RCTV Logo আরসিটিভি ডেস্ক
১৭ জুলাই ২০২৬, ৫:০৫ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে নিজের কবর নিজেই খোঁড়ালেন বৃদ্ধা মা

ছবিঃ আরসিটিভি

জীবনের শেষ সময়ে এসে অধিকাংশ মা-বাবার ভরসা থাকে সন্তানের ওপর। কিন্তু বাস্তবতা সব সময় সেই আশার প্রতিফলন ঘটায় না। এমনই এক হৃদয়বিদারক দৃষ্টান্ত দেখা গেছে এক বৃদ্ধা মায়ের জীবনে।

সন্তানেরা মৃত্যুর পর যথাযথভাবে দাফন করবেন কি না—এই অনিশ্চয়তা থেকেই তিনি জীবিত থাকতেই নিজের কবর তৈরি করে রেখেছেন।

ঘটনাটি ঠাকুরগাঁওয়ের ভূল্লী উপজেলার বালিয়া ইউনিয়নের বড়বালিয়া পাইকারমনি গ্রামে। এ ঘটনায় চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে। বৃদ্ধা আয়েশা খাতুন ওই গ্রামের মৃত আয়নাল হকের স্ত্রী।

জানা যায়, স্বামীর মৃত্যুর পর দীর্ঘদিন ধরে সন্তানদের অবহেলা ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন এই বৃদ্ধা। ছেলেরা সম্পদ লিখে নেওয়ার পর এখন আর কেউ খোঁজ খবর নেয় না। বড় ও ছোট ছেলের বাড়িতে কিছুদিন থাকার পর বনিবনা না হওয়ায় বের করে দেন এই বৃদ্ধা মাকে।

পরে স্থানীয়দের সহযোগিতায় স্বামীর দেওয়া আড়াই শতাংশ জমির ওপর ঠাঁই নেন বৃদ্ধা আয়েশা খাতুন। ছেলেদের ওপর ভরসা না থাকায় ঘরেই পাশেই তৈরি করে রেখেছেন নিজের কবর। প্রতিদিন সেই কবরের পাশ দিয়ে হেঁটে যান, আর নীরবে মৃত্যুর অপেক্ষা করেন।

বৃদ্ধার এই সিদ্ধান্ত স্থানীয়দের আবেগাপ্লুত করেছে। অনেকেই বলছেন, একজন মায়ের এমন সিদ্ধান্ত সমাজের জন্য লজ্জাজনক। যে মা সারা জীবন সন্তানকে মানুষ করতে নিজের সবকিছু উৎসর্গ করেন, শেষ বয়সে সেই মাকেই নিজের কবরের ব্যবস্থা করে রাখতে হয়।এ দৃশ্য আমাদের পারিবারিক ও সামাজিক মূল্যবোধের অবক্ষয়েরই প্রতিচ্ছবি।

বৃদ্ধা মায়ের তৈরি করে রাখা এই কবর যেন আমাদের সবাইকে একটি প্রশ্নের মুখোমুখি দাঁড় করায়। আমরা কি সত্যিই আমাদের মা-বাবার প্রতি দায়িত্ব পালন করছি?

বৃদ্ধা আয়েশা খাতুন বলেন, সন্তানরা কেউ খোঁজ খবর নেয় না। ঘরের মধ্যে পানি ঢুকে তারপরও কষ্ট করে থাকি। ঘরের মধ্যে কারেন্ট নেই অন্ধকারে থাকতে হয়। না খেয়ে দিন পার করতে হয়।

একবারও তারা খোঁজ নেয় না মা কেমন আছে। কান্নাজড়িত কণ্ঠে বৃদ্ধা আয়েশা খাতুন বলেন, এত কষ্ট করে সন্তানদের বড় করলাম কেউ দেখতেও আসে না।

স্থানীয় হাশেম আলী বলেন, ৫ বছর থেকে বৃদ্ধা আয়েশা খাতুন এখানে থাকেন। অনেক কষ্ট করে চলেন। তার সন্তানরা জমি লিখে নেওয়ার পর আর কেউ দেখেন না। এলাকাবাসীকে বলে গেছে তিনি মারা গেলে যেন তার তৈরি করা কবরে দাফন করা হয়।

তার ছেলেরা সবাই ব্যবসা করে, সবাই ভালো চলে অথচ তার মায়ের খোঁজ খবর নেয় না। আমরা কিছু বলতে গেলে উল্টো আমাদেরকে গালিগালাজ করে।

এ বিষয়ে বৃদ্ধা আয়েশা খাতুনের সন্তানদের সঙ্গে যোগাযোগ করা হলে তাদের কাউকে পাওয়া যায়নি।

তবে পরিবারের অন্যান্য সদস্যরা বৃদ্ধা আয়েশা খাতুনের অভিযোগ অস্বীকার করেন।

স্থানীয়দের দাবি, অচিরেই যেন বৃদ্ধা আয়েশা খাতুনকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। সে জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বলিউডে জম্বি মহাযুদ্ধ, শেষ হাসি কে হাসবেন

ঠাকুরগাঁওয়ে নিজের কবর নিজেই খোঁড়ালেন বৃদ্ধা মা

তৃতীয় স্থান নির্ধারণীর গোল কি গোল্ডেন বুটে যোগ হবে?

ফিক্সিংয়ের অভিযোগে সাকিবের দলের মালিক গ্রেপ্তার

বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে: প্রতিমন্ত্রী মীর হেলাল

স্পেন-আর্জেন্টিনা ফাইনালের বিজয়ী দল পাবে ‘চ্যাম্পিয়নশিপ রিং’

‘বিদায় পৃথিবী’ লিখে সাংবাদিকের আত্মহত্যা

ফাইনালে নামার আগে মহাবিপদে আর্জেন্টিনা, ৬ ফুটবলারকে নিষিদ্ধের দাবি

বন্যাকবলিত চট্টগ্রামের পাঁচ জেলায় সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী

ইরান থেকে ছোড়া ৩২ ড্রোন প্রতিহত করল কুয়েত

১০

ফাইনালের আগে ইয়ামালকে নিয়ে স্পেন শিবিরে দুঃসংবাদ

১১

আজ ১৭ জুলাই, দিনটি কেমন যাবে আপনার?

১২

নামাজের সময়সূচি – ১৭ জুলাই ২০২৬

১৩

বিশ্বকাপের হতাশা কাটিয়ে ২৮০ কোটি টাকার সুপারইয়ট কিনলেন নেইমার

১৪

একের পর এক বিজ্ঞানীর পদত্যাগ, লাগাম টানছে ইসরো

১৫

১২ বছর পর আবারও বিয়ের পিঁড়িতে জেনিফার উইঙ্গেট

১৬

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ৫ ইউরোপীয় রাষ্ট্রদূতের বৈঠক

১৭

বিশ্বের সবচেয়ে বিপজ্জনক ফুটবলার মেসি—কেইন

১৮

অজ্ঞান হয়ে স্কুলের টয়লেটে আটকে ছিল শিক্ষার্থী, ৯৯৯-এ ফোনে উদ্ধার

১৯

গাইবান্ধায় স্কুলছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেফতার 

২০