RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
৫ জুলাই ২০২৬, ৪:২৩ অপরাহ্ন

যুদ্ধবিরতির মধ্যেও সামরিক প্রস্তুতি জোরদার করছে ইরান

ছবিঃ সংগৃহীত

যুদ্ধবিরতির সময়কে কাজে লাগিয়ে নিজেদের সামরিক সক্ষমতা আরও শক্তিশালী করছে ইরান। দেশটির সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া বলেছেন, সশস্ত্র বাহিনীর যুদ্ধ প্রস্তুতি বাড়াতে এই সময়ের একটি মুহূর্তও নষ্ট করা হবে না।

রোববার আল জাজিরার প্রতিবেদনে তার এ বক্তব্য তুলে ধরা হয়।

আকরামিনিয়া বলেন, “আমরা একটি মুহূর্তও অপচয় করব না বা এ বিষয়ে কোনো অবহেলা করব না।”

তিনি আরও সতর্ক করে বলেন, শত্রুপক্ষ যদি কোনো ভুল পদক্ষেপ নেয়, তাহলে ইরানের সশস্ত্র বাহিনী কঠোর ও নির্ণায়ক জবাব দেবে।

ইরানি সামরিক কর্মকর্তাদের দাবি, যুদ্ধবিরতির সময় সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধি, যুদ্ধ প্রস্তুতি এবং প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করার কাজ চলছে।

সম্প্রতি ইরান-ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা, জ্বালানি অবকাঠামো এবং বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি, এসব হামলায় হাজার হাজার মানুষ নিহত হয়েছেন। তবে এ সংখ্যার স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

বঙ্গোপসাগরে ভাসছিলেন ১৭ জেলে, তিনদিন পর ট্রলারসহ উদ্ধার

বেরোবিতে শহীদ আবু সাঈদের নামে হল নির্মাণের ঘোষণা উপাচার্যের

পরিবার ও সন্তানদের নিয়ে আমিরের তৃতীয় বিয়ে

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৩১

যুদ্ধবিরতির মধ্যেও সামরিক প্রস্তুতি জোরদার করছে ইরান

নাটোরে ৩০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেফতার

হালান্ডকে নিয়ে দুশ্চিন্তায় সেলেসাওরা, ‘সে খুবই বিপজ্জনক’

মানবিক সহায়তায় অ্যাম্বুলেন্স সেবার হাত বাড়িয়ে দিলেন চেয়ারম্যান জহুরুল ইসলাম 

সাঘাটায় বাজারের রাস্তা দখল করে ব্রয়লার মুরগির দোকান সহ অবৈধ স্থাপনা উচ্ছেদের লক্ষে অভিযোগ 

১০

যশোরে স্কুলছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ

১১

নীলফামারীতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু 

১২

জুনে সড়ক-রেল ও নৌপথে দুর্ঘটনায় নিহত ৪৬৩

১৩

দিনাজপুরে পূবালী ব্যাংকের ৩ দিনের ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

১৪

এবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে মেসি

১৫

উপশহর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটে বিদায় ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

১৬

‎ভোগনগরে বাইতুল আমান জামে মসজিদের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

১৭

নরওয়ের ম্যাচে ব্রাজিল দলে বড় পরিবর্তনের আভাস

১৮

সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

১৯

আজ আমির খানের বিয়ে

২০