গাইবান্ধা প্রতিনিধি 

মঙ্গলবার ১লা বৈশাখ বাংলা নববর্ষ ১৪৩৩, পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে গাইবান্ধা জেলা প্রশাসনের উদ্দোগে বিভিন্ন কর্মসূচি পালিত হয়। কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা স্বাধীনতা প্রাঙ্গণ, গাইবান্ধা থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে স্বাধীনতা প্রাঙ্গণে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শোভাযাত্রায় স্থানীয় সংসদ সদস্য আব্দুল করিম, জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল), বিদ্রোহ কুমার কুন্ডু, অংশগ্রহণ করেন।
বৈশাখী শোভাযাত্রায় তুলে ধরা হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্য। বাঙালির হৃদয়ে প্রকৃতি এক অদৃশ্য সুরে বাঁধা। ষড়ঋতুর লীলাভূমিতে ঝড়-বৃষ্টির দামামা বাজিয়ে, ধুলোবালির মেঘ উড়িয়ে, বজ্রের গর্জনে কাঁপিয়ে বৈশাখ এসেছে এক নবজাগরণের প্রতীক হয়ে। বৈশাখের প্রতীক কৃষ্ণচূড়ার ডালেও লেগেছে আগুন, যেন বলছে-এসেছে উৎসব, এসেছে রঙ, এসেছে বৈশাখ।
এসময় আরও উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীগণ এবং জেলা প্রশাসন ও বিভিন্ন সরকারি দপ্তরে ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধাগণ এবং বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতাকর্মী, স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষিকা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ।
মন্তব্য করুন