RCTV Logo গাইবান্ধা প্রতিনিধি
২২ এপ্রিল ২০২৬, ১:৫৬ অপরাহ্ন

গাইবান্ধায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন 

ছবিঃ আরসিটিভি

গাইবান্ধায় প্রাইম ব্যাংক জাতীয় ক্রিকেট স্কুল টুর্নামেন্ট-২০২৬ উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার বেলা ১১ টার দিকে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় জেলা স্টেডিয়ামে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সাইফুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টটির উদ্বোধন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার, জেলা ক্রীড়া কর্মকর্তা আলমগীর হোসেন, পৌর বিএনপির সভাপতি শহিদুজ্জামান শহিদ, জেলা ফুটবল খেলোয়াড় এসোসিয়েশনের সাধারন সম্পাদক মোঃ রফিকুল ইসলাম লুলু সহ অন্যরা।

এসময় জেলা প্রশাসক বলেন, আমাদের গাইবান্ধা জেলা  খেলাধুলায় একটি সমৃদ্ধশালী জেলা। ফুটবল, ক্রিকেট সহ অন্যন্য যে খেলাগুলো রয়েছে প্রত্যেকটি খেলাতে সাফল্যের সাথে আমরা এগিয়ে যাচ্ছি । আর ভবিষ্যতেও যেনো আমরা  বিভাগীয় এবং জাতীয় পর্যায়ে ক্রীড়ার সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে প্রত্যেকটি খেলায় ভালো করতে পারি এজন্য নিয়মিত চর্চা ও টুর্নামেন্টগুলো অব্যাহত রাখতে হবে।

আজকে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। অংশগ্রহণকারী  প্রত্যেকটি দল কে আমি স্বাগত জানাচ্ছি। তিনি আরো বলেন, একটি সুন্দর জেলা উপহার দেওয়ার মাধ্যমে এই ক্রিকেটের চর্চা এই জেলায় আরো সমৃদ্ধ হোক। শেষে ক্রীড়াঅঙ্গনের সাফল্য গাইবান্ধার ঝুলিতে আরো আসুক এই কামনা করেন।

টুর্নামেন্টে গাইবান্ধা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়, বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ , দাড়িয়াপুর আমানুল্লাহ উচ্চ বিদ্যালয়, মহিমাগঞ্জ উচ্চ বিদ্যালয় সহ ৪ টি প্রতিষ্ঠানের ছাত্ররা অংশগ্রহন করবে। প্রথম দিনে ইসলামিয়া উচ্চ বিদ্যালয় বনাম বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের টিমের খেলা অনুষ্ঠিত হবে । ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ২৯ এপ্রিল ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাইবান্ধায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন 

গাইবান্ধায় মজুতে রাখা ডিজেলে ডুবে প্রাণ গেল শিশুর

দেড় মাস বয়সী বাচ্চা কোলে থাকা যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগমের জামিন

মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য বড় সুখবর

‘জুলাই থেকে শিক্ষার্থীদের ব্যাগ-ড্রেস দেওয়া শুরু’

৩৬ টাকা কেজিতে ধান, ৪৯ টাকায় সিদ্ধ চাল কিনবে সরকার

পাবনায় সন্ত্রাসীদের হামলায় ওসিসহ ৫ পুলিশ সদস্য গুলিবিদ্ধ

এসএসসি পরীক্ষার্থীদের হাতঘড়ি ও ক্যালকুলেটর ব্যবহার নিয়ে নতুন নির্দেশনা

মুন্সীগঞ্জে মরদেহ চুরির শঙ্কায় সন্তানের কবর পাহারায় বাবা

কুমিল্লায় র‍্যাবের অভিযানে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, গ্রেফতার অপহরণকারী

১০

‘ফুটবলের রাজপুত্র’ কাকার জন্মদিন আজ

১১

সংরক্ষিত নারী আসনের এমপিদের বেতন কত, পান যেসব সুবিধা

১২

টি-টোয়েন্টি সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্রামে তিন পেসার

১৩

প্রথম বাংলাদেশি সিনেমা হিসেবে ৪ লাখ ডলারের ক্লাবে ‘বনলতা এক্সপ্রেস’

১৪

দক্ষিণ আফ্রিকায় দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা

১৫

১১৪ বছরে যা হয়নি, সেই লজ্জাজনক নজির এবার গড়ল চেলসি

১৬

বড় গ্যাসক্ষেত্রের সন্ধান পেল ইন্দোনেশিয়া

১৭

বিশ্ববাজারে আবারও ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম

১৮

এমবাপে ও ভিনিসিয়ুসের গোলে জয়ের ধারায় ফিরল রিয়াল

১৯

হামলাকারীকে সাহায্য করার দায়ে তদন্তের মুখে চ্যাটজিপিটি

২০