RCTV Logo গাইবান্ধা প্রতিনিধি
৩০ জুন ২০২৬, ৩:৪৯ অপরাহ্ন

গোবিন্দগঞ্জ পৌরসভার ২০২৬–২০২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা

ছবিঃ আরসিটিভি

গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার ২০২৬–২০২৭ অর্থবছরের জন্য প্রায় ৩৫ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। নাগরিক সেবা সম্প্রসারণ এবং অবকাঠামো উন্নয়নকে প্রাধান্য দিয়ে এ বাজেট প্রণয়ন করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত বাজেট অধিবেশনে এ বাজেট ঘোষণা করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানা।

প্রস্তাবিত বাজেটে রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ৭ কোটি ৪ লাখ ৯৩ হাজার টাকা এবং উন্নয়ন খাতে আয় ধরা হয়েছে ২৮ কোটি ১০ লাখ টাকা। ফলে মোট আয় নির্ধারণ করা হয়েছে ৩৫ কোটি ১৪ লাখ ৯৩ হাজার টাকা।

অন্যদিকে, রাজস্ব ও উন্নয়নসহ মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে ৩৫ কোটি ১৪ লাখ ৭৩ হাজার ৮৬০ টাকা। বাজেটে ১৯ হাজার ১৪০ টাকা উদ্বৃত্ত রাখা হয়েছে।

পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, এ বাজেটে নাগরিক সেবার মানোন্নয়ন, অবকাঠামো উন্নয়ন এবং জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহম্মেদ, পৌর প্রকৌশলী ফয়জুর রহমান, গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক, উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাসুদার রহমান আকন্দ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুস সামাদ, পৌর বিএনপির সভাপতি রবিউল কবির মনু, সাধারণ সম্পাদক আবু জাফর লেলিন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি নুরন্নবী প্রধান, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আবুল কালাম আজাদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, সুধীজন এবং পৌরসভার নাগরিকরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, বুধবার থেকে কার্যকর

ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, দখলে নিয়েছে বিস্তৃত এলাকা

ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অপরাধে ধর্ষকের যাবজ্জীবন

গোবিন্দগঞ্জ পৌরসভার ২০২৬–২০২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা

তেঁতুলিয়ায় ইউএনওকে মিথ্যা হয়রানি করার প্রতিবাদে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ সমাবেশ

সৎ বাবা ও ভাইকে হত্যা, গ্রেপ্তার অপর ২ ভাই

ইকরার আত্মহত্যা : রিমান্ড শেষে কারাগারে অভিনেতা জাহের আলভী

ঠাকুরগাঁওয়ে ১১৫ কেজির কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার, গ্রেপ্তার ২

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড

চার দিনেই ১০০ কোটির ক্লাবে ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’

১০

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন জার্মানির কিংবদন্তি গোলরক্ষক

১১

কুড়িগ্রামে কমছে নদীর পানি,তীব্র হচ্ছে ভাঙন,আধা ঘন্টায় নদীর পেটে ২৫ ঘর

১২

গাইবান্ধায় ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা, স্বামী আটক

১৩

বন্ধুত্ব থেকে দাম্পত্য, এবার একসঙ্গে বিসিএস ক্যাডার—নাটোরের বাদল ও জেরিনের অনন্য সাফল্যের গল্প

১৪

ডাচদের হৃদয় ভেঙে শেষ ষোলোয় মরক্কো

১৫

নামাজের সময়সূচি – ৩০ জুন ২০২৬

১৬

আজ ৩০ জুন, দিনটি কেমন যাবে আপনার?

১৭

গোবিন্দগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে চাচা কে পিটিয়ে হত্যা, ভাতিজা গ্রেফতার

১৮

লাওতারো নাকি আলভারেজ, নকআউটে আর্জেন্টিনার ভরসা কে?

১৯

গোবিন্দগঞ্জে কৃষি বিষয়ক পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

২০