RCTV Logo স্পোর্টস ডেস্ক
২০ জানুয়ারী ২০২৫, ৭:৪১ অপরাহ্ন

পিএসএল-এ বিদেশি ক্রিকেটারদের জন্য বড় উদ্যোগ, অতিরিক্ত ১ লাখ ডলার প্রণোদনা

ছবি: সংগৃহীত

পাকিস্তান সুপার লিগকে (পিএসএল) বিদেশি ক্রিকেটারদের কাছে আরও জনপ্রিয় করতে বড় পদক্ষেপ নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বিদেশি খেলোয়াড়দের আকৃষ্ট করতে পিসিবি বিশেষ তহবিল থেকে ৬ জন হাইপ্রোফাইল বিদেশি খেলোয়াড়কে অতিরিক্ত ১ লাখ মার্কিন ডলার করে প্রদান করবে।

পিসিবির বিশেষ তহবিলে বর্তমানে ১০ লাখ মার্কিন ডলার জমা রয়েছে। পিএসএল প্লেয়ার্স ড্রাফটে প্রতি বিদেশি খেলোয়াড়ের সর্বোচ্চ বেস প্রাইস ২ লাখ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে। উদাহরণস্বরূপ, ডেভিড ওয়ার্নার ৩ লাখ মার্কিন ডলারে পিএসএলে চুক্তিবদ্ধ হয়েছেন, যার মধ্যে ১ লাখ ডলার পিসিবি পরিশোধ করবে।

পিএসএল গভর্নিং কাউন্সিল পূর্বে সিদ্ধান্ত নিয়েছিল, কেন্দ্রীয় পুলের নেট সম্প্রচার রাজস্ব ৩ বিলিয়নে পৌঁছালে, প্রতি বছর ৫ লাখ মার্কিন ডলার এলিট খেলোয়াড়দের বেতনের জন্য বরাদ্দ করা হবে। গত বছর এ অর্থ ব্যবহার না হওয়ায় এটি বৃদ্ধি পেয়ে বর্তমানে ১০ লাখ মার্কিন ডলারে পরিণত হয়েছে।

এবারের আইপিএলে নিলামে অবিক্রীত থাকা কয়েকজন তারকা ক্রিকেটার পিএসএলে চুক্তিবদ্ধ হয়েছেন। এদের মধ্যে রয়েছেন:

  • ডেভিড ওয়ার্নার
  • ড্যারিল মিচেল
  • কেন উইলিয়ামসন
  • ফিন অ্যালেন
  • ম্যাথিউ শর্ট
  • শন অ্যাবট
  • নাহিদ রানা
  • লিটন দাস
  • মাইকেল ব্রেসওয়েল
  • রিশ ভেন ডার ডুসেন

পিএসএলে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে উল্লেখযোগ্য নাম:

  • নাহিদ রানা (পেশোয়ার জালমি – গোল্ড ক্যাটাগরি)
  • লিটন দাস (করাচি কিংস – সিলভার ক্যাটাগরি)
  • রিশাদ হোসেন (লাহোর কালান্দার্স – সিলভার ক্যাটাগরি)

পিএসএলে বিভিন্ন ক্যাটাগরির ক্রিকেটারদের বেতন কাঠামো নিম্নরূপ:

  • প্লাটিনাম ক্যাটাগরি: ১.৩০ থেকে ১.৫০ লাখ ডলার (বাংলাদেশি টাকায় সোয়া ১ কোটি)
  • ডায়মন্ড ক্যাটাগরি: ৮৫ হাজার ডলার (বাংলাদেশি টাকায় ৯০ লাখ)
  • গোল্ড ক্যাটাগরি: ৫০ হাজার ডলার (বাংলাদেশি টাকায় ৬০ লাখ)
  • সিলভার ক্যাটাগরি: ২৫ হাজার ডলার (বাংলাদেশি টাকায় ৩০ লাখ)

পিএসএল ২০২৫ সালের ১৭ এপ্রিল শুরু হয়ে ২২ মে ফাইনালের মাধ্যমে শেষ হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরে সিংড়ায় আড়াই লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস

কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি

বগুড়ায় হবে বিমানবন্দর: ৩ হাজার কোটির বিনিয়োগে বদলে যাবে উত্তরের অর্থনীতি

গাইবান্ধায় গরমে স্বস্তি ফিরে আনছে তালের আঁটি

তেঁতুল গাছের মগডালে নারী, এলাকায় চাঞ্চল্য

গোবিন্দগঞ্জে সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি

পুশইন ঠেকাতে ভারতকে ১২-১৩টি চিঠি দিয়েছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রংপুরে বিষাক্ত মদ পান করিয়ে হত্যা মামলার দুইজন আসামি গ্রেফতার

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণা আগামী ২০ জুলাই: শিক্ষামন্ত্রী

এক দিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু

১০

সৈয়দপুরে রেলওয়ের জায়গায় অবৈধ স্থাপন উচ্ছেদ 

১১

পেট্রোল দিয়ে আগুনের ঘটনায় বৃদ্ধের মৃত্যু: মামলা না নেওয়ার অভিযোগে লাশ নিয়ে থানা ঘেরাও, সড়ক অবরোধ

১২

গাইবান্ধায় কর্মস্থলে ফিরতে হামলার শিকার দুই সরকারি কর্মকর্তা, থানায় অভিযোগ

১৩

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

১৪

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

১৫

৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

১৬

রংপুর কমিউনিটি ডেন্টাল কলেজের বিডিএস ২৬ তম ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

১৭

ডিফেন্ডারের জায়গায় মিডফিল্ডার নিয়ে বড় চমক আনচেলত্তির

১৮

‎লালমনিরহাটে ২৪ ঘণ্টা পেরিয়েও সন্ধান মেলেনি ধরলায় নিখোঁজ দুই ভাইয়ের; চলছে উদ্ধার অভিযান

১৯

ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, নিহত ৪

২০