RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
১৪ এপ্রিল ২০২৬, ১:৫৩ অপরাহ্ন

লেবাননে হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে ইসরাইলি সেনা নিহত

ছবিঃ সংগৃহীত

লেবাননের দক্ষিণাঞ্চলে দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে এক ইসরাইলি সেনা নিহত হয়েছে।  আহত হয়েছেন আরও তিনজন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, দক্ষিণ লেবাননে চলমান যুদ্ধে একজন ইসরাইলি সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী।  আহত হয়েছেন আরও তিন সেনা।

টাইমস অব ইসরাইলি জানিয়েছে, নিহত ওই সেনার নাম আয়াল উরিয়েল বিয়াঙ্কো। তার বয়স ৩০ বছর। তিনি কাটস্রিন এলাকার বাসিন্দা ছিলেন এবং ১৮৮তম ‘বারাক’ সাঁজোয়া ব্যাটালিয়নের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

ইসরাইলি  প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষ চলাকালে দক্ষিণ লেবাননে তিনি নিহত হন। একই ঘটনায় আহত অন্য তিন সেনার মধ্যে একজন মাঝারি মাত্রায় এবং বাকি দুজন হালকা আহত হয়েছেন। তাদের চিকিৎসার জন্য নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

এদিকে আল জাজিরা যাচাই করা ভিডিওতে দেখা গেছে, দক্ষিণ লেবাননের তেবনিন সরকারি হাসপাতালে হামলা চালিয়েছে দখলদার বাহিনী।  এতে সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

ভিডিওতে হাসপাতালের করিডরে ময়লা ও ভাঙা কাঁচ ছড়িয়ে থাকতে দেখা যায় এবং কয়েকটি কক্ষে চিকিৎসা সরঞ্জাম এলোমেলো অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। বাইরে পার্ক করা গাড়িগুলোও ধ্বংসাবশেষ পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নববর্ষের উৎসবে ঘুরতে বেরিয়ে ঘাঘটে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

থাইল্যান্ডে নববর্ষের উৎসবের চারদিনে সড়ক দুর্ঘটনায় ১৫৪ জন নিহত

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে গাইবান্ধায় পহেলা বৈশাখ উদযাপিত

বিশ্বকাপে আর্জেন্টিনা স্কোয়াডের ২২ জন ‘চূড়ান্ত’

হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু

১৫ বিজিবির অভিযানে ভারতীয় ইস্কাফ সিরাপ ও মসলা জব্দ

নীলফামারীতে মন্দিরের সামনে কৃষকের গলাকাটা মৃতদেহ উদ্ধার

লালমনিরহাটে র‍্যাব-১৩ এর অভিযানে এসকাফসহ আটক ২ মাদক ব্যবসায়ী

নাটোরে নানা আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

ম্যারাডোনার মৃত্যু নিয়ে নতুন করে বিচার শুরু

১০

নীলফামারীতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

১১

লেবাননে হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে ইসরাইলি সেনা নিহত

১২

২ কোটি ৭৫ লাখ কৃষককে কার্ড দেওয়া হবে : প্রধানমন্ত্রী

১৩

কুড়িগ্রামে সুবিধাবঞ্চিত শিশুরা পেল স্কুল পোশাক ও ব্যাগ

১৪

আগামী বছরেই বগুড়াতে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট

১৫

অক্ষয়ের সিনেমা নিয়ে সেন্সরে আপত্তি, ৬৩ দৃশ্য ছাঁটাই?

১৬

চ্যাম্পিয়ন্স লিগে আজ মাঠে নামছে বার্সেলোনা ও অ্যাতলেটিকো মাদ্রিদ

১৭

কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৮

কুমিল্লার দাউদকান্দিতে ট্রাক খাদে পড়ে নিহত ৭ জনের বাড়ি মধ্যে ৪ জনের বাড়ি দিনাজপুরে

১৯

কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করতে টাঙ্গাইলে পোছেঁছেন প্রধানমন্ত্রী

২০