RCTV Logo আরসিটিভি ডেস্ক
১ অগাস্ট ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন

আজ ০১ আগস্ট (শনিবার), বিশ্ব মাতৃদুগ্ধ দিবস।

ছবিঃ সংগৃহীত

একই সঙ্গে এদিন থেকে শুরু হচ্ছে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ। প্রতি বছর ০১ থেকে ০৭ আগস্ট পর্যন্ত বিশ্বের ১৭০টিরও বেশি দেশে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত হয়। এ সপ্তাহ মূলত শিশুস্বাস্থ্য রক্ষা, মায়ের দুধের উপকারিতা প্রচার এবং জনসচেতনতা তৈরির একটি বৈশ্বিক কর্মসূচি।

২০১০ সাল থেকে বাংলাদেশে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত হয়ে আসছে। বাংলাদেশ ব্রেস্ট ফিডিং ফাউন্ডেশনের উদ্যোগে এ সপ্তাহ পালনে বিশেষ উদ্যোগ এবং বিভিন্ন কর্মসূচি নেয়া হয়েছে। বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬-এর প্রতিপাদ্য হচ্ছে ‘জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান: টেকসই উদ্যোগ করি বেগবান’।

১৯৯০ সালের ইতালির ফ্লোরেন্সে ইনোসেনটি গবেষণা কেন্দ্রের ঘোষণার সম্মানে ১৯৯২ সাল থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এবং ইউনিসেফ যৌথভাবে এ দিবসটি উদযাপন শুরু করে। পরবর্তীতে বিশ্ব স্তন্যদান সপ্তাহ (০১ আগস্ট থেকে ০৭ আগস্ট) হিসেবে সারা বিশ্বে এ দিবস ও সপ্তাহ পালন করা হয়। এ সময় সারা বিশ্বে মায়েদের বুকের দুধ খাওয়ানোর বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং উৎসাহিত করতে একটি বৈশ্বিক প্রচারাভিযান শুরু হয়।
বিভিন্ন গবেষণায় দেখা গেছে, মায়ের দুধ নবজাতকের জন্য আদর্শ পুষ্টিকর খাবার। এতে সংক্রামক ব্যাধির আক্রমণ অনেক কমে যায়। মাতৃদুগ্ধ পানকারী শিশুদের মানসিক ও শারীরিক বিকাশ ঘটে পরিপূর্ণভাবে। এতে মায়েদের স্তন ও ডিম্বাশয়ের ক্যান্সারের ঝুঁকিও কমে। জন্মের পর থেকে ৬ মাস বয়স পর্যন্ত শুধু মায়ের দুধই শিশুর একমাত্র পূর্ণাঙ্গ খাবার হিসেবে বিশ্বব্যাপী স্বীকৃত।

ন্যাশনাল ইন্সটিটিউট অফ এনভায়রনমেন্টাল হেলথ সায়েন্স এর গবেষণা অনুযায়ী, মাতৃদুগ্ধ পান শিশু মৃত্যুর হার ২০ শতাংশ কমায়। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, মাতৃদুগ্ধ পানকারী শিশুর ডায়রিয়া, নিউমোনিয়া, কান ও বুকের ইনফেকশন, কোষ্ঠকাঠিন্য, একজিমা, অ্যালার্জি এবং পূর্ণবয়স্ক অবস্থায় ওবেসিটি (অতিরিক্ত ওজন) ও টাইপ ২ ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা মাতৃদুগ্ধ না পানকারী শিশুর তুলনায় অনেক কম। তাছাড়া মাতৃদুগ্ধ পানকারী শিশুর বুদ্ধির বিকাশও সঠিক হয়।

স্তন্যদান শিশুর সঙ্গে মায়ের এক দৃঢ় মানসিক বন্ধন সৃষ্টি করে, যা শিশুর মানসিক বিকাশে সহায়ক। মাতৃদুগ্ধের জন্য কোনো ব্যয় লাগে না, এটি সর্বদাই প্রস্তুত এবং জীবাণুমুক্ত থাকে। শিশুকে নিয়মিত দুধ খাওয়ালে মায়ের অতিরিক্ত ওজন কমে আসে।

স্তন্যদান মায়েদের স্তন ক্যানসার, জরায়ু ক্যানসার ও টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি কমায়।নিয়মিত স্তন্যদান প্রাকৃতিকভাবে সন্তান নিতে কিছুটা বিলম্ব ঘটায়, যা পরিবার পরিকল্পনায় সহায়ক হতে পারে। মায়েদের স্তন্যদান বিষয়ে সচেতন করা। মাতৃদুগ্ধ খাওয়ানোর স্বাস্থ্যগত সুবিধাগুলি তুলে ধরা।
বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের সূচনা উপলক্ষে শনিবার সকাল ৯টা ৪৫ মিনিটে ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এছাড়াও স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত ও প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪

অভিষেকেই জোড়া গোল হামজার, তবু হার বার্সেলোনার

প্রাচীন শহর কিরকুকে এক দিনে ছয়বার ভূমিকম্প

র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক-প্রসিকিউশন

আজ ০১ আগস্ট (শনিবার), বিশ্ব মাতৃদুগ্ধ দিবস।

অভিনেতা হওয়ার মূল্য দিতেই হবে: সালমান

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক

নামাজের সময়সূচি – ০১ আগস্ট ২০২৬

আজ ০১ আগস্ট, দিনটি কেমন যাবে আপনার?

বার্সেলোনাকে বিদায় জানালেন রাশফোর্ড

১০

২ কোটি টাকা জব্দকৃত কীটনাশক ধ্বংস করতে এসে ম্যাজিস্ট্রেট দেখলেন উধাও

১১

৪০ বছর ধরে শিকলে বন্দি শফিকুল পাকা বাড়ি থাকলেও, ঠাঁই হয়েছে বাঁশ ঝাড়ের কোণে খোলা ঘরে।

১২

লালমনিরহাটে কাঁচাবাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী কাঁচা মরিচ কেজি ৩৬০ টাকা, চাপে নিম্ন ও মধ্যবিত্ত

১৩

লালমনিরহাটে মাদক মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৪

পাবনায় অপহৃত স্কুলছাত্র উদ্ধার; অপহরণকারী চক্রের ৫ সদস্য আটক

১৫

হারিয়ে যাওয়া ধৈঞ্চা চাষ করছে ডোমার ও দেবীগঞ্জ বিএডিসি

১৬

ঢাকা মেডিকেলের ৮ তলা থেকে লাফিয়ে তরুণীর মৃত্যু

১৭

ফিফার বিতর্কিত বিশ্বকাপ পরিকল্পনা প্রত্যাখ্যান করল আরও ৪১ দেশ

১৮

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক নিয়ে আতঙ্ক নয়, বৈজ্ঞানিক পরীক্ষা শেষে ব্যবস্থা : বিএসটিআই

১৯

ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় নিয়ে কটাক্ষ, জবাব দিলেন কিয়ারা

২০