
লালমনিরহাট সদর উপজেলায় ৪৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
২৭ জুলাই সোমবার রাতে জেলা গোয়েন্দা পুলিশ এ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তারকৃতরা হলেন এ কে এম জাহিদ হাসান (শাহিন) (৪৬), পিতা: মৃত হায়দার আলী, মাতা: মৃত ফাতেমা খাতুন এবং তার স্ত্রী মোছা. লাকি (৩৭), পিতা: মৃত খোকন, মাতা: মোছা. আমেনা বেগম। তাদের বাড়ি লালমনিরহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বিডিআর রোড, আলোররুপা মোড় এলাকার বিডিআরহাট পাড়ায়।
জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে লালমনিরহাট সদর থানাধীন পৌরসভার মিশন মোড় থেকে স্টেশনগামী পাকা সড়কের সেহাওড়াদী মাঠের পশ্চিম পাশ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) লালমনিরহাটের অফিসার ইনচার্জ (ওসি) রওশন কবির। তিনি জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.