RCTV Logo আরসিটিভি ডেস্ক
২২ এপ্রিল ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন

দক্ষিণ আফ্রিকায় দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা

ছবিঃ সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার জোহানসবার্গে দুইদিনে আবু নাসের শামীম (৫৩) ও জামাল উদ্দিন নামে দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (২১ এপ্রিল) বিকাল সাড়ে ৫টার দিকে জোহানসবার্গের অদূরে সুয়েটোর বারাখওয়ানা শহরে আবু নাসের শামীমকে নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে গুলি করে হত্যা করে।

স্থানীয় প্রবাসী সূত্রে জানা গেছে, শামীম নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় আগে থেকে প্রস্তুত থাকা সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে ৫ রাউন্ড গুলি চালিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।

স্থানীয় প্রবাসীরা আরও জানান, এ ঘটনার সঙ্গে ডাকাতির কোনো সম্পৃক্ততা নেই। পরিকল্পনা মাফিক তাকে হত্যা করা হয়েছে। তবে এ ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত তা এখনো জানা যায়নি। পুলিশ ঘটনাস্থলে এসে লাশ মর্গে নিয়ে গেছে। এ ঘটনায় তদন্ত শুরু হলেও পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।

শামীম নোয়াখালীর কোম্পানীগঞ্জের ৪নং চরকাঁকড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের আব্দুল গণি সারেং বাড়ির মৃত আব্দুল রশিদ মিয়ার ছেলে। দুই বোন ও চার ভাইয়ের মধ্যে তিনি তৃতীয়। দেশে তার স্ত্রী ও ৪ ছেলে রয়েছে। দক্ষিণ আফ্রিকায় তার এক ভাই ও ভাগিনা রয়েছে। ২০০৬ সালে তিনি দক্ষিণ আফ্রিকায় আসেন। সম্প্রতি তিনি দেশে গিয়ে বড় ছেলেকে বিয়ে করানোর কথা ছিল।

এদিকে, জোহানসবার্গের অদূরে পামরিজ এলাকায় ডাকাতের গুলিতে জামাল উদ্দিন খুন হন।

নিহতের মামাতো ভাই স্থানীয় কমিউনিটি নেতা নাসির উদ্দিন জানান, রোববার (১৯ এপ্রিল) মধ্যরাতে আনুমানিক ২টার দিকে একদল ডাকাত জামালের দোকানের (কন্টেইনার) কাটার মেশিন দিয়ে ছিদ্র কাটতে থাকে। হঠাৎ জামাল ঘুম থেকে উঠে সিকিউরিটি এ্যালাম করেন। সিকিউরিটি আসতে দেরি হওয়াতে তিনি ডাকাতদের ভেতর থেকে রড দিয়ে প্রতিহত করতে চেষ্টা করেন। এ অবস্থায় সন্ত্রাসীরা বাহির থেকে তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে। ঘটনাস্থলে জামালের মৃত্যু হয়। ডাকাতদল দোকানের ভেতরে ঢুকে নগদ টাকা ও জিনিসপত্র নিয়ে চলে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ মর্গে নিয়ে যায়। এ বিষয়ে স্থানীয় থানায় মামলা করা হয়েছে।

নিহত জামাল উদ্দিন নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার কাশিপুর গ্রামের মৃত মুক্তিযোদ্ধা এম এ মতিনের ছেলে। তিনি দুই বোন ও ছয় ভাইয়ের মধ্যে দ্বিতীয়। তার দুই ভাই কাতারে এবং চার ভাই দক্ষিণ আফ্রিকায় থাকতেন। দেশে তার স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। ২০১২ সালে তিনি দক্ষিণ আফ্রিকায় আসেন।

জামাল উদ্দিনের জানাজা মঙ্গলবার বাদ জোহর পামরিজের এ কবুয়াতুল ইসলাম জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। বুধবার রাত ১০টায় তার লাশ বাংলাদেশের উদ্দেশে যাবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

২৭ জুলাই থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা

গাইবান্ধায় ডুবেছে আমন বীজতলা: কপালে চিন্তার ভাঁজ কৃষকের

ঠোঁট ও তালুকাটা শিশুদের পুনর্বাসনে জাতীয় কর্মসূচি পালন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবি

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে লাখো ভক্তের স্বাক্ষর

জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

১০

র‌্যাঙ্ক ব্যাজ পেলেন নৌবাহিনীর নতুন প্রধান

১১

আট অঞ্চলে বজ্রবৃষ্টিসহ ঝড়ের আভাস

১২

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

১৩

পাঁচ দিন পর বন্ধ করে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৪

ট্রাইব্যুনালে হাজির জিয়াউর রহমান হত্যার আসামি মোজাফফর

১৫

মেসির দলে যোগ দিলেন ব্রাজিলের কাসেমিরো

১৬

বিশ্বকাপের স্বপ্নের একাদশে স্পেনের তিন, আর্জেন্টিনার দুই, ব্রাজিলের কেউ নেই

১৭

আজ ২২ জুলাই, দিনটি কেমন যাবে আপনার?

১৮

নামাজের সময়সূচি – ২৩ জুলাই ২০২৬

১৯

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

২০