RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
১৮ জুলাই ২০২৬, ৩:২৭ অপরাহ্ন

নিজেদের প্রথম বেসরকারি নভোযান ‘বিক্রম-১’ উৎক্ষেপণ করল ভারত

ছবিঃ সংগৃহীত

নিজেদের প্রথম বেসরকারি নভোযান ‘বিক্রম ১’ উদ্বোধন করেছে ভারত। আজ শনিবার স্থানীয় সময় দুপুর ১২টা ৫ মিনিটে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য অন্ধ্রের শ্রীহরিকোটা দ্বীপের সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয় নভোযানটি।

‘বিক্রম-১’ নভোযানটি প্রস্তুত করেছে ভারতের তেলঙ্গানা রাজ্যের রাজধানী হায়দরাবাদভিত্তিক কোম্পানি স্কাইরুট অ্যারোস্পেস। এটি ভারতের কোনো বেসরকারি উদ্যোগে তৈরি প্রথম নভোযান।

সাততলা ভবনের সমান উঁচু এবং বহু স্তরবিশিষ্ট মহাকাশযান বিক্রম-১’কে পৃথিবীর অক্ষপথে পরিভ্রমণের উপযোগী করে প্রস্তুত করা হয়েছে। সম্পূর্ণ কার্বন কম্পোজিট কাঠামো দিয়ে তৈরি হওয়ায় এটি লৌহনির্মিত নভোযানগুলোর চেয়ে হালকা। বিক্রম-১ নিজস্বভাবে বিকশিত প্রোপালশন সিস্টেম দ্বারা চালিত, যার মধ্যে রয়েছে থ্রিডি-প্রিন্টেড ইঞ্জিন এবং উচ্চ-শক্তির কঠিন-জ্বালানি রকেট বুস্টার।

বিক্রম-১ সর্বোচ্চ ৩৫০ কেজি ওজনের স্যাটেলাইট বহনে সক্ষম। উৎক্ষেপণের পর প্রথম পর্যায়ে এটি ঘণ্টায় ৪৫০ কিলোমিটার গতিতে পৃথিবীর অক্ষপথ পরিভ্রমণ করবে।

বিক্রম-১ এর উৎক্ষেপণ অভিযানকে ‘মিশন আগমন’ নাম দিয়েছে ভারতের বেসরকারি উদ্যোগে মহাকাশ কার্যক্রমের প্রচার, অনুমোদন এবং তত্ত্বাবধানের জন্য গঠিত সরকারি সংস্থা ইন্ডিয়ান ন্যাশনাল স্পেস প্রোমোশন অ্যান্ড অথরাইজেশন সেন্টার (ইন-স্পেস)। উৎক্ষেপণে অনুমতি প্রদান ও সহযোগিতার জন্য এক বিবৃতিতে ইন-স্পেসকে ধন্যবাদও জানিয়েছে স্কাইরুট।

সেই সঙ্গে বিবৃতিতে বলা হয়েছে, ‘মিশন আগমন’ সফল হলে আগামী দুই বছরের মধ্যে বাণিজ্যিকভাবে মহাকাশ ভ্রমণের উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে কোম্পানির।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাইবান্ধায় নদী থেকে ৪ হাজার কোটি টাকার খনিজ সম্পদ উত্তোলন শুরু

চিরিরবন্দরে ট্রাকচাপায় সাইকেল আরোহী কিশোর নিহত

চীনের সহায়তায় বাংলাদেশে চলবে বুলেট ট্রেন, জানালেন চীনা রাষ্ট্রদূত

এক্স-রে’তে ধরা পড়ল পেটের ভেতরের ইয়াবা, গ্রেপ্তার মাদক কারবারি

ট্রাম্পের মাথার দাম ১২৩ কোটি টাকা ঘোষণা

বিশ্বকাপ ফাইনালের শহরে শ্বাস নেওয়া মানেই ১০টি সিগারেট খাওয়া!

জন্মদিনে সামনে এলো প্রিয়াঙ্কার অন্য রূপ

আধুনিক ফুটবলের ‘সবচেয়ে সেরা’ কোচ হওয়ার দ্বারপ্রান্তে স্কালোনি

নিজেদের প্রথম বেসরকারি নভোযান ‘বিক্রম-১’ উৎক্ষেপণ করল ভারত

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন

১০

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পরিবেশ দূষণবিষয়ক সভা অনুষ্ঠিত

১১

নববধূর শ্বশুরবাড়ি যাওয়ার স্বপ্ন ভেঙে চুরমার আইসিইউতে কনে, হাত ভেঙেছে বরের

১২

২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসির ফল, সম্ভাব্য সময় জানালো বোর্ড

১৩

মার্কিন হামলায় ইরানের ১০ হাজার মানুষের পানি সরবরাহ বন্ধ

১৪

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

১৫

সৌদি আরবে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

১৬

নিউইয়র্কে লিজিওনেয়ার্সে একজনের মৃত্যু, আক্রান্ত ৬৭

১৭

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী

১৮

ভাঙা বেড়িবাঁধ পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী, স্থায়ী সমাধান ও দ্রুত সংস্কারের আশ্বাস

১৯

‎দিনাজপুর সীমান্তে ‎বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ পেলেন ৫ শতাধিক মানুষ

২০