RCTV Logo কুড়িগ্রাম প্রতিনিধি
৫ জুলাই ২০২৬, ৬:৫৮ অপরাহ্ন

৬ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে মন্দিরের সভাপতি গ্রেপ্তার

গ্রাফিক্সঃ আরসিটিভি

কুড়িগ্রামের রাজারহাটে ৬ বছর বয়সী এক শিশুকে প্রলোভন দেখিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগে শ্রী নারায়ণ চন্দ্র (৭০) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত ব্যক্তি চাকিরপশার ইউনিয়নের শিমুলতলা মন্দিরের সভাপতি। এই ন্যক্কারজনক ঘটনায় পুরো এলাকায় নিন্দার ঝড় উঠেছে এবং অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

​শনিবার (৪ জুলাই) দুপুরে রাজারহাট উপজেলার চাকিরপশার ইউনিয়নের শিমুলতলা এলাকায় এই ঘটনা ঘটে। পরে ভুক্তভোগী শিশুর পরিবারের অভিযোগের প্রেক্ষিতে রাতেই পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে।

​স্থানীয় সূত্রে জানা যায়,শনিবার দুপুরবেলা শিশুটি বাড়ির পাশে খেলাধুলা করছিল। একপর্যায়ে মন্দিরের সভাপতি শ্রী নারায়ণ চন্দ্র মিষ্টি খাওয়ানোর লোভ দেখিয়ে শিশুটিকে কৌশলে তার বাড়িতে নিজ কক্ষে ডেকে নিয়ে যান। সেখানে শিশুকে একা পেয়ে তিনি ধর্ষণের চেষ্টা করেন। এসময় শিশুটি চিৎকার শুরু করলে স্থানীয়রা টের পেয়ে ঘটনাস্থলের দিকে এগিয়ে আসেন। মানুষের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত নারায়ণ চন্দ্র সেখান থেকে দ্রুত পালিয়ে যান।

​পরে শিশুটি বাড়িতে গিয়ে তার মায়ের কাছে পুরো ঘটনা খুলে বলে। এই ঘটনায় এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়।

​ভুক্তভোগী শিশুর পরিবার তাৎক্ষণিকভাবে বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করেন। এরপর শনিবার রাতে রাজারহাট থানায় অভিযুক্তের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ রাতেই অভিযান চালিয়ে নারায়ণ চন্দ্রকে গ্রেপ্তার করে।

​রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ বলেন,অভিযোগ পাওয়ার পরপরই আমরা দ্রুত ব্যবস্থা গ্রহণ করেছি। ধর্ষণ চেষ্টায়

গ্রেপ্তারকৃত ব্যক্তিকে রোববার সকালে কুড়িগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে।

​শিমুলতলা মন্দিরের মতো একটি ধর্মীয় প্রতিষ্ঠানের সভাপতির বিরুদ্ধে এমন জঘন্য অভিযোগ ওঠায় স্থানীয় সাধারণ মানুষের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত ব্যক্তি প্রভাবশালী হওয়ায় যেন বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত না হয়,সে বিষয়ে প্রশাসনের কঠোর নজরদারি প্রত্যাশা করছেন এলাকাবাসী।

​সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অপরাধীর সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছেন স্থানীয়রা। পুলিশ জানিয়েছে,তদন্তের স্বার্থে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোচাগঞ্জে দুদকের উদ্যোগে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

বিশ্বকাপে ব্রাজিল-নরওয়ে ম্যাচে বড় আকর্ষণ হালান্ড-গ্যাব্রিয়েল দ্বৈরথ

গঙ্গাচড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণে হারিয়ে গাছে ধাক্কা, এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

খানসামায় পুকুরে ডুবে ১৬ মাস বয়সী শিশুর মর্মান্তিক মৃত্যু

৬ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে মন্দিরের সভাপতি গ্রেপ্তার

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

বঙ্গোপসাগরে ভাসছিলেন ১৭ জেলে, তিনদিন পর ট্রলারসহ উদ্ধার

বেরোবিতে শহীদ আবু সাঈদের নামে হল নির্মাণের ঘোষণা উপাচার্যের

পরিবার ও সন্তানদের নিয়ে আমিরের তৃতীয় বিয়ে

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৩১

১০

যুদ্ধবিরতির মধ্যেও সামরিক প্রস্তুতি জোরদার করছে ইরান

১১

নাটোরে ৩০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেফতার

১২

হালান্ডকে নিয়ে দুশ্চিন্তায় সেলেসাওরা, ‘সে খুবই বিপজ্জনক’

১৩

মানবিক সহায়তায় অ্যাম্বুলেন্স সেবার হাত বাড়িয়ে দিলেন চেয়ারম্যান জহুরুল ইসলাম 

১৪

সাঘাটায় বাজারের রাস্তা দখল করে ব্রয়লার মুরগির দোকান সহ অবৈধ স্থাপনা উচ্ছেদের লক্ষে অভিযোগ 

১৫

যশোরে স্কুলছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ

১৬

নীলফামারীতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু 

১৭

জুনে সড়ক-রেল ও নৌপথে দুর্ঘটনায় নিহত ৪৬৩

১৮

দিনাজপুরে পূবালী ব্যাংকের ৩ দিনের ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

১৯

এবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে মেসি

২০