RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
২০ অগাস্ট ২০২৬, ১:১৪ অপরাহ্ন

বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বৃহস্পতিবার (২০ আগস্ট) কমেছে। আগের দিনের বড় দরবৃদ্ধির পর মূল্যবান ধাতুটির দামে এই পতন দেখা দিয়েছে। তবে এর আগে স্বর্ণের দাম দুই মাসেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছিল।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার গ্রিনিচ মান সময় ০৬:০৪ মিনিটে স্পট গোল্ডের দাম শূন্য দশমিক ৭ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৪৮৭ দশমিক ৬৩ ডলারে নেমে আসে। এর আগে দাম ৪ হাজার ৫২৫ দশমিক ৭৯ ডলারে উঠেছিল, যা গত ২ জুনের পর সর্বোচ্চ। বুধবার (১৯ আগস্ট) স্বর্ণের দাম ৪ শতাংশের বেশি বেড়েছিল।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচার প্রায় অপরিবর্তিত থেকে প্রতি আউন্স ৪ হাজার ৫৪৫ দশমিক ৬০ ডলারে লেনদেন হচ্ছিল।

স্বর্ণের সাম্প্রতিক উত্থানের পেছনে অন্যতম কারণ ছিল যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের আকস্মিক সিদ্ধান্ত। দীর্ঘমেয়াদি সরকারি বন্ডের তারল্য সহায়তায় বাইব্যাক কার্যক্রম বাড়ানোর ঘোষণা দেওয়ার পর মার্কিন ট্রেজারি ইয়িল্ড কমে যায় এবং ডলারের মূল্যও দুর্বল হয়। এতে সুদবিহীন সম্পদ হিসেবে স্বর্ণের আকর্ষণ বেড়ে যায়।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, স্বর্ণের দাম ৪ হাজার ৪০০ থেকে ৪ হাজার ৫০০ ডলারের স্তরের ওপরে অবস্থান ধরে রাখতে পারলে ঊর্ধ্বমুখী গতি অব্যাহত থাকতে পারে। তবে সাম্প্রতিক বড় উত্থানের পর কিছুটা মুনাফা তুলে নেওয়া স্বাভাবিক বলেও মনে করছেন ব্যবসায়ীরা।

তবে উচ্চ মূল্যস্ফীতির আশঙ্কা এবং যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের সুদের হার নিয়ে অনিশ্চয়তা স্বর্ণের বাজারে চাপ তৈরি করতে পারে। ফেডের সর্বশেষ বৈঠকের কার্যবিবরণীতে কয়েকজন নীতিনির্ধারক সুদের হার বাড়ানোর পক্ষেও অবস্থান নিয়েছেন বলে জানা গেছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরে নদীতে ডুবে ছাত্রের মৃত্যু; ৪ সহপাঠী আটক

ঘরের তীরের সঙ্গে ঝুলছিল যুবকের অর্ধগলিত মরদেহ

গণ উন্নয়ন কেন্দ্র রেসিডেন্সিয়াল মডেল স্কুলে ইমদাদুল হক মিলনের ‘বই বিতরণ’

বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

শিক্ষক-ছাত্রাবাসসহ নানা সংকটে নীলফামারী সরকারি কলেজ

আলভারেজের আশা ছেড়ে বিকল্প ফুটবলার খুঁজছে বার্সেলোনা

গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের রাজস্ব প্রশাসনের নিয়োগ পরীক্ষা স্থগিত

বলিউডে মুখোমুখি হচ্ছেন সালমান-প্রভাস!

‎লালমনিরহাটে শিশু ধর্ষণের অভিযোগে মাদ্রাসার নৈশপ্রহরী গ্রেপ্তার

হেফাজতের নেতৃত্বে আসছে বড় জোট

১০

মেসির গোল-অ্যাসিস্টের ম্যাচেও জয়ের দেখা পেল না মিয়ামি

১১

বিশ্ব মশা দিবস আজ

১২

আজ শুরু নৌযান শুমারি, চলবে ২৯ আগস্ট পর্যন্ত

১৩

মুগ্ধসহ ১১ হত্যা : ২৬ আসামির চার্জ গঠন হবে কি না, আদেশ আজ

১৪

গোবিন্দগঞ্জে ৩ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেফতার

১৫

৩৫ বছর পর সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন আজ

১৬

আজ ২০ আগস্ট, দিনটি কেমন যাবে আপনার?

১৭

নামাজের সময়সূচি – ২০ আগস্ট ২০২৬

১৮

কুমিল্লায় মাত্র ৮ মাসে সম্পূর্ণ কুরআন হাতে লিখলেন সুরাইয়া জান্নাত

১৯

গাইবান্ধায় পল্লীবিদ্যুৎ কর্মচারী-এলাকাবাসীর সংঘর্ষ

২০