RCTV Logo আরসিটিভি ডেস্ক
৫ জুলাই ২০২৬, ১:৫০ অপরাহ্ন

জুনে সড়ক-রেল ও নৌপথে দুর্ঘটনায় নিহত ৪৬৩

ছবিঃ সংগৃহীত

গত জুন মাসে সড়ক-নৌ ও রেলপথে দুর্ঘটনায় ৪৬৩ জন নিহত হয়েছেন। এর মধ্যে সড়কপথে ৪৭২টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ৪৩৮ জন। আহত হয়েছেন ৫৬১ জন। নিহতদের মধ্যে ৪৪ জন নারী ও ৫৬ জন শিশু। সড়কপথে বেশি মারা গেছেন মোটরসাইকেল দুর্ঘটনায়। মোট ১৪৫টি বাইক দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৩৪ জন। পথচারী হিসেবে নিহত হয়েছেন ৯১ জন।

৯টি নৌ-দুর্ঘটনায় ৭ জন নিহত এবং ৪ জন আহত হয়েছেন। এছাড়া ২১টি রেলপথ দুর্ঘটনায় ১৮ জন নিহত এবং ৭ জন আহত হয়েছেন।

রোববার (৫ জুলাই) রোড সেফটি ফাউন্ডেশনের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ৯টি জাতীয় দৈনিক, ১৭টি জাতীয় ও আঞ্চলিক অনলাইন সংবাদমাধ্যম, বিভিন্ন ইলেকট্রনিক গণমাধ্যম এবং নিজস্ব তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করে সংগঠনটি।

প্রতিবেদন অনুযায়ী, জুনে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৩৪ জন, যা মোট নিহতের ৩০ দশমিক ৫৯ শতাংশ। এছাড়া ৯১ জন পথচারী নিহত হয়েছেন, যা মোট প্রাণহানির ২০ দশমিক ৭৭ শতাংশ। দুর্ঘটনায় চালক ও সহকারী নিহত হয়েছেন ৫৭ জন, যা মোট নিহতের ১৩ শতাংশ।

যানবাহনভিত্তিক পরিসংখ্যান তুলে ধরে বলা হয়েছে, মোটরসাইকেল চালক ও আরোহী ১৩৪ জন, বাসের যাত্রী ২৭ জন, ট্রাক, কাভার্ডভ্যান, পিকআপ ও ট্রলির আরোহী ৩৭ জন, প্রাইভেটকার, মাইক্রোবাস ও অ্যাম্বুলেন্সের আরোহী ১৪ জন, থ্রি-হুইলারের যাত্রী ১১২ জন, স্থানীয়ভাবে তৈরি যানবাহনের যাত্রী ১৫ জন এবং রিকশা ও সাইকেলের আরোহী ৮ জন নিহত হয়েছেন।

সড়কের ধরন বিশ্লেষণে দেখা যায়, সবচেয়ে বেশি ১৯৪টি বা ৪১ দশমিক ১০ শতাংশ দুর্ঘটনা ঘটেছে আঞ্চলিক সড়কে। জাতীয় মহাসড়কে ঘটেছে ১৫১টি, গ্রামীণ সড়কে ৬৪টি, শহরের সড়কে ৫৭টি এবং অন্যান্য স্থানে ৬টি দুর্ঘটনা।

দুর্ঘটনার ধরন বিশ্লেষণে দেখা যায়, নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটেছে সবচেয়ে বেশি ২০৬টি বা ৪৩ দশমিক ৬৪ শতাংশ। এছাড়া ১০৯টি মুখোমুখি সংঘর্ষ, ৯৭টি পথচারীকে চাপা বা ধাক্কা দেওয়া, ৫৩টি যানবাহনের পেছনে আঘাত এবং ৭টি অন্যান্য কারণে সংঘটিত হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, দুর্ঘটনায় মোট ৭১৩টি যানবাহন সম্পৃক্ত ছিল। এর মধ্যে মোটরসাইকেল ১৫৭টি, থ্রি-হুইলার ১৪১টি, বাস ১১৬টি, ট্রাক ১০৭টি, পিকআপ ২৮টি, কাভার্ডভ্যান ২৪টি, মাইক্রোবাস ১৬টি, প্রাইভেটকার ১৩টি, অ্যাম্বুলেন্স ৪টি, স্থানীয়ভাবে তৈরি যানবাহন ৪২টি, রিকশা ৭টি, বাইসাইকেল ৪টি এবং ৩০টি অজ্ঞাত যানবাহন ছিল।

দুর্ঘটনার সময় বিশ্লেষণে দেখা গেছে, সবচেয়ে বেশি ৩১ দশমিক ৩৫ শতাংশ দুর্ঘটনা ঘটেছে সকালে। এরপর দুপুরে ১৭ দশমিক ৫৮ শতাংশ, বিকেলে ১৪ দশমিক ১৯ শতাংশ, সন্ধ্যায় ১১ দশমিক ৪৪ শতাংশ, রাতে ১৯ দশমিক ২৭ শতাংশ এবং ভোরে ৬ দশমিক ১৪ শতাংশ দুর্ঘটনা ঘটেছে।

সড়কে বেশি মৃত্যু ঢাকা বিভাগে

বিভাগভিত্তিক পরিসংখ্যানে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ১১৬টি দুর্ঘটনায় ১১৮ জন নিহত হয়েছেন। এরপর চট্টগ্রাম বিভাগে দুর্ঘটনা ও প্রাণহানির হার দ্বিতীয় সর্বোচ্চ। সবচেয়ে কম দুর্ঘটনা ঘটেছে ময়মনসিংহ বিভাগে, যেখানে ১৯টি দুর্ঘটনায় ১৬ জন নিহত হয়েছেন। ঢাকায় ৩২টি দুর্ঘটনায় ২৪ জন নিহত এবং ৪৯ জন আহত হয়েছেন।

সড়কে মোট নিহতদের মধ্যে রয়েছেন ৫৮ জন শিক্ষার্থী, ২৪ জন ব্যবসায়ী, ২১ জন রাজনৈতিক দলের নেতাকর্মী, ১৯ জন বিক্রয় প্রতিনিধি, ১৭ জন এনজিওকর্মী, ১৩ জন ব্যাংক ও বীমা কর্মকর্তা-কর্মচারী, ৫ জন নির্মাণশ্রমিক, ৬ জন পোশাকশ্রমিক, ৪ জন শিক্ষক, ৪ জন আইনজীবী, ৪ জন মসজিদের ইমাম বা খাদেম, ৩ জন প্রকৌশলী, ২ জন সাংবাদিক, ২ জন প্রতিবন্ধী, ১ জন চিকিৎসক, ১ জন পুলিশ সদস্য এবং ১ জন চীনা নাগরিক।

দুর্ঘটনার জন্য ত্রুটিপূর্ণ যানবাহন ও সড়ক, অতিরিক্ত গতি, চালকদের অদক্ষতা ও বেপরোয়া মনোভাব, নির্দিষ্ট কর্মঘণ্টা ও বেতন কাঠামোর অভাব, মহাসড়কে ধীরগতির যান চলাচল, তরুণদের বেপরোয়া মোটরসাইকেল চালানো, ট্রাফিক আইন না মানা, দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা, বিআরটিএর সক্ষমতার ঘাটতি এবং গণপরিবহন খাতে চাঁদাবাজিকে প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলকে পুনর্গঠনসহ প্রয়োজনীয় নীতিগত ও প্রাতিষ্ঠানিক সংস্কারের সুপারিশ করেছে সংগঠনটি।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হালান্ডকে নিয়ে দুশ্চিন্তায় সেলেসাওরা, ‘সে খুবই বিপজ্জনক’

মানবিক সহায়তায় অ্যাম্বুলেন্স সেবার হাত বাড়িয়ে দিলেন চেয়ারম্যান জহুরুল ইসলাম 

সাঘাটায় বাজারের রাস্তা দখল করে ব্রয়লার মুরগির দোকান সহ অবৈধ স্থাপনা উচ্ছেদের লক্ষে অভিযোগ 

যশোরে স্কুলছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ

নীলফামারীতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু 

জুনে সড়ক-রেল ও নৌপথে দুর্ঘটনায় নিহত ৪৬৩

দিনাজপুরে পূবালী ব্যাংকের ৩ দিনের ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

এবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে মেসি

উপশহর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটে বিদায় ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

‎ভোগনগরে বাইতুল আমান জামে মসজিদের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

১০

নরওয়ের ম্যাচে ব্রাজিল দলে বড় পরিবর্তনের আভাস

১১

সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

১২

আজ আমির খানের বিয়ে

১৩

নিউইয়র্কের মাঠে নেইমার-ভিনিসিয়ুস জুটি!

১৪

‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ স্মারকে ডাক টিকিট উদ্বোধন

১৫

নাটোরে ৩৫ ফুট কালী প্রতিমাকে ঘিরে তিন দিনের ঐতিহ্যবাহী পূজা ও মেলা 

১৬

মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন

১৭

আজ ০৫ জুলাই, দিনটি কেমন যাবে আপনার?

১৮

নামাজের সময়সূচি – ০৫ জুলাই ২০২৬

১৯

নকআউট পর্বে ২৪ বছরের যে অভিশাপ তাড়া করছে ব্রাজিলকে

২০