RCTV Logo নীলফামারী প্রতিনিধি
৩১ জুলাই ২০২৬, ৪:০২ অপরাহ্ন

২ কোটি টাকা জব্দকৃত কীটনাশক ধ্বংস করতে এসে ম্যাজিস্ট্রেট দেখলেন উধাও

ছবিঃ আরসিটিভি

নীলফামারীর সৈয়দপুরে বিসিক শিল্প নগরীর একটি সিলগালা গোডাউনে জব্দকৃত প্রায় দুই কোটি টাকার নিষিদ্ধ কীটনাশক উধাও হয়েছে। এঘটনা প্রকাশ্যে আসার পরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

গত বুধবার (২৯ জুলাই) বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট এসব জব্দকৃত নিষিদ্ধ কীটনাশক ধ্বংস করার অভিযানে আসেন।

অভিযানে নেতৃত্ব দেন জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান। এসময়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা, থানা পুলিশের উপপরিদর্শক মনিরুজ্জামান মনিরসহ পুলিশের সদস্যরা সহায়তায় ছিলেন।

জানা যায়, ২০২৪ সালের ২৫ জুন বিসিক শিল্প নগরীর একটি গোডাউন থেকে নিষিদ্ধ কীটনাশক বিফার ৫ জি অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। এসময়ে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেখানে অভিযান পরিচালনা করেন। এতে সেই গোডাউনে থাকা নিষিদ্ধ ৯৯ মেট্রিক টন কীটনাশক জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২ কোটি টাকা। পরে গোডাউনটি সিলগালা করে উপজেলা কৃষি কর্মকর্তা ধীমান ভূষণ থানায় নিয়মিত মামলা দায়ের করেন।

আরও জানা যায়, দীর্ঘদিন মামলা চলার পরে গত বুধবার আদালতের নির্দেশে গোডাউনে জব্দ করে রাখা নিষিদ্ধ কীটনাশক ধ্বংস করতে আসেন ম্যাজিস্ট্রেট। এসময়ে সিলগালা ভেঙে গোডাউনে প্রবেশ করে ভিতরে জব্দকৃত কীটনাশকের সব কার্টুন ফাঁকা দেখতে পায়। সেখানে মাত্র ১২৩ প্যাকেট কীটনাশকের প্যাকেট পাওয়া যায়। সেগুলোও ছেড়া ফাটা। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট এসব ধ্বংস না করে বিসিক শিল্প নগরীর কর্মকর্তা মশিয়ার রহমানের জিম্মায় রেখে চলে যায়।

এবিষয়ে সৈয়দপুর থানা পুলিশের উপপরিদর্শক মনিরুজ্জামান মুন বলেন, গত বুধবার সেখানে ম্যাজিস্ট্রেট স্যারের সঙ্গে কীটনাশক ধ্বংস করণ অভিযানে গেয়েছিলাম। পরে সেখানে সিলগালা ভেঙে গোডাউনের ভিতরে যে পরিমাণ মালামাল থাকার কথা ছিল তা পাওয়া যায় নি। পরে ম্যাজিস্ট্রেট সেখানে ধ্বংস না করেই চলে গেছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা ও মামলার বাদী ধীমান ভূষণ  বলেন, এবিষয়ে আমাকে এখন পর্যন্ত অফিসিয়ালভাবে কিছু জানা হয়নি। এজন্য এব্যাপারে কোনো মন্তব্য করতে পারছিনা তবে মামলাটির বাদী আমিই।

এবিষয়ে সৈয়দপুর বিসিক শিল্পনগরীর কর্মকর্তা মশিয়ার রহমান  বলেন, বুধবার ম্যাজিস্ট্রেট এসব ধ্বংস করতে এসেছিলেন। তবে সিলগালা ভেঙে ভিতরে সব পাওয়া যায় নি। সেখানে মাত্র কীটনাশকের ১২৩ টি প্যাকেট পাওয়া গেছে। পরে ম্যাজিস্ট্রেট ধ্বংস অভিযান পরিচালনা না করেই চলে যান। বাকি মালামাল কোথায় গিয়েছে এবিষয়ে আদালত তদন্ত করে ব্যবস্থা নিবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বার্সেলোনাকে বিদায় জানালেন রাশফোর্ড

২ কোটি টাকা জব্দকৃত কীটনাশক ধ্বংস করতে এসে ম্যাজিস্ট্রেট দেখলেন উধাও

৪০ বছর ধরে শিকলে বন্দি শফিকুল পাকা বাড়ি থাকলেও, ঠাঁই হয়েছে বাঁশ ঝাড়ের কোণে খোলা ঘরে।

লালমনিরহাটে কাঁচাবাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী কাঁচা মরিচ কেজি ৩৬০ টাকা, চাপে নিম্ন ও মধ্যবিত্ত

লালমনিরহাটে মাদক মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

পাবনায় অপহৃত স্কুলছাত্র উদ্ধার; অপহরণকারী চক্রের ৫ সদস্য আটক

হারিয়ে যাওয়া ধৈঞ্চা চাষ করছে ডোমার ও দেবীগঞ্জ বিএডিসি

ঢাকা মেডিকেলের ৮ তলা থেকে লাফিয়ে তরুণীর মৃত্যু

ফিফার বিতর্কিত বিশ্বকাপ পরিকল্পনা প্রত্যাখ্যান করল আরও ৪১ দেশ

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক নিয়ে আতঙ্ক নয়, বৈজ্ঞানিক পরীক্ষা শেষে ব্যবস্থা : বিএসটিআই

১০

ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় নিয়ে কটাক্ষ, জবাব দিলেন কিয়ারা

১১

তিন দেশের বিশ্বকাপের ভেন্যু চূড়ান্ত করল আইসিসি

১২

ওটিটিতে আসছে আন্তর্জাতিকভাবে প্রশংসিত নাজিফা তুষির ‘অ্যানি’

১৩

মেসি ‘ফুটবল ঈশ্বর’, তাকে আরও মহান করে তুলতে চাই: কাসেমিরো

১৪

বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সৌদির নতুন সামুদ্রিক প্রতিরক্ষা জোট

১৫

সময়ের সঙ্গে বাড়েনি শরীর, ১৯ বছরেও শিশুর মতো রাজু

১৬

নাসীরুদ্দীন-সারজিসসহ এনসিপির ১০ নেতার বিরুদ্ধে মামলা

১৭

গাইবান্ধায় ৯ জুয়ারী গ্রেফতার

১৮

আজ ৩১ জুলাই, দিনটি কেমন যাবে আপনার?

১৯

নামাজের সময়সূচি – ৩১ জুলাই ২০২৬

২০