RCTV Logo লালমনিরহাট প্রতিনিধি
২৮ জুলাই ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন

লালমনিরহাটে ৪৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

ছবিঃ আরসিটিভি

‎লালমনিরহাট সদর উপজেলায় ৪৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

‎২৭ জুলাই সোমবার রাতে জেলা গোয়েন্দা পুলিশ এ অভিযান পরিচালনা করে।

‎গ্রেপ্তারকৃতরা হলেন এ কে এম জাহিদ হাসান (শাহিন) (৪৬), পিতা: মৃত হায়দার আলী, মাতা: মৃত ফাতেমা খাতুন এবং তার স্ত্রী মোছা. লাকি (৩৭), পিতা: মৃত খোকন, মাতা: মোছা. আমেনা বেগম। তাদের বাড়ি লালমনিরহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বিডিআর রোড, আলোররুপা মোড় এলাকার বিডিআরহাট পাড়ায়।

‎জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে লালমনিরহাট সদর থানাধীন পৌরসভার মিশন মোড় থেকে স্টেশনগামী পাকা সড়কের সেহাওড়াদী মাঠের পশ্চিম পাশ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।

‎বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) লালমনিরহাটের অফিসার ইনচার্জ (ওসি) রওশন কবির। তিনি জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ব হেপাটাইটিস দিবস আজ

গত ছয় মাসে দেশে ৮৬ শিশু হত্যা, যৌন নির্যাতনের শিকার ৩৩৬ জন

‘ধুম ফোর’ নয়, রণবীরের চিন্তা অন্য সিনেমায়

কমলো সোনা ও রুপার অলঙ্কারের দাম

সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার মারা গেছেন

‘দুঃসময়ের কান্ডারি থেকে বঙ্গভবনের পথে: ২৩তম রাষ্ট্রপতি হিসেবে আলোচনার শীর্ষে মির্জা ফখরুল’

অধিনায়কত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন দায়িত্ব পাচ্ছেন কে?

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধস, একদিনেই কমল ১০ শতাংশ

ইতালিয়ান ফুটবলে তোলপাড়: ১৬ দিনেই মালদিনির পদত্যাগ

লালমনিরহাটে ৪৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

১০

আজ ২৮ জুলাই, দিনটি কেমন যাবে আপনার?

১১

নামাজের সময়সূচি – ২৮ জুলাই ২০২৬

১২

২০৩৬ সালে অর্থের কোনো গুরুত্ব থাকবে না: ইলন মাস্ক

১৩

রাণীশংকৈলে ফেসবুক লাইভের পর ইউপি সদস্যের মৃত্যু, এলাকায় শোক ও চাঞ্চল্য

১৪

এবার থানায় জিডি করলেন সেই বিউটি রাণী পাল

১৫

নাটোরে স্বামীকে হত্যার দায়ে স্ত্রী ও পরকীয়া প্রেমিকের যাবজ্জীবন কারাদণ্ড

১৬

ভারতে শিক্ষার্থীদের আন্দোলনে একে-৪৭ থেকে গুলি, পুলিশ সদস্য বরখাস্ত

১৭

বাসার ছাদ থেকে পড়ে প্রধান শিক্ষকের মৃত্যু

১৮

নাটোরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, বেকারিকে ৫ হাজার টাকা অর্থদণ্ড

১৯

নাটোরে কৃষক কার্ড কার্যক্রমে ৬৫ শতাংশ অগ্রগতি, ৫ আগস্টের আগেই শেষ হবে কাজ

২০