RCTV Logo আরসিটিভি ডেস্ক
৪ ফেব্রুয়ারী ২০২৫, ৯:৫৪ অপরাহ্ন

বেনাপোল দিয়ে অনির্দিষ্টকালের জন্য ফল আমদানি বন্ধ

ছবি: সংগৃহিত

ফল আমদানিতে অতিরিক্ত শুল্কারোপ করায় বেনাপোল বন্দর দিয়ে অনির্দিষ্টকালের জন্য ফল আমদানি বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। সোমবার থেকে এ স্থলবন্দর দিয়ে কোনো ফল আমদানি হয়নি।

বেনাপোল আমদানি ও রপ্তানিকারক সমিতির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জানিয়েছেন, সরকার ১৩ জানুয়ারি আমদানি করা তাজা ফলের ওপর সম্পূরক শুল্ক ২০% থেকে বাড়িয়ে ৩০% করেছে। এর ফলে আমদানির খরচ বেড়ে যাওয়ায় ব্যবসায়ীরা ফল আমদানি বন্ধ রেখেছেন।

কাস্টমস সূত্রে জানা গেছে, বেনাপোল বন্দর দিয়ে ফল আমদানি অর্ধেকেরও নিচে নেমে এসেছে। প্রতিদিন এই বন্দর দিয়ে শুধুমাত্র ফল আমদানিতে ২৫ কোটি টাকার রাজস্ব আয় হতো, যা বর্তমানে ৫ কোটিতে নেমে এসেছে

স্থানীয় আমদানিকারকরা জানিয়েছেন, বেনাপোল বন্দর দিয়ে দেশের বাজারে বিপুল পরিমাণ ফল সরবরাহ করা হয়। রমজানের আগে ফলের চাহিদা বৃদ্ধি পায়, কিন্তু উচ্চ শুল্কের কারণে আমদানি কমে যাওয়ায় বাজারে ফলের দাম বেড়ে গেছে। সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে যাচ্ছে অনেক ধরনের আমদানিকৃত ফল।

ব্যবসায়ীদের দাবি, শুল্কহার পূর্বের অবস্থানে ফিরিয়ে না আনলে রমজান মাসে বাজারে ফলের সংকট আরও প্রকট হবে।

ঢাকার বাদামতলী ফল ব্যবসায়ী অ্যাসোসিয়েশনও সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য ফল আমদানি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে

বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার মো. কামরুজ্জামান জানিয়েছেন, ভারত থেকে ফল আমদানি উল্লেখযোগ্যভাবে কমে গেছে এবং শুল্কারোপের ফলে ব্যবসায়ীরা আমদানি বন্ধ রেখেছেন। জাতীয় রাজস্ব বোর্ডের (NBR) কাছে ব্যবসায়ীরা শুল্ক কমানোর দাবি জানিয়ে চিঠি দিয়েছেন, তবে এখনো কোনো সিদ্ধান্ত জানানো হয়নি

ব্যবসায়ীরা শুল্কহার কমানোর বিষয়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানিয়েছেন, যাতে আসন্ন রমজানে ফলের বাজার স্থিতিশীল রাখা যায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরে সিংড়ায় আড়াই লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস

কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি

বগুড়ায় হবে বিমানবন্দর: ৩ হাজার কোটির বিনিয়োগে বদলে যাবে উত্তরের অর্থনীতি

গাইবান্ধায় গরমে স্বস্তি ফিরে আনছে তালের আঁটি

তেঁতুল গাছের মগডালে নারী, এলাকায় চাঞ্চল্য

গোবিন্দগঞ্জে সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি

পুশইন ঠেকাতে ভারতকে ১২-১৩টি চিঠি দিয়েছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রংপুরে বিষাক্ত মদ পান করিয়ে হত্যা মামলার দুইজন আসামি গ্রেফতার

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণা আগামী ২০ জুলাই: শিক্ষামন্ত্রী

এক দিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু

১০

সৈয়দপুরে রেলওয়ের জায়গায় অবৈধ স্থাপন উচ্ছেদ 

১১

পেট্রোল দিয়ে আগুনের ঘটনায় বৃদ্ধের মৃত্যু: মামলা না নেওয়ার অভিযোগে লাশ নিয়ে থানা ঘেরাও, সড়ক অবরোধ

১২

গাইবান্ধায় কর্মস্থলে ফিরতে হামলার শিকার দুই সরকারি কর্মকর্তা, থানায় অভিযোগ

১৩

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

১৪

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

১৫

৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

১৬

রংপুর কমিউনিটি ডেন্টাল কলেজের বিডিএস ২৬ তম ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

১৭

ডিফেন্ডারের জায়গায় মিডফিল্ডার নিয়ে বড় চমক আনচেলত্তির

১৮

‎লালমনিরহাটে ২৪ ঘণ্টা পেরিয়েও সন্ধান মেলেনি ধরলায় নিখোঁজ দুই ভাইয়ের; চলছে উদ্ধার অভিযান

১৯

ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, নিহত ৪

২০