RCTV Logo লালমনিরহাট প্রতিনিধি
২০ অগাস্ট ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন

‎লালমনিরহাটে শিশু ধর্ষণের অভিযোগে মাদ্রাসার নৈশপ্রহরী গ্রেপ্তার

ছবিঃ আরসিটিভি

‎লালমনিরহাটের পাটগ্রামে নয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে মজিবউদ্দিন ওরফে সেলিম (৪২) নামে এক মাদ্রাসার নৈশপ্রহরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

‎বুধবার (১৯ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে জেলার হাতীবান্ধা উপজেলায় বোনের বাসায় আশ্রয় নিতে যাওয়ার সময় তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সেলিম পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইসলামনগর এলাকার মৃত আজিজুল ইসলামের ছেলে এবং মোমিনপুর দাখিল মাদ্রাসার নৈশপ্রহরী।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নয় বছর বয়সী শিশুটি বাড়ির উঠানে খেলছিল। এ সময় মোবাইলে ভিডিও দেখানোর কথা বলে প্রতিবেশী সেলিম কৌশলে তাকে নিজের বাড়িতে নিয়ে যায়। সেখানে শিশুটিকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

‎পরে শিশুটিকে বাড়ির উঠানে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে শিশুটি বাড়িতে ফিরে পরিবারের কাছে ঘটনাটি জানায়। তার শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা তাকে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

‎পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেবব্রত কুমার রায় জানান, নয় বছর বয়সী এক শিশু নির্যাতনের অভিযোগ নিয়ে হাসপাতালে আসে। জরুরি বিভাগে পরীক্ষা করে শিশুটির শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

‎ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে অভিযুক্ত সেলিম সেখান থেকে পালিয়ে যায়। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে পুলিশ। এরপর হাতীবান্ধা উপজেলায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

‎পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়। তাদের নির্দেশনা অনুযায়ী তথ্যপ্রযুক্তির সহায়তায় পাটগ্রামের পার্শ্ববর্তী উপজেলা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। মামলা হলে আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরে নদীতে ডুবে ছাত্রের মৃত্যু; ৪ সহপাঠী আটক

ঘরের তীরের সঙ্গে ঝুলছিল যুবকের অর্ধগলিত মরদেহ

গণ উন্নয়ন কেন্দ্র রেসিডেন্সিয়াল মডেল স্কুলে ইমদাদুল হক মিলনের ‘বই বিতরণ’

বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

শিক্ষক-ছাত্রাবাসসহ নানা সংকটে নীলফামারী সরকারি কলেজ

আলভারেজের আশা ছেড়ে বিকল্প ফুটবলার খুঁজছে বার্সেলোনা

গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের রাজস্ব প্রশাসনের নিয়োগ পরীক্ষা স্থগিত

বলিউডে মুখোমুখি হচ্ছেন সালমান-প্রভাস!

‎লালমনিরহাটে শিশু ধর্ষণের অভিযোগে মাদ্রাসার নৈশপ্রহরী গ্রেপ্তার

হেফাজতের নেতৃত্বে আসছে বড় জোট

১০

মেসির গোল-অ্যাসিস্টের ম্যাচেও জয়ের দেখা পেল না মিয়ামি

১১

বিশ্ব মশা দিবস আজ

১২

আজ শুরু নৌযান শুমারি, চলবে ২৯ আগস্ট পর্যন্ত

১৩

মুগ্ধসহ ১১ হত্যা : ২৬ আসামির চার্জ গঠন হবে কি না, আদেশ আজ

১৪

গোবিন্দগঞ্জে ৩ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেফতার

১৫

৩৫ বছর পর সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন আজ

১৬

আজ ২০ আগস্ট, দিনটি কেমন যাবে আপনার?

১৭

নামাজের সময়সূচি – ২০ আগস্ট ২০২৬

১৮

কুমিল্লায় মাত্র ৮ মাসে সম্পূর্ণ কুরআন হাতে লিখলেন সুরাইয়া জান্নাত

১৯

গাইবান্ধায় পল্লীবিদ্যুৎ কর্মচারী-এলাকাবাসীর সংঘর্ষ

২০