RCTV Logo আরসিটিভি ডেস্ক
১৯ অগাস্ট ২০২৬, ৭:২৩ অপরাহ্ন

কুমিল্লায় মাত্র ৮ মাসে সম্পূর্ণ কুরআন হাতে লিখলেন সুরাইয়া জান্নাত

ছবিঃ সংগৃহীত

কুমিল্লার লাকসামে সম্পূর্ণ নির্ভুলভাবে এবং অবিকল ছাপা অক্ষরের মতো করে নিজ হাতে পবিত্র কুরআন মাজিদ লিখে অনন্য নজির স্থাপন করেছেন সুরাইয়া জান্নাত নামের এক শিক্ষার্থী। তিনি লাকসাম উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের চাঁদগাঁও গ্রামের সৌদি প্রবাসী নুর হোসেন লিটন ও জান্নাতুল ফেরদৌস দম্পতির মেয়ে এবং মুদাফরগঞ্জ এ.ইউ ফাজিল ডিগ্রি মাদ্রাসার দ্বিতীয় বর্ষের ছাত্রী। মাত্র আট মাসের চেষ্টায় ১১৪টি সূরা সংবলিত ৩০ পারার এই কুরআন মাজিদ হাতে লিখে শেষ করেছেন তিনি।

সুরাইয়া জানান, সমবয়সীরা যখন মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমে অযথা সময় নষ্ট করে, তখন তিনি সেই সময়টি পবিত্র কুরআন লেখার কাজে ব্যয় করেছেন। মাদ্রাসার নিয়মিত ক্লাস ও পড়াশোনার ফাঁকে ফাঁকে তিনি এই কাজ করতেন। ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে লেখা শুরু করে আগস্ট মাসের শেষের দিকে তিনি পুরো কুরআন মাজিদের অনুলিপি সম্পন্ন করেন। এই দীর্ঘ সময়ে তিনি প্রায় ৫৫টি কলম ব্যবহার করেছেন এবং মোট ১ হাজার ১২৯ পৃষ্ঠায় পুরো কুরআন লিপিবদ্ধ করেছেন। সুরাইয়া জানান, পবিত্রতা বজায় রাখতে লেখার আগে তিনি সবসময় অজু করে নিতেন এবং নবীজির (সা.) ওপর দরূদ পাঠ করে লেখা শুরু করতেন।

কুরআন লেখার পেছনে অনুপ্রেরণা সম্পর্কে এই শিক্ষার্থী বলেন, মহান আল্লাহর সন্তুষ্টি ও রাসুলের (সা.) শাফায়াত লাভের পবিত্র উদ্দেশ্যেই তিনি এই কষ্টসাধ্য কাজটি করেছেন। তার ছোট ভাই আবেদনগর দাখিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র নাহিদ হাসান তাকে এই কাজে সার্বক্ষণিক উৎসাহ জুগিয়েছে। ভবিষ্যতে হাদিসের বিখ্যাত গ্রন্থ ‘সহিহ বুখারি’ও নিজ হাতে লেখার ইচ্ছে প্রকাশ করেছেন সুরাইয়া। পাশাপাশি তিনি গরিব-দুঃখী ও অসহায় মানুষের কল্যাণেও কাজ করতে চান।

মেয়ের এমন বিরল কীর্তিতে মা জান্নাতুল ফেরদৌস উচ্ছ্বাস প্রকাশ করে জানান, ছোটবেলা থেকেই সুরাইয়ার আরবি ভাষা ও লেখার প্রতি বিশেষ ঝোঁক ছিল। মেয়ের এই মহৎ কাজে খুশি হয়ে প্রবাসী বাবা নুর হোসেন লিটন তাকে এক লাখ টাকা পুরস্কার দিয়েছেন।

এদিকে লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নার্গিস সুলতানা সুরাইয়ার ভূয়সী প্রশংসা করে বলেন, বয়সের এই উত্তাল সময়ে নিজ হাতে সম্পূর্ণ কুরআন সম্পন্ন করা একটি অসাধারণ দৃষ্টান্ত এবং তার হাতের লেখাও একেবারে ছাপা অক্ষরের মতো। ইতিমধ্যেই স্থানীয় সংসদ সদস্য মো. আবুল কালামের উপস্থিতিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সুরাইয়া জান্নাতকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় মাত্র ৮ মাসে সম্পূর্ণ কুরআন হাতে লিখলেন সুরাইয়া জান্নাত

গাইবান্ধায় পল্লীবিদ্যুৎ কর্মচারী-এলাকাবাসীর সংঘর্ষ

৬৬.৩ শতাংশ মানুষ প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্ট

বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

গাজায় ইসরায়েলের হামলায় ছয়জন নিহত

রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন সবই দেখা যাবে

সাদুল্লাপুরে মাদক ও স্মার্টফোন আসক্তিকে শিক্ষার্থীদের ‘লাল কার্ড’

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত এক হাজার ১৮

কলকাতায় আগুনে নিহতদের মরদেহ দ্রুত দেশে আনা হবে; পরিবার চাইলে খরচ বহন করবে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

কলকাতায় আগুনে নিহত পাঁচ বাংলাদেশির পরিচয় জানা গেছে

১০

‎ ত্রাণমন্ত্রীর উদ্যোগে লালমনিরহাটে ধরলার ডান তীর রক্ষায় ৩০০ কোটি টাকা বরাদ্দের অনুমোদন

১১

‎লালমনিরহাটে ভারতীয় ট্যাপেন্টাডলসহ দুইজন আটক

১২

ইউটিউবে নতুন নিয়মে হবে ভিউ গণনা, ২৪ আগস্ট থেকে কার্যকর

১৩

হালাল খাদ্যসংস্কৃতি ও মূল্যবোধ মানবসভ্যতার জন্য সম্পদ : তথ্যমন্ত্রী

১৪

ইসলাম ধর্ম গ্রহণ করেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রবের্তো কার্লোস

১৫

কালজয়ী চলচ্চিত্রকার জহির রায়হানের ৯১তম জন্মদিন আজ

১৬

উচ্চশিক্ষার স্বপ্নপূরণ হবিগঞ্জের জান্নাতুলের, পেলেন ৭৪ লাখ টাকার বৃত্তি

১৭

স্বামী হারানোর পর সংসারের হাল ধরে সফল উদ্যোক্তা খাদিজা বেগম

১৮

শিশুদের টক্সিক দেখা উচিত নয়: ইয়াশ

১৯

ঠাকুরগাঁওয়ে বিচারপ্রার্থীদের জন্য নির্মিত ‘ন্যায়কুঞ্জ’ পড়ে আছে আড়ালে, ধুলো জমছে আসবাবপত্রে, অনেকেই জানেন না এর ঠিকানা

২০