RCTV Logo বিনোদন ডেস্ক
১১ এপ্রিল ২০২৬, ৭:১০ অপরাহ্ন

‘হাওয়া’র রেকর্ড ভাঙার দৌড়ে ‘বনলতা এক্সপ্রেস’

ছবিঃ সংগৃহীত

আঠারো দিন পেরিয়ে এবার ঈদে মুক্তি পাওয়া পাঁচ সিনেমার মধ্যে শীর্ষস্থানে অবস্থান করছে তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমা। মুক্তির পর থেকেই দেশে ও দেশের বাইরে দাপিয়ে ব্যবসা করছে তারকাবহুল এই সিনেমাটি।

প্রযোজনা সূত্রে জানা যায়, ঈদের সিনেমার মধ্যে এটি এখন দর্শক চাহিদার পাশাপাশি আয়েও শীর্ষে রয়েছে। গত মুক্তির পর থেকে সিনেমাটি দেশে ৬ কোটি টাকারও বেশি টিকিট বিক্রি হয়েছে।

দেশের পাশাপাশি সিনেমাটি বিদেশের বাজারেও ব্যাপক সাড়া ফেলেছে।

শুধু উত্তর আমেরিকার বাজার থেকেই মুক্তির প্রথম তিন দিনে আয় করেছে এক লাখ ৫৪ হাজার ডলার। পরবর্তী দিনের আয় ও অস্ট্রেলিয়ার বাজারের আয় মিলিয়ে এই আয় আরো বেশি।

সিনেমাটির উত্তর আমেরিকার পরিবেশক স্বপ্ন স্কোয়ারক্রো থেকে জানা যায়, প্রথম সপ্তাহে যুক্তরাষ্ট্র ও কানাডা থেকে ২ লাখ ৪৬ হাজার ডলার গ্রস কালেকশন হয়েছে।

এর মধ্যে যুক্তরাষ্ট্র থেকে ১ লাখ ২৪ হাজার মার্কিন ডলার এবং কানাডা থেকে ১ লাখ ২২ হাজার কানাডিয়ান ডলার আয় করেছে সিনেমাটি।

এর বাইরে যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়া থেকে সিনেমাটির গ্রস কালেকশন হয়েছে ৬৩ হাজার ২১৮ ডলার। এর মধ্যে যুক্তরাজ্য থেকে ১৪ হাজার ২১৮ মার্কিন ডলার এবং অস্ট্রেলিয়া থেকে আয় করেছে ৪৯ হাজার অস্ট্রেলিয়ান ডলার।

সংশ্লিষ্টরা আশা করছেন, শিগগিরই ‘হাওয়া’ সিনেমার রেকর্ড ভেঙে নর্থ আমেরিকায় সর্বোচ্চ গ্রস কালেকশনের বাংলা সিনেমা হতে যাচ্ছে ‘বনলতা এক্সপ্রেস’।

২০২২ সালে মুক্তি পাওয়া ‘হাওয়া’ সিনেমাটি উত্তর আমেরিকা থেকে আয় করেছিল ২ লাখ ৭১ হাজার ডলার।

পরিচালক তানিম নূর বলেন, ‘দর্শক সিনেমাটি দেখছেন, এটাই ভালো লাগার। কারণ দর্শকদের জন্যই সিনেমা বানানো। এই ভালোবাসাই আমাদের কাছে অনুপ্রেরণা।’

হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে নির্মিত ‘বনলতা এক্সপ্রেস’ ছবিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরীফুল রাজ, সাবিলা নূর, শ্যামল মাওলা, জাকিয়া বারী মম, আজমেরী হক বাঁধন, শামীমা নাজনীন, ইন্তেখাব দিনার, আরেফিন জিলানী প্রমুখ।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোস্তাফিজদের গুঁড়িয়ে রানা ও শরীফুলদের জয় উৎসব

দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ১০

শ্রেণিকক্ষ ও পরীক্ষাকেন্দ্রে সিসি ক্যামেরা বসানো হবে : শিক্ষামন্ত্রী

‘হাওয়া’র রেকর্ড ভাঙার দৌড়ে ‘বনলতা এক্সপ্রেস’

দিনাজপুরে পৃথক অভিযানে ১১১৩ বোতল মাদকদ্রব্য জব্দ, গ্রেফতার ১

ঘরে বসে বিভিন্ন দেশের অনলাইন জুয়ার সাইট পরিচালনা, গ্রেপ্তার ৩

গোবিন্দগঞ্জে বাসদ এর কেন্দ্রীয় নেতা আব্দুল মতিন তালুকদারের ১৫ তম মৃত্যু বার্ষিকীর স্মরণ সভা অনুষ্ঠিত

দূর্যোগে ক্ষতিগ্রস্থ হলে দলমত নির্বিশেষে সাহায্য পাবে,পঞ্চগড়ে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

ইনজুরিতে পিএসএল থেকে ছিটকে গেলেন পারভেজ ইমন

কুড়িগ্রামে গাঁজার গাছসহ মাদক কারবারি গ্রেফতার

১০

চ্যাম্পিয়ন্স লিগে শেষ হাসি কে হাসবে: অ্যাটলেটিকো মাদ্রিদ নাকি বার্সেলোনা

১১

যুদ্ধে আঘাত পেয়ে মোজতবা খামেনির মুখমণ্ডল বিকৃত হয়েছে, ‘হারিয়েছেন পা’

১২

বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম নিলেন জুলাই আন্দোলনের ফারজানা সিথী

১৩

মার্চে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ৫৩২ জন

১৪

ব্রাজিলের কাছে ৩ গোলে হারল আর্জেন্টিনা, ম্যাচ শেষে হাতাহাতি

১৫

কু‌ড়িগ্রা‌মে ট্রাক্ট‌রের ধাক্কায় অ‌টোচাল‌কের মৃত‌্যু, আহত ৪

১৬

উলিপুরে সাড়ে ২৭ কেজি গাঁজা ও সিএনজি জব্দ

১৭

ঠাকুরগাঁও সদরে পৃথক দুই স্থানে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার

১৮

কুড়িগ্রামে সড়ক খানাখন্দে ভরা, ভোগান্তি আর দুর্ভোগে ব্যবসায়ীসহ হাজারো মানুষ

১৯

হামে আক্রান্ত শিশুকে যা খাওয়াবেন

২০