দিনাজপুর প্রতিনিধি 

দিনাজপুর শহরে পুনর্ভবা নদীতে ডুবে লিমন (১৬) নামে এক ১০ম শ্রেনীর ছাত্রের মৃত্যু হয়েছে। এই ঘটনায় নিহতের ৪ সহপাঠীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে থানা পুলিশ।
আজ বৃহস্পতিবার দুপুর ১টায় দিনাজপুর সদর উপজেলার উলিপুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে বুধবার বিকেলে শহরের মাহুতপাড়ায় পুনর্ভবা নদীতে ডুবে নিখোজ হয় লিমন।
নিহত লিমন দিনাজপুর শহরের সিপাহী পাড়ার লিটন ইলামের ছেলে।
লিমন তফিউদ্দীন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেনীর ছাত্র।
এই ঘটনায় জিজ্ঞেসাবাদের জন্য নিহতের ৪ সহপাঠীকে গ্রেফতার করেছে। তারা হলেন রুহুল আমিন খান (১৬), আতিকুর রহমান (১৬), আবির হোসেন (১৬) ও তাজনিম রহমান (১৭)।
দিনাজপুর কোতয়ালী থানার এসআই সাহাদত হোসেন এ তধ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, বুধবার বিকেলে দিনাজপুর শহরের মাহুতপাড়ায় পুনর্ভবা নদীতে গোসল করার জন্য কয়েকজন শিক্ষার্থী নামেন। গোসলের এক পর্যায়ে লিমন পানিতে নিখোজ হন। পরে খোজ পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা খোজাখুজি শুরু করে। পরে রংপুর থেকে ফায়ার সার্ভিসের একদল ডুবুরি অভিযানে অংশ নেন। আজ বৃহস্পতিবার দুপুর ১টায় সদর উপজেলার উলিপুর গ্রাম নদীতে তার মরদেহ ভেসে উঠে। পরে কোতয়ালী থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ মর্গে প্রেরন করে।
এসআই সাহাদত হোসেন জানান, নিহতের ৪ সহপাঠীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।
মন্তব্য করুন