RCTV Logo বিনোদন ডেস্ক
৩ অগাস্ট ২০২৬, ২:৫২ অপরাহ্ন

বক্স অফিসে হলিউড দানবদের মুখোমুখি শাহরুখ

ছবিঃ সংগৃহীত

দীর্ঘ বিরতির পর এ বছরের একেবারে শেষ দিকে আবারও সিনেপর্দায় ফিরছেন বলিউড বাদশা শাহরুখ খান। তিন বছরের বিরতি ভেঙে ভক্তদের মধ্যে উন্মাদনা ছড়াতে আসছে তার বহুল প্রতীক্ষিত অ্যাকশন এন্টারটেইনার ‘কিং’। আগামী বড়দিনে প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তির দিনক্ষণ নির্ধারণ হলেও বলিপাড়ায় জোর গুঞ্জন, ‘কিং’ হয়তো পিছিয়ে যেতে পারে। তবে নির্ধারিত সময়েই ধামাকা মাতাবে বলে জানালেন জানান স্বয়ং শাহরুখ খান।

ভক্তদের মধ্যে শাহরুখের সিনেমা নিয়ে ব্যাপক আগ্রহ দেখা গেলেও রয়েছে শঙ্কাও। কারণ একই সময়ে বিশ্বজুড়ে কাঁপাতে আসছে হলিউডের তিনটি মেগা-ব্লকবাস্টার মুভি। ১৮ ডিসেম্বর মুক্তি পাবে সাড়া জাগানো ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ ও ‘ডিউন: পার্ট থ্রি’। পাশাপাশি ডোয়াইন জনসন অভিনীত ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড’ ওই সময়েই মুক্তি পাবে। ফলে বক্স অফিসে ‘কিং’-এর সঙ্গে এবার এক রাজকীয় লড়াই দেখার অপেক্ষায় দর্শকরা।

ট্রেড বিশেষজ্ঞদের মতে, ভারতের বাজারে শাহরুখ খানের ‘কিং’ বাড়তি সুবিধা পাবে, কারণ এটি একটি তারকাবহুল বড় বাজেটের হিন্দি ছবি। তবে আন্তর্জাতিক বাজারে তিনটি হলিউড দানবের সামনে স্ক্রিন পেতে কিছুটা লড়াই করতে হতে পারে।

ইন্ডাস্ট্রি সূত্রের খবর, বড়দিনের ছুটিকে কাজে লাগাতেই শাহরুখ সময়টি বেছে নিয়েছেন। ২০২৭-এর শুরুতে ‘লাভ অ্যান্ড ওয়ার’, মার্চ-এপ্রিলে ‘স্পিরিট’ ও ‘বারাণসী’র মতো মেগা প্রজেক্টের সিনেমা আসছে। বড়দিনে মুক্তি পেলেও জানুয়ারি মাসের শেষ পর্যন্ত ‘কিং’ কোনো বড় প্রতিযোগিতার মুখে পড়বে না।

হলিউডের সিনেমাগুলোর সঙ্গে হাইভোল্টেজ লড়াইয়ে বক্স অফিসে শাহরুখ খান কতটুকু জোয়ার আনতে পারবেন—তা নিয়ে আগ্রহ সবার মধ্যে। শাহরুখের ‘কিং’য়ের আগমনী বার্তার প্রহর গুনছেন বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা কোটি কোটি ভক্ত।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি ও জামায়াতসহ ৩৮ দলের আয়-ব্যয়ের হিসাব জমা ইসিতে

গলাকেটে যুবককে রেললাইনের পাশে ফেলে যায় দুর্বৃত্তরা 

নীলফামারীর এক মেলায় মিলছে চার সেবা

ঢাকায় রেল দুর্ঘটনায় ঠাকুরগাঁওয়ের স্কুলছাত্র তূর্যের মৃত্যু, এলাকায় শোক

বক্স অফিসে হলিউড দানবদের মুখোমুখি শাহরুখ

১৫ টাকা কেজি দরে চাল পাচ্ছেন ৫৫ লাখ পরিবার

বিরলে বজ্রপাতে যুবকের মৃত্যু

প্যারিস মাতালেন নগর বাউল জেমস

রমেকে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

বক্স অফিসে ঝড় তুলছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’

১০

ঈশ্বরদীতে চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১; অভিযুক্তের অস্ত্রাঘাতে আহত ৩

১১

বিশ্ব তরমুজ দিবস আজ

১২

ইরানের সঙ্গে নতুন করে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প

১৩

বার্কোর সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি চেলসির

১৪

জয়া আহসানের কৃষিকাজ: দীর্ঘক্ষণ চালালেন কোদাল, প্রশংসায় অভিনেত্রী

১৫

২৫ ছক্কায় ৯১ বলে ২৩৩ রান! ২২ গজে ভারতীয় ব্যাটারের তাণ্ডব

১৬

সুদানে আদালতে ড্রোন হামলায় নিহত ৩৫

১৭

আজ ০৩ আগস্ট, দিনটি কেমন যাবে আপনার?

১৮

নামাজের সময়সূচি – ০৩ আগস্ট ২০২৬

১৯

জুলাইয়ে এলো ৩৫ হাজার কোটি টাকার রেমিট্যান্স

২০