গাইবান্ধা প্রতিনিধি 

সাঘাটা উপজেলার সাঘাটা বাজারের সরকারি রাস্তা দখল করে ব্রয়লার মুরগির দোকান সহ অবৈধ স্থাপনা উচ্ছেদের লক্ষে উপজেলা নির্বাহী অফিসার সহ প্রশাসনিক বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েছেন।
এব্যাপারে সাঘাটা বাজারের বাসিন্দা সহ বিভিন্ন ব্যবসায়ীর পক্ষে সাঘাটা ইউনিয়ন পরিষদের মেম্বার গোলাম হোসেন বাদী হয়ে গাইবান্ধা জেলা পরিষদ, সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার, ভূমি অফিসার, সাঘাটা থানা ও ৩নং সাঘাটা ইউনিয়ন পরিষদ বরাবর লিখত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সুত্রে জানাযায়,
সাঘাটা বাজারের পূর্বপার্শ্বে মাছ বিক্রির সেড ঘরের সঙ্গে যে সরকারি রাস্তাটি সাঘাটা বাজার কেন্দ্রীয় মন্দির থেকে উত্তর দিকে নিলমনি সাহার দোকান হয়ে পশ্চিম দিকে আছে তা দখল করে কতিপয় ব্রয়লার সহ ছোট ছোট কিছু টঙ দোকান ঘর অবৈধভাবে স্থাপন করে ব্যবসা করছে।
মুরগি ব্যবসায়ীদের মুরগি জবাই করার পর মুরগির নাড়ি ভুড়ি, রক্তসহ উচ্ছিষ্ট আবর্জনার কারণে ব্যাপকভাবে দুর্গন্ধ সৃষ্টি হচ্ছে, ফলে আমাদের ব্যবসা করাসহ বসবাস করা দুরূহ হয়ে পড়েছে।
দুর্গন্ধ ও নাড়িভুড়ি, রক্তসহ উচ্ছিষ্ট পচে মানবদেহে বিভিন্ন রোগ ছড়িয়ে পড়ছে। মুরগির নাড়ি ভুড়ি, রক্তসহ উচ্ছিষ্ট আবর্জনা যত্রতত্র ফেলার কারণে পরিবেশ দূষণ হচ্ছে। এই রাস্তার পার্শ্বেই মানুষের নিত্য প্রয়োজনীয় খাবার যেমন, চাল, আটা, ময়দা, কাঁচা তরকারি এবং মাছের দোকানীদের ব্যবসা রয়েছে।
পূর্বের ইজারা দার গভীর রাতে অর্থের বিনিময়ে সেট ঘরের মধ্যে দোকান দেওয়ার ব্যবস্থা করে দিলেও এই বিষয়
বর্তমানের ইজারা দারকে অবগত করলে তারা চুপ থাকে ।
এতে স্বাভাবিক ব্যবসা পরিচালনা করতে সমস্যা হচ্ছে। রাস্তা দখলের কারণে বিভিন্ন ব্যবসায়ীদের মূল্যবান স্থায়ী দোকান বন্ধ হওয়ার পর্যায়ে।
পাশাপাশি যানবাহন চলাচলসহ জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে কিন্তু হাট ইজারাদারকে (১৪২৩ বঙ্গাব্দ) বিষয়গুলো অবগত করলেও তারা কোন ব্যবস্থাই গ্রহণ না করায় বাজারের বাসিন্দা সহ বিভিন্ন ব্যবসায়ীর গণস্বাক্ষরিত কপি সংযুক্ত দিয়ে ইউপি সদস্য গোলাম হোসেন বাদী হয়ে প্রশাসনিক বিভিন্ন দপ্তরে অভিযোগ করেন।
দীর্ঘদিন হলো সাঘাটা বাজারের রাস্তা দখল করে থাকা অবৈধ স্থাপনা দ্রুত উচ্ছেদ করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান।
মন্তব্য করুন