RCTV Logo স্পোর্টস ডেস্ক
২১ ডিসেম্বর ২০২৫, ৫:২৩ অপরাহ্ন

ফ্র্যাঞ্চাইজি লিগ আয়োজনের ঘোষণা দিলো আফগানিস্তান

ছবিঃ সংগৃহীত

সময়ের সঙ্গে সঙ্গে জনপ্রিয়তা বাড়ছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের। বেশিরভাগ টেস্ট খেলুড়ে দেশই এখনই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ আয়োজনে গুরুত্ব দিচ্ছে। এই তালিকায় সর্বশেষ সংযোজন হতে যাচ্ছে আফগানিস্তান।

ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক নতুন একটি টি–টোয়েন্টি লিগ আয়োজনের ঘোষণা দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। জানা গেছে প্রথম আসরে পাঁচটি দল অংশ নেবে। ২০২৬ সালের অক্টোবরে মাঠে গড়াতে পারে টুর্নামেন্টটি।
আয়োজন করা হবে সংযুক্ত আরব আমিরাতে।

আগামী বছরে জুন জুলাইতে প্লেয়ার্স ড্রাফট আয়োজন করতে চায় এসিবি। সংবাদ বিজ্ঞপ্তিতে এসিবি জানিয়েছে, ‘প্রথম আসরে পাঁচটি শহরভিত্তিক ফ্র্যাঞ্চাইজি অংশ নেবে। এখানে আফগানিস্তানের শীর্ষ জাতীয় দলের ক্রিকেটারদের পাশাপাশি খেলবেন আন্তর্জাতিক মানের বিদেশি পেশাদার এবং উদীয়মান স্থানীয় প্রতিভারা খেলবে।’

এসিবির চেয়ারম্যান মিরওয়াইস আশরাফ বলেছেন, ‘আফগানিস্তান প্রিমিয়ার লিগ আমাদের ক্রিকেট যাত্রায় একটি গুরুত্বপূর্ণ ধাপ। এটি আমাদের খেলোয়াড়দের জন্য নতুন সুযোগ তৈরি করবে, আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং বৈশ্বিক মঞ্চে আফগানিস্তান ক্রিকেটকে তুলে ধরবে।’

২০১৮ সালেও তারা ঘটা করে ৫ দলের ফ্র্যাঞ্চাইজি লিগ আয়োজন করেছিল। তবে বিভিন্ন কারণে এক আসর পরেই টুর্নামেন্টটি থেমে যায়। ওই আসরে খেলেছিলেন ক্রিস গেইল, ব্রেন্ডন ম্যাককালাম, শহীদ আফ্রিদির মতো তারকারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন গোলকিপারকে দলে ভিড়িয়ে ম্যান সিটির চমক

‎বিরলে এসএসসিতে সাফল্যের ঝলক, গোল্ডেন এ প্লাস পেয়ে উপজেলায় প্রথম রুপন্তি

দুই দশক পর সিনেমার গানে ফিরলেন পথিক নবী

সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী

বিশ্বকাপের প্রতিটি গোলের বিপরীতে লালমনিরহাটে একটি করে গাছের চারা রোপণ করল অদম্য যুব সংগঠন

পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু

নাটোরে শিশুপার্ক ও গ্রন্থাগার স্থাপনের দাবিতে জেলা প্রশাসককে স্মারকলিপি

বাঁশের সাঁকো পরিদর্শনে গিয়ে ভেঙে পড়লেন জামায়াত নেতারা

জিম্বাবুয়েতে ফেরি ডুবে ১৫ জনের মৃত্যু, নিখোঁজ ২৭

মহাকাশে ধান চাষে বড় মাইলফলক অর্জন চীনের

১০

বিআরটিএ-র অধীনে লাইসেন্স প্রদানসহ ৯ দফা দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ

১১

সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খলনায়ক ডনের জামিন মেলেনি

১২

ঢামেকে অজ্ঞাত কিশোরীর মরদেহ ফেলে পালাল ২ ব্যক্তি

১৩

সিলেটে এক বাসা থেকে ৩ মরদেহ উদ্ধার, ঘটনাস্থলে পুলিশ

১৪

অবশেষে বিয়ের পিঁড়িতে রোনালদো, সিআর সেভেন এখন আর্জেন্টিনার জামাই

১৫

মার্কিন অবরোধে অচল হয়ে পড়েছে ইরানের তেল রপ্তানি কেন্দ্র

১৬

বঙ্গোপসাগরে লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১৭

নাটোরে ৩৫ বছর বেদখলে থাকা ১৪ কোটি টাকার সরকারি জমি উদ্ধার

১৮

বিশ্ব হাতি দিবস আজ

১৯

মন্ত্রী পদ ছাড়ছেন মির্জা ফখরুল, রাষ্ট্রপতি পদে মনোনয়নের অপেক্ষা

২০