RCTV Logo নাটোর প্রতিনিধি
১৪ এপ্রিল ২০২৬, ৪:২৫ অপরাহ্ন

নাটোরে নানা আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

ছবিঃ আরসিটিভি

নাটোরে বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে বাংলা নববর্ষের প্রথম দিন পহেলা বৈশাখ উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল থেকেই শহরজুড়ে ছিল উৎসবের আমেজ।

সকালে নাটোর শহরের মহারাজা জগদিন্দ্রনাথ উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নাটোর রানী ভবনের রাজবাড়ী প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানে নৃত্য, সংগীত, বাদ্যযন্ত্র পরিবেশন ও ঐতিহ্যবাহী লাঠিখেলা পরিবেশিত হয়, যা উপস্থিত দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ ও আনন্দের সৃষ্টি করে। একই সঙ্গে রাজবাড়ী উন্মুক্ত মঞ্চের পেছনে জেলা প্রশাসনের আয়োজনে আগতদের জন্য পান্তা-ইলিশসহ বাঙালির ঐতিহ্যবাহী খাবার পরিবেশন করা হয়।

এছাড়াও নাটোর নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ প্রাঙ্গণেও পহেলা বৈশাখ উপলক্ষে পৃথক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল এমপি, জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু এমপি, জেলা প্রশাসক আসমা শাহীন, অতিরিক্ত জেলা প্রশাসক আবুল হায়াত, অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখার খায়েরসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এছাড়া নলডাঙ্গাসহ জেলার প্রতিটি উপজেলায়ও দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে পহেলা বৈশাখ উদযাপন করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নববর্ষের উৎসবে ঘুরতে বেরিয়ে ঘাঘটে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

থাইল্যান্ডে নববর্ষের উৎসবের চারদিনে সড়ক দুর্ঘটনায় ১৫৪ জন নিহত

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে গাইবান্ধায় পহেলা বৈশাখ উদযাপিত

বিশ্বকাপে আর্জেন্টিনা স্কোয়াডের ২২ জন ‘চূড়ান্ত’

হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু

১৫ বিজিবির অভিযানে ভারতীয় ইস্কাফ সিরাপ ও মসলা জব্দ

নীলফামারীতে মন্দিরের সামনে কৃষকের গলাকাটা মৃতদেহ উদ্ধার

লালমনিরহাটে র‍্যাব-১৩ এর অভিযানে এসকাফসহ আটক ২ মাদক ব্যবসায়ী

নাটোরে নানা আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

ম্যারাডোনার মৃত্যু নিয়ে নতুন করে বিচার শুরু

১০

নীলফামারীতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

১১

লেবাননে হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে ইসরাইলি সেনা নিহত

১২

২ কোটি ৭৫ লাখ কৃষককে কার্ড দেওয়া হবে : প্রধানমন্ত্রী

১৩

কুড়িগ্রামে সুবিধাবঞ্চিত শিশুরা পেল স্কুল পোশাক ও ব্যাগ

১৪

আগামী বছরেই বগুড়াতে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট

১৫

অক্ষয়ের সিনেমা নিয়ে সেন্সরে আপত্তি, ৬৩ দৃশ্য ছাঁটাই?

১৬

চ্যাম্পিয়ন্স লিগে আজ মাঠে নামছে বার্সেলোনা ও অ্যাতলেটিকো মাদ্রিদ

১৭

কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৮

কুমিল্লার দাউদকান্দিতে ট্রাক খাদে পড়ে নিহত ৭ জনের বাড়ি মধ্যে ৪ জনের বাড়ি দিনাজপুরে

১৯

কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করতে টাঙ্গাইলে পোছেঁছেন প্রধানমন্ত্রী

২০