RCTV Logo আরসিটিভি ডেস্ক
৩০ জুন ২০২৬, ৩:১৬ অপরাহ্ন

সৎ বাবা ও ভাইকে হত্যা, গ্রেপ্তার অপর ২ ভাই

ছবিঃ সংগৃহীত

দিনাজপুরের চিরিরবন্দরে জমিসংক্রান্ত বিরোধের জেরে বাবা ও সৎ ভাইকে হত্যার ঘটনায় দুই ভাইকে গ্রেপ্তার করেছে র‌্যাব। সোমবার (২৯ জুন) চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানাধীন পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন— চিরিরবন্দরের উত্তর পলাশবাড়ী টেপাপাড়া এলাকার মৃত শহিদুল ইসলাম দুলুর ছেলে মো. সাদেকুল ইসলাম (৩০) ও মো. সাকিব (১৯)।

র‌্যাব-১৩ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩ দিনাজপুর ক্যাম্প ও র‌্যাব-৭ চট্টগ্রাম ক্যাম্পের যৌথ আভিযানিক দল সোমবার দুপুরে চট্টগ্রামের আকমল আলী রোড রেলবিট এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি সাদেকুল ইসলাম এবং রাতের দিকে ইপিজেড থানাধীন একটি হোটেলের সামনে থেকে দ্বিতীয় আসামি সাকিবকে গ্রেপ্তার করা হয়।

মামলা সূত্রে জানা যায়, নিহত শহিদুল হক দুলুর প্রথম স্ত্রীর দুই ছেলে হাবিল ও কাবিল এবং দ্বিতীয় স্ত্রীর দুই ছেলে সাদেকুল ও সাকিব। দীর্ঘদিন ধরে জমির মালিকানা ও সম্পত্তির ভাগ নিয়ে পরিবারের মধ্যে বিরোধ চলছিল।

গত ১২ মে সকালে বাড়ির পাশে জমির ভুট্টা তোলাকে কেন্দ্র করে সাদেকুলের সঙ্গে তার বাবা শহিদুল হক দুলুর ঝগড়া শুরু হয়। একপর্যায়ে সাদেকুল বল্লম ও ছুরি নিয়ে বাবাকে আঘাত করেন বলে অভিযোগ রয়েছে। এতে ঘটনাস্থলেই শহিদুল হক দুলুর মৃত্যু হয়।

এ সময় সৎ ভাই কাবিল বাবাকে বাঁচাতে এগিয়ে গেলে তাকেও ছুরিকাঘাত করা হয়। পরে স্থানীয়রা তাকে সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের আরেক ছেলে হাবিবুর রহমান হাবিল বাদী হয়ে গত ১৩ মে চিরিরবন্দর থানায় সাদেকুল, সাকিবসহ কয়েকজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। ঘটনার পর আসামিরা আত্মগোপনে চলে যায়।

র‌্যাব জানায়, মামলার আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি চালানোর পর চট্টগ্রামে অভিযান পরিচালনা করে দুই ভাইকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চিরিরবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, দখলে নিয়েছে বিস্তৃত এলাকা

ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অপরাধে ধর্ষকের যাবজ্জীবন

গোবিন্দগঞ্জ পৌরসভার ২০২৬–২০২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা

তেঁতুলিয়ায় ইউএনওকে মিথ্যা হয়রানি করার প্রতিবাদে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ সমাবেশ

সৎ বাবা ও ভাইকে হত্যা, গ্রেপ্তার অপর ২ ভাই

ইকরার আত্মহত্যা : রিমান্ড শেষে কারাগারে অভিনেতা জাহের আলভী

ঠাকুরগাঁওয়ে ১১৫ কেজির কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার, গ্রেপ্তার ২

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড

চার দিনেই ১০০ কোটির ক্লাবে ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন জার্মানির কিংবদন্তি গোলরক্ষক

১০

কুড়িগ্রামে কমছে নদীর পানি,তীব্র হচ্ছে ভাঙন,আধা ঘন্টায় নদীর পেটে ২৫ ঘর

১১

গাইবান্ধায় ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা, স্বামী আটক

১২

বন্ধুত্ব থেকে দাম্পত্য, এবার একসঙ্গে বিসিএস ক্যাডার—নাটোরের বাদল ও জেরিনের অনন্য সাফল্যের গল্প

১৩

ডাচদের হৃদয় ভেঙে শেষ ষোলোয় মরক্কো

১৪

নামাজের সময়সূচি – ৩০ জুন ২০২৬

১৫

আজ ৩০ জুন, দিনটি কেমন যাবে আপনার?

১৬

গোবিন্দগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে চাচা কে পিটিয়ে হত্যা, ভাতিজা গ্রেফতার

১৭

লাওতারো নাকি আলভারেজ, নকআউটে আর্জেন্টিনার ভরসা কে?

১৮

গোবিন্দগঞ্জে কৃষি বিষয়ক পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

১৯

নলডাঙ্গা পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের ১০২ কোটি ২৫ লাখ টাকার বাজেট ঘোষণা

২০