RCTV Logo স্পোর্টস ডেস্ক
২২ এপ্রিল ২০২৬, ১২:০১ অপরাহ্ন

‘ফুটবলের রাজপুত্র’ কাকার জন্মদিন আজ

ছবিঃ সংগৃহীত

বিশ্ব ফুটবলের অন্যতম নান্দনিক ও জনপ্রিয় তারকা রিকার্ডো কাকার ৪৪তম জন্মদিন আজ। ‘ফুটবলের রাজপুত্র’ খ্যাত এই ব্রাজিলিয়ান তারকা আজ ৪৫ বছরে পা রাখলেন।

২০০৭ সালে ব্যালন ডি’অর জয় করে বিশ্বের সেরা ফুটবলার হিসেবে স্বীকৃতি পান কাকা। তার আগে ২০০২ সালে ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জয়ের আনন্দও উপভোগ করেন তিনি।

বিশেষ করে এসি মিলানের হয়ে তার পারফরম্যান্স তাকে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা মিডফিল্ডারদের কাতারে নিয়ে যায়।

পরবর্তী সময় রিয়াল মাদ্রিদে যোগ দিলেও ইনজুরির কারণে প্রত্যাশা অনুযায়ী নিজেকে মেলে ধরতে পারেননি। তবু মাদ্রিদের হয়ে ১২০ ম্যাচে ২৯ গোল ও ৩৯ অ্যাসিস্ট করে দলের হয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। ক্লাবটির হয়ে লা লিগা ও কোপা দেল রে জয়ের স্বাদও পান।

ক্যারিয়ারের শেষদিকে যুক্তরাষ্ট্রের অরলান্ডো সিটির হয়ে খেলে ৩৫ বছর বয়সে ফুটবলকে বিদায় জানান এই তারকা।

নান্দনিক ফুটবল, অসাধারণ ভিশন ও ভদ্র ব্যক্তিত্ব, সব মিলিয়ে কাকা আজও ভক্তদের কাছে এক বিশেষ নাম। জন্মদিনে বিশ্বজুড়ে তার প্রতি ভালোবাসা আর শুভেচ্ছার বন্যা বইছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘জুলাই থেকে শিক্ষার্থীদের ব্যাগ-ড্রেস দেওয়া শুরু’

৩৬ টাকা কেজিতে ধান, ৪৯ টাকায় সিদ্ধ চাল কিনবে সরকার

পাবনায় সন্ত্রাসীদের হামলায় ওসিসহ ৫ পুলিশ সদস্য গুলিবিদ্ধ

এসএসসি পরীক্ষার্থীদের হাতঘড়ি ও ক্যালকুলেটর ব্যবহার নিয়ে নতুন নির্দেশনা

মুন্সীগঞ্জে মরদেহ চুরির শঙ্কায় সন্তানের কবর পাহারায় বাবা

কুমিল্লায় র‍্যাবের অভিযানে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, গ্রেফতার অপহরণকারী

‘ফুটবলের রাজপুত্র’ কাকার জন্মদিন আজ

সংরক্ষিত নারী আসনের এমপিদের বেতন কত, পান যেসব সুবিধা

টি-টোয়েন্টি সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্রামে তিন পেসার

প্রথম বাংলাদেশি সিনেমা হিসেবে ৪ লাখ ডলারের ক্লাবে ‘বনলতা এক্সপ্রেস’

১০

দক্ষিণ আফ্রিকায় দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা

১১

১১৪ বছরে যা হয়নি, সেই লজ্জাজনক নজির এবার গড়ল চেলসি

১২

বড় গ্যাসক্ষেত্রের সন্ধান পেল ইন্দোনেশিয়া

১৩

বিশ্ববাজারে আবারও ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম

১৪

এমবাপে ও ভিনিসিয়ুসের গোলে জয়ের ধারায় ফিরল রিয়াল

১৫

হামলাকারীকে সাহায্য করার দায়ে তদন্তের মুখে চ্যাটজিপিটি

১৬

৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনে পরিপত্র জারি

১৭

এবার তৃতীয় বিভাগে নেমে গেল হামজার লেস্টার সিটি

১৮

সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাই শুরু আজ

১৯

আজ ২২ এপ্রিল, দিনটি কেমন যাবে আপনার?

২০