RCTV Logo দিনাজপুর প্রতিনিধি
৫ জুলাই ২০২৬, ৭:০১ অপরাহ্ন

খানসামায় পুকুরে ডুবে ১৬ মাস বয়সী শিশুর মর্মান্তিক মৃত্যু

গ্রাফিক্সঃ আরসিটিভি

দিনাজপুরের খানসামা উপজেলায় পুকুরে ডুবে ১৬ মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নের ধীরেনপাড়া গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত শিশু ধীরেনপাড়া গ্রামের বাসিন্দা বিমল রায়ের ১৬ মাস বয়সী ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটির মা বাড়ির পাশের একটি ব্র্যাক স্কুলে শিক্ষকতা করেন। রোববার সকালে তিনি শিশুটিকে সঙ্গে নিয়ে স্কুলে যান। একপর্যায়ে মায়ের অজান্তে শিশুটি স্কুলসংলগ্ন পুকুরপাড়ে চলে যায়। অসাবধানতাবশত পুকুরের পানিতে পড়ে গেলে সে ডুবে যায়।

পরে শিশুটিকে খুঁজতে গিয়ে পরিবারের সদস্যরা পুকুরের পানিতে ভাসতে দেখতে পান। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর নিহত শিশুর পরিবারে শোকের মাতম নেমে আসে। স্থানীয়দের মধ্যেও গভীর শোকের সৃষ্টি হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোচাগঞ্জে দুদকের উদ্যোগে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

বিশ্বকাপে ব্রাজিল-নরওয়ে ম্যাচে বড় আকর্ষণ হালান্ড-গ্যাব্রিয়েল দ্বৈরথ

গঙ্গাচড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণে হারিয়ে গাছে ধাক্কা, এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

খানসামায় পুকুরে ডুবে ১৬ মাস বয়সী শিশুর মর্মান্তিক মৃত্যু

৬ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে মন্দিরের সভাপতি গ্রেপ্তার

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

বঙ্গোপসাগরে ভাসছিলেন ১৭ জেলে, তিনদিন পর ট্রলারসহ উদ্ধার

বেরোবিতে শহীদ আবু সাঈদের নামে হল নির্মাণের ঘোষণা উপাচার্যের

পরিবার ও সন্তানদের নিয়ে আমিরের তৃতীয় বিয়ে

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৩১

১০

যুদ্ধবিরতির মধ্যেও সামরিক প্রস্তুতি জোরদার করছে ইরান

১১

নাটোরে ৩০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেফতার

১২

হালান্ডকে নিয়ে দুশ্চিন্তায় সেলেসাওরা, ‘সে খুবই বিপজ্জনক’

১৩

মানবিক সহায়তায় অ্যাম্বুলেন্স সেবার হাত বাড়িয়ে দিলেন চেয়ারম্যান জহুরুল ইসলাম 

১৪

সাঘাটায় বাজারের রাস্তা দখল করে ব্রয়লার মুরগির দোকান সহ অবৈধ স্থাপনা উচ্ছেদের লক্ষে অভিযোগ 

১৫

যশোরে স্কুলছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ

১৬

নীলফামারীতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু 

১৭

জুনে সড়ক-রেল ও নৌপথে দুর্ঘটনায় নিহত ৪৬৩

১৮

দিনাজপুরে পূবালী ব্যাংকের ৩ দিনের ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

১৯

এবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে মেসি

২০