RCTV Logo আরসিটিভি ডেস্ক
১৯ জানুয়ারী ২০২৬, ৭:১৬ অপরাহ্ন

বক্তব্য দেওয়ার সময় জেলা জামায়াত আমিরের মৃত্যু

ছবিঃ সংগৃহীত

কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আবুল হাশেম মারা গেছেন। সোমবার (১৯ জানুয়ারি) বিকেল ৪টার দিকে কুষ্টিয়া সদর আসনের জামায়াত মনোনীত প্রার্থী মুফতি আমির হামজাকে হত্যার হুমকির প্রতিবাদে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বক্তব্যের একপর্যায়ে তিনি হঠাৎ দুর্বল হয়ে মঞ্চে বসে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে কুষ্টিয়া শহরের মান্নান হার্ট ফাউন্ডেশনে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ডা. মান্নান হার্ট অ্যান্ড জেনারেল হসপিটালের চিকিৎসক ডা. আব্দুল মোমেন বলেন, হসপিটালে আসার আগেই অধ্যাপক আবুল হাশেম মারা গেছেন। সুতরাং মৃত্যুর কারণটি এখনি নিশ্চিত করে বলতে পারছি না।

কুষ্টিয়া শহর জামায়াতের আমির এনামুল হক বলেন, আমির হামজাকে হত্যার হুমকির প্রতিবাদে বিকেল সাড়ে ৩টার দিকে পৌরসভা চত্বর থেকে সদর উপজেলা জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের এনএস রোড প্রদক্ষিণ করে একতারা মোড় এলাকায় গিয়ে শেষ হয়।

তিনি আরও বলেন, সেখানে জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেম বক্তৃতা দিচ্ছিলেন। বক্তব্যের এক পর্যায়ে তিনি অসুস্থ বোধ করেন। এ সময় তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি হার্ট অ্যাটাক করেছিলেন।

উল্লেখ্য, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে কুষ্টিয়া সদর আসন থেকে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মনোনীত প্রার্থী বিশিষ্ট ইসলামী বক্তা মুফতি আমির হামজাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছিল। এর প্রতিবাদে কুষ্টিয়া জেলা জামায়াতের উদ্যোগে সোমবার একটি বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির অংশ হিসেবে কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাহ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের এন এস রোড প্রদক্ষিণ করে এক তারার মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব ও বক্তব্য প্রদান করছিলেন জেলা জামায়াত আমির অধ্যাপক আবুল হাশেম।

কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর আমির আবুল হাশেম পোড়াদহ ডিগ্রি কলেজের অধ্যাপক ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে ইসলামী আন্দোলন ও শিক্ষা ক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করে আসছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরে সিংড়ায় আড়াই লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস

কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি

বগুড়ায় হবে বিমানবন্দর: ৩ হাজার কোটির বিনিয়োগে বদলে যাবে উত্তরের অর্থনীতি

গাইবান্ধায় গরমে স্বস্তি ফিরে আনছে তালের আঁটি

তেঁতুল গাছের মগডালে নারী, এলাকায় চাঞ্চল্য

গোবিন্দগঞ্জে সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি

পুশইন ঠেকাতে ভারতকে ১২-১৩টি চিঠি দিয়েছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রংপুরে বিষাক্ত মদ পান করিয়ে হত্যা মামলার দুইজন আসামি গ্রেফতার

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণা আগামী ২০ জুলাই: শিক্ষামন্ত্রী

এক দিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু

১০

সৈয়দপুরে রেলওয়ের জায়গায় অবৈধ স্থাপন উচ্ছেদ 

১১

পেট্রোল দিয়ে আগুনের ঘটনায় বৃদ্ধের মৃত্যু: মামলা না নেওয়ার অভিযোগে লাশ নিয়ে থানা ঘেরাও, সড়ক অবরোধ

১২

গাইবান্ধায় কর্মস্থলে ফিরতে হামলার শিকার দুই সরকারি কর্মকর্তা, থানায় অভিযোগ

১৩

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

১৪

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

১৫

৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

১৬

রংপুর কমিউনিটি ডেন্টাল কলেজের বিডিএস ২৬ তম ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

১৭

ডিফেন্ডারের জায়গায় মিডফিল্ডার নিয়ে বড় চমক আনচেলত্তির

১৮

‎লালমনিরহাটে ২৪ ঘণ্টা পেরিয়েও সন্ধান মেলেনি ধরলায় নিখোঁজ দুই ভাইয়ের; চলছে উদ্ধার অভিযান

১৯

ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, নিহত ৪

২০