RCTV Logo আরসিটিভি ডেস্ক
২২ এপ্রিল ২০২৬, ১২:১৩ অপরাহ্ন

মুন্সীগঞ্জে মরদেহ চুরির শঙ্কায় সন্তানের কবর পাহারায় বাবা

ছবিঃ সংগৃহীত

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে বজ্রপাতে মারা যাওয়া আরাফাত খান নামের এক যুবকের কবর রাত জেগে পাহারা দিচ্ছেন তার বৃদ্ধ বাবা জসিম খান। বজ্রপাতে কেউ মারা গেলে মরদেহ চুরি হয়— এমনই আশঙ্কা থেকেই রাত জেগে সন্তানের কবর পাহারা দেওয়ার উদ্যোগ নেন তিনি।

এর আগে গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বজ্রপাতে মারা যান তিনি।

সরেজমিনে দেখা গেছে, উপজেলার কামারখাড়া সামাজিক কবরস্থানে বজ্রপাতে নিহত আরাফাতের কবরের পাশে বসে আছেন বাবা জসিম খান। সন্তানের কবর অক্ষত রাখা এবং মরদেহ চুরির শঙ্কা থেকেই রাতভর পাহারা দিচ্ছেন।

আরাফাতের বাবা জসিম খান বলেন, আমার ছেলে দর্জির কাজ করে সংসার চালাত। গরুর জন্য ঘাস আনতে গিয়ে বজ্রপাতে তার মৃত্যু হয়। অনেকের মুখে শুনেছি, বজ্রপাতে মারা যাওয়া ব্যক্তিদের মরদেহ চুরির ঘটনা ঘটে, তাই সে ভয় থেকেই কবর পাহারা দিচ্ছি।

তিনি আরও বলেন, আমি অসুস্থ মানুষ, সবসময় থাকতে পারি না। ঋণ করে লোক রেখে কবর পাহারা দিতে হচ্ছে। নিজের সংসারই ঠিকমতো চালাতে পারছি না, তবুও ছেলের কবর রক্ষায় প্রতিদিন খরচ করতে হচ্ছে। প্রশাসন যদি কবর পাহারার ব্যবস্থা করত, তাহলে কিছুটা শান্তি পেতাম।

স্থানীয়রা জানান, কিছু দুষ্কৃতকারী আমাদের এলাকা থেকে প্রায়ই মরদেহ চুরি করে নিচ্ছে। বজ্রপাতে মারা গেলে ওই মরদেহের দাম নাকি অনেক বেশি। যার কারণে সে ভয়-শঙ্কা থেকেই পরিবারটি রাত জেগে তাদের সন্তানের মরদেহ পাহারা দিচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহামিনা আক্তার বলেন, নিহতের পরিবারের মাঝে আর্থিক সহযোগিতা করা হয়েছে। কবর পাহারায় প্রহরীর ব্যবস্থা করা হবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘জুলাই থেকে শিক্ষার্থীদের ব্যাগ-ড্রেস দেওয়া শুরু’

৩৬ টাকা কেজিতে ধান, ৪৯ টাকায় সিদ্ধ চাল কিনবে সরকার

পাবনায় সন্ত্রাসীদের হামলায় ওসিসহ ৫ পুলিশ সদস্য গুলিবিদ্ধ

এসএসসি পরীক্ষার্থীদের হাতঘড়ি ও ক্যালকুলেটর ব্যবহার নিয়ে নতুন নির্দেশনা

মুন্সীগঞ্জে মরদেহ চুরির শঙ্কায় সন্তানের কবর পাহারায় বাবা

কুমিল্লায় র‍্যাবের অভিযানে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, গ্রেফতার অপহরণকারী

‘ফুটবলের রাজপুত্র’ কাকার জন্মদিন আজ

সংরক্ষিত নারী আসনের এমপিদের বেতন কত, পান যেসব সুবিধা

টি-টোয়েন্টি সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্রামে তিন পেসার

প্রথম বাংলাদেশি সিনেমা হিসেবে ৪ লাখ ডলারের ক্লাবে ‘বনলতা এক্সপ্রেস’

১০

দক্ষিণ আফ্রিকায় দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা

১১

১১৪ বছরে যা হয়নি, সেই লজ্জাজনক নজির এবার গড়ল চেলসি

১২

বড় গ্যাসক্ষেত্রের সন্ধান পেল ইন্দোনেশিয়া

১৩

বিশ্ববাজারে আবারও ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম

১৪

এমবাপে ও ভিনিসিয়ুসের গোলে জয়ের ধারায় ফিরল রিয়াল

১৫

হামলাকারীকে সাহায্য করার দায়ে তদন্তের মুখে চ্যাটজিপিটি

১৬

৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনে পরিপত্র জারি

১৭

এবার তৃতীয় বিভাগে নেমে গেল হামজার লেস্টার সিটি

১৮

সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাই শুরু আজ

১৯

আজ ২২ এপ্রিল, দিনটি কেমন যাবে আপনার?

২০