও ক্যালকুলেটর ব্যবহার নিয়ে নতুন নির্দেশনা

১২

মুন্সীগঞ্জে মরদেহ চুরির শঙ্কায় সন্তানের কবর পাহারায় বাবা

১৩

কুমিল্লায় র‍্যাবের অভিযানে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, গ্রেফতার অপহরণকারী

১৪

‘ফুটবলের রাজপুত্র’ কাকার জন্মদিন আজ

১৫

সংরক্ষিত নারী আসনের এমপিদের বেতন কত, পান যেসব সুবিধা

১৬

টি-টোয়েন্টি সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্রামে তিন পেসার

১৭

প্রথম বাংলাদেশি সিনেমা হিসেবে ৪ লাখ ডলারের ক্লাবে ‘বনলতা এক্সপ্রেস’

১৮

দক্ষিণ আফ্রিকায় দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা

১৯

১১৪ বছরে যা হয়নি, সেই লজ্জাজনক নজির এবার গড়ল চেলসি

২০