RCTV Logo লালমনিরহাট প্রতিনিধি
৩১ জুলাই ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন

লালমনিরহাটে কাঁচাবাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী কাঁচা মরিচ কেজি ৩৬০ টাকা, চাপে নিম্ন ও মধ্যবিত্ত

ছবিঃ আরসিটিভি

টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ার প্রভাবে লালমনিরহাটের কাঁচাবাজারে হঠাৎ করেই সবজির দাম ঊর্ধ্বমুখী হয়েছে। মাত্র এক থেকে দুই সপ্তাহের ব্যবধানে প্রায় সব ধরনের সবজির দাম কেজিপ্রতি ২০ থেকে ২৮০ টাকা পর্যন্ত বেড়েছে। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষ।

‎শুক্রবার(৩১ জুলাই) জেলার বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা যায়, সবচেয়ে বেশি দাম বেড়েছে কাঁচা মরিচের। বর্তমানে প্রতি কেজি কাঁচা মরিচ ৩২০ থেকে ৩৬০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া বেগুন, পটল, করলা, ঢেঁড়স, বরবটি, শসা ও কাঁচা পেঁপেসহ প্রায় সব ধরনের সবজির দাম গত সপ্তাহের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বাজারে ক্রেতাদের উপস্থিতি থাকলেও অধিকাংশই প্রয়োজনের তুলনায় কম পরিমাণে সবজি কিনছেন।

‎ক্রেতাদের অভিযোগ, নিত্যপ্রয়োজনীয় অন্যান্য পণ্যের পাশাপাশি সবজির দামও বেড়ে যাওয়ায় সীমিত আয়ের পরিবারের মাসিক ব্যয় সামলানো কঠিন হয়ে পড়েছে।

‎স্থানীয়দের মতে, টানা বৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগের কারণে মাঠ থেকে সবজি সংগ্রহ এবং বাজারে সরবরাহ ব্যাহত হওয়ায় দাম বেড়েছে। তবে নিয়মিত বাজার তদারকির অভাবে পাইকারি ও খুচরা পর্যায়ে মূল্যবৃদ্ধি আরও বেড়েছে বলেও তাদের দাবি।

‎ক্রেতারা বাজারদর নিয়ন্ত্রণে প্রশাসনের নিয়মিত অভিযান ও কার্যকর মনিটরিং জোরদারের দাবি জানিয়েছেন। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করে উৎপাদন ও সরবরাহ স্বাভাবিক রাখার উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমনিরহাটে কাঁচাবাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী কাঁচা মরিচ কেজি ৩৬০ টাকা, চাপে নিম্ন ও মধ্যবিত্ত

লালমনিরহাটে মাদক মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

পাবনায় অপহৃত স্কুলছাত্র উদ্ধার; অপহরণকারী চক্রের ৫ সদস্য আটক

হারিয়ে যাওয়া ধৈঞ্চা চাষ করছে ডোমার ও দেবীগঞ্জ বিএডিসি

ঢাকা মেডিকেলের ৮ তলা থেকে লাফিয়ে তরুণীর মৃত্যু

ফিফার বিতর্কিত বিশ্বকাপ পরিকল্পনা প্রত্যাখ্যান করল আরও ৪১ দেশ

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক নিয়ে আতঙ্ক নয়, বৈজ্ঞানিক পরীক্ষা শেষে ব্যবস্থা : বিএসটিআই

ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় নিয়ে কটাক্ষ, জবাব দিলেন কিয়ারা

তিন দেশের বিশ্বকাপের ভেন্যু চূড়ান্ত করল আইসিসি

ওটিটিতে আসছে আন্তর্জাতিকভাবে প্রশংসিত নাজিফা তুষির ‘অ্যানি’

১০

মেসি ‘ফুটবল ঈশ্বর’, তাকে আরও মহান করে তুলতে চাই: কাসেমিরো

১১

বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সৌদির নতুন সামুদ্রিক প্রতিরক্ষা জোট

১২

সময়ের সঙ্গে বাড়েনি শরীর, ১৯ বছরেও শিশুর মতো রাজু

১৩

নাসীরুদ্দীন-সারজিসসহ এনসিপির ১০ নেতার বিরুদ্ধে মামলা

১৪

গাইবান্ধায় ৯ জুয়ারী গ্রেফতার

১৫

আজ ৩১ জুলাই, দিনটি কেমন যাবে আপনার?

১৬

নামাজের সময়সূচি – ৩১ জুলাই ২০২৬

১৭

গাইবান্ধায় নিরাপদ অভিবাসন, ও মানবপাচার প্রতিরোধে রাউন্ড টেবিল বৈঠক অনুষ্ঠিত

১৮

আমির খানকে হত্যার হুমকি

১৯

আজকে থেকে আর কোনো কথা বলবো না, চুপ থাকবো

২০