RCTV Logo আরসিটিভি ডেস্ক
২২ এপ্রিল ২০২৬, ১:৪০ অপরাহ্ন

দেড় মাস বয়সী বাচ্চা কোলে থাকা যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগমের জামিন

ছবিঃ সংগৃহীত

মানবিক বিবেচনায় জামিন পেয়েছেন যুব মহিলা লীগের নেত্রী মোসা. শিল্পী বেগম (৩৭)। তাঁর দেড় মাস বয়সী ছেলেসন্তান রয়েছে। এর আগে বিস্ফোরক আইনের মামলায় তাঁর জামিন আবেদন নামঞ্জুর করা হয়েছিল।

আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে শুনানি শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান মানবিক বিবেচনায় শিল্পী বেগমের জামিন মঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন। তিনি বলেন, ‘আদালত পাঁচ হাজার টাকা বন্ডে জামিন মঞ্জুর করেছেন। বেলবন্ড প্রক্রিয়া এখনো সম্পন্ন হয়নি। আগামীকাল (বুধবার) সম্পন্ন করা হবে। আশা করি, আগামীকাল বিকেলের মধ্যেই তিনি জেল থেকে মুক্তি পাবেন।’

এর আগে রাজধানীর তেজগাঁও থানায় বিস্ফোরক আইনে করা একটি মামলায় ওয়ার্ড আওয়ামী লীগের নেত্রী শিল্পী বেগমকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জুনাইদের আদালত। আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) শেখ নজরুল ইসলাম।

কারাগারে পাঠানোর আবেদন সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের ছাত্র মো. তাহমিদ মুবিন রাতুল (২১)। বিষয়টি জানাজানি হলে যুব মহিলা লীগের নেত্রী শিল্পী বেগমের নির্দেশে ২৩ জুলাই অজ্ঞাতনামা ১২০-১৩০ জন আসামি দেশীয় ধারালো অস্ত্র, পিস্তল ও বোমা নিয়ে তাঁর বাসায় হামলা চালায় এবং ঘরের আসবাব ও ইলেকট্রনিক জিনিসপত্র ভাঙচুর করে।

আবেদনে আরও বলা হয়, এ ঘটনায় পাঁচ লাখ টাকার ক্ষতিসাধন হয় এবং বাসার বিভিন্ন মালামাল লুটপাট ও চুরি করে নিয়ে যায়, যার মূল্য তিন লাখ টাকা। তারা বাসার সামনে রাস্তার ওপর বোমার বিস্ফোরণও ঘটায় এবং মারধরও করে।

আবেদনে বলা হয়, তদন্তে এই আসামির ঘটনায় জড়িত থাকার বিষয়ে যথেষ্ট সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। গোপন তথ্যের ভিত্তিতে ২০ এপ্রিল নিজ বাসা থেকে ওই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমন করতে সক্রিয় ভূমিকা পালন করেন বলে তদন্তে জানা গেছে। মামলাটির তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আসামিকে জেলহাজতে আটক রাখা বিশেষ প্রয়োজন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাইবান্ধায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন 

গাইবান্ধায় মজুতে রাখা ডিজেলে ডুবে প্রাণ গেল শিশুর

দেড় মাস বয়সী বাচ্চা কোলে থাকা যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগমের জামিন

মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য বড় সুখবর

‘জুলাই থেকে শিক্ষার্থীদের ব্যাগ-ড্রেস দেওয়া শুরু’

৩৬ টাকা কেজিতে ধান, ৪৯ টাকায় সিদ্ধ চাল কিনবে সরকার

পাবনায় সন্ত্রাসীদের হামলায় ওসিসহ ৫ পুলিশ সদস্য গুলিবিদ্ধ

এসএসসি পরীক্ষার্থীদের হাতঘড়ি ও ক্যালকুলেটর ব্যবহার নিয়ে নতুন নির্দেশনা

মুন্সীগঞ্জে মরদেহ চুরির শঙ্কায় সন্তানের কবর পাহারায় বাবা

কুমিল্লায় র‍্যাবের অভিযানে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, গ্রেফতার অপহরণকারী

১০

‘ফুটবলের রাজপুত্র’ কাকার জন্মদিন আজ

১১

সংরক্ষিত নারী আসনের এমপিদের বেতন কত, পান যেসব সুবিধা

১২

টি-টোয়েন্টি সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্রামে তিন পেসার

১৩

প্রথম বাংলাদেশি সিনেমা হিসেবে ৪ লাখ ডলারের ক্লাবে ‘বনলতা এক্সপ্রেস’

১৪

দক্ষিণ আফ্রিকায় দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা

১৫

১১৪ বছরে যা হয়নি, সেই লজ্জাজনক নজির এবার গড়ল চেলসি

১৬

বড় গ্যাসক্ষেত্রের সন্ধান পেল ইন্দোনেশিয়া

১৭

বিশ্ববাজারে আবারও ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম

১৮

এমবাপে ও ভিনিসিয়ুসের গোলে জয়ের ধারায় ফিরল রিয়াল

১৯

হামলাকারীকে সাহায্য করার দায়ে তদন্তের মুখে চ্যাটজিপিটি

২০