RCTV Logo আরসিটিভি ডেস্ক
১৪ এপ্রিল ২০২৬, ৯:৩১ অপরাহ্ন

নববর্ষের উৎসবে ঘুরতে বেরিয়ে ঘাঘটে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

গাইবান্ধায় ঘাঘট নদীতে বন্ধুদের সাথে গোসল করতে নেমে সাদাদ আহমেদ (১৪) নামে অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আজ পয়লা বৈশাখ উপলক্ষ্যে বন্ধুদের সাথে ঘুরতে বের হয়েছিল সাদাদ।

আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন উদ্ধার অভিযানে থাকা গাইবান্ধা সদর থানার এসআই নুরুজ্জামান। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

নিহত সাদাদ রাজশাহীর তেরোখাদিয়া এলাকার বাংলাদেশ ব্যাংকে কর্মরত (রাজশাহী) সাইফুজ্জামান বাচ্চুর ছেলে এবং গাইবান্ধার বেসরকারি এসকেএস স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। সাদাদ গাইবান্ধা শহরের সুন্দরজাহান মোড় এলাকায় খালার বাড়িতে থাকতো। তার নানার বাড়ি গাইবান্ধা শহরের পূর্ব পাড়ায়।

স্থানীয় সূত্র থেকে জানা যায় , নববর্ষ উপলক্ষ্যে আজ দুপুরে ৪ বন্ধুর সাথে ঘুরতে বের হয় সাদাদ। তারা খোলাহাটি ইউনিয়নের ঘাঘট নদীর মিনি জাফলং নামে পরিচিত (ভেড়ামারা ব্রীজ) স্থানে বেড়াতে যায়। এসময় সাদাদ হঠাৎ করে নদীর স্বচ্ছ পানিতে গোসল করতে চায় এবং গোসলে নামে। এক পর্যায়ে সাদাদের খোঁজ পাচ্ছিল না তার তিন বন্ধু। পরে ওই বন্ধুরা প্রথমে তাদের স্কুলের এক শিক্ষককে বিষয়টি অবগত করে। পরে বিষয়টি দমকল বাহিনীকে অবগত করা হলে স্থানীয়রাসহ উদ্ধার চেষ্টা চালায় তারা। কিন্তু ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় দুই ঘণ্টা চেষ্টা করেও উদ্ধারে ব্যর্থ হলে, রংপুরের ডুবুরি দলকে খবর দেয়। পরে আরও একঘণ্টার চেষ্টায় বিকেল ৫টার দিকে মরদেহ উদ্ধার করেন তারা।

এ বিষয়ে সাদাদের মামা জুয়েল বলেন, পয়লা বৈশাখ উপলক্ষ্যে বন্ধুদের সাথে ঘুরতে বের হয়েছিল সাদাদ। কিন্তু ফিরলো লাশ হয়ে। এটা মেনে নেওয়া অনেক কঠিন হচ্ছে। তারা দুই ভাই, সাদাদ ছোট ছিল।

এসময় তিনি আরও জানান, আমার বোনের বাড়ি সুন্দরজাহান মোড়ে। সাদাদের মা এখানে থাকবে বলে এসকেএস স্কুলে ছোট ছেলেকে ভর্তি করে দেয়।

রংপুর থেকে আসা ডুবুরি দলের প্রধান ( লিডার) আসাদুজ্জামান বলেন, আমরা প্রায় এক ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়েছি। পরে ব্রিজের পাশের গভীর খাদ থেকে মরদেহ পাই। সদর থানা পুলিশকে মরদেহ বুঝিয়ে দিয়েছি।

এ প্রসঙ্গে গাইবান্ধা সদর থানার এসআই নুরুজ্জামান বলেন, বন্ধুদের সাথে ঘুরতে বের হয়ে নদীতে ডুবে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে রংপুরের ডুবুরি দল। আমরা সাড়ে ৭টার দিকে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করেছি এবং একটি ইউডি মামলা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নববর্ষের উৎসবে ঘুরতে বেরিয়ে ঘাঘটে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

থাইল্যান্ডে নববর্ষের উৎসবের চারদিনে সড়ক দুর্ঘটনায় ১৫৪ জন নিহত

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে গাইবান্ধায় পহেলা বৈশাখ উদযাপিত

বিশ্বকাপে আর্জেন্টিনা স্কোয়াডের ২২ জন ‘চূড়ান্ত’

হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু

১৫ বিজিবির অভিযানে ভারতীয় ইস্কাফ সিরাপ ও মসলা জব্দ

নীলফামারীতে মন্দিরের সামনে কৃষকের গলাকাটা মৃতদেহ উদ্ধার

লালমনিরহাটে র‍্যাব-১৩ এর অভিযানে এসকাফসহ আটক ২ মাদক ব্যবসায়ী

নাটোরে নানা আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

ম্যারাডোনার মৃত্যু নিয়ে নতুন করে বিচার শুরু

১০

নীলফামারীতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

১১

লেবাননে হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে ইসরাইলি সেনা নিহত

১২

২ কোটি ৭৫ লাখ কৃষককে কার্ড দেওয়া হবে : প্রধানমন্ত্রী

১৩

কুড়িগ্রামে সুবিধাবঞ্চিত শিশুরা পেল স্কুল পোশাক ও ব্যাগ

১৪

আগামী বছরেই বগুড়াতে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট

১৫

অক্ষয়ের সিনেমা নিয়ে সেন্সরে আপত্তি, ৬৩ দৃশ্য ছাঁটাই?

১৬

চ্যাম্পিয়ন্স লিগে আজ মাঠে নামছে বার্সেলোনা ও অ্যাতলেটিকো মাদ্রিদ

১৭

কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৮

কুমিল্লার দাউদকান্দিতে ট্রাক খাদে পড়ে নিহত ৭ জনের বাড়ি মধ্যে ৪ জনের বাড়ি দিনাজপুরে

১৯

কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করতে টাঙ্গাইলে পোছেঁছেন প্রধানমন্ত্রী

২০